হাওড়া স্টেশনে ওভারহেড তারে ত্রুটি, ব্যাপকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল শুক্রবার দুপুরে বড়সড় ভোগান্তির মুখে পড়েন হাওড়া স্টেশনের হাজার হাজার নিত্যযাত্রী। স্টেশনের ১ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে ওভারহেড বিদ্যুতের তারে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎই ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। এর জেরে একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন মাঝপথে দাঁড়িয়ে যায় এবং স্টেশনে যাত্রীদের ভিড় দ্রুত বাড়তে থাকে। রেল সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ২টো নাগাদ আপ বর্ধমান স্পেশাল ট্রেন হাওড়া স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রুট রিলে ইন্টারলকিং (RRI) কেবিনের সামনে থেমে যায়। তদন্তে জানা যায়, ওই অংশে ওভারহেড তারে সমস্যা হওয়ার কারণেই এই বিপত্তি ঘটে। ফলে হাওড়া স্টেশনে ঢোকার মুখে একাধিক রেললাইন সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে এবং ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে রেললাইন ধরে হেঁটে হাওড়া স্টেশনের দিকে রওনা দেন, যা নিরাপত্তার দিক থেকেও উদ্বেগের বিষয় হয়ে ওঠে। অফিস ফেরতা সময়ে এই সমস্যার কারণে বহু যাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং চরম দুর্ভোগের শিকার হতে হয়।

- রেলের চরম অবস্থা, শিয়ালদহ-রাণাঘাট এসি লোকালে বৃষ্টি | দৈনিক সমাচার1
- TMC Alleges BJP Turned Public Service into a Political ATM, Levels Serious Corruption Charges in Baduria"1
- ব্যারাকপুর পুলিশ কমিশনাররেট ট্রাফিক গার্ডের উদ্যোগে হেলমেট বিতরণ অনুষ্ঠান, ব্যারাকপুর ওয়ারলেস গেটে ব্যারাকপুর পুলিশ কমিশনাররেট ট্রাফিক গার্ডের উদ্যোগে হেলমেট বিতরণ অনুষ্ঠান,উপস্থিত ছিলেন টিআই অনির্বাণ হালদার,ট্রাফিক আধিকার ও নীলকমল মন্ডল অন্যান্য আধিকারিকেরা ও পুলিশের কর্মীরা।৫০ জনের অধিক মানুষকে এই হেলমেট প্রদান করা হয়।1
- Parliament passes a Bill that makes our examination system more robust! Parliament passes a Bill that makes our examination system more robust!1
- বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর কি বললেন দেখুন বারুইপুরের একের পর এক উন্নয়নের গতিধারা আনতে আগামী দিনে বিজেপির পরিকল্পনা1
- Rajyadharpur Gram Panchayat Pradhan Answer | Kolkata News Times1
- হাওড়া-আমতা রোডের বেহাল দশা, টোটো উল্টে বিপত্তি.......1
- আরণ্যক বনভোজন উদ্যানের কেয়ারটেকার ও ম্যানেজারকে ৯ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন মহামান্য আদালতের বিচারক বারুইপুর আরণ্য বনভোজনের উদ্যানের কেয়ারটেকার ও ম্যানেজার সঞ্জয় গায়েন ও পল্লব ভারতীকে বারুইপুর থানা পক্ষ থেকে বারুইপুর মহাকুমা আদালতে তোলে বৃহস্পতিবার দুপুরে। নিজেকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশ ১৪ দিনে আবেদন জানায় আদালতের মহামান্য বিচারকের কাছে। দু পক্ষে উকিলের মধ্যে তুমুল বাক বিতন্ডা হওয়াতে বিচারক প্রথমে এই মামলার রায় কে রিজার্ভে রাখে। পরে বৃহস্পতিবার রাত ৯'টার সময় ধৃত ব্যক্তিদের ৯ দিনের পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দেন।1