গুজবে গনপিটুনিতে মারা গেলেন ৩৩ বছর বয়সী মেধাবী যুবক সৌম্যদীপ চন্দ। পেশায় মেকানিকাল ইঞ্জিনিয়ার। বাড়ি কেশিয়াড়ি ব্লকের গিলেগেড়িয়া গ্রামে। কদিন আগেই বাইকে করে নাইট ডিউটিতে যাচ্ছিলেন খড়গপুরে জাতীয় সড়কের ধারে এক কারখানায়। রাত দশটা নাগাদ খড়গপুর গ্রামীনের আনারকলি এলাকায় স্থানীয় মানুষজন ওনাকে ছেলাধরা সন্দেহে আটক করে। পরিচয়পত্র সহ সবরকমভাবে বোঝানোর চেষ্টা হলেও। ওনার কথা শোনা হয়নি। নির্মমভাবে চলে গনপিটুনি। থেঁতলে মারা হয় বলে অভিযোগ। পরে উদ্ধার করে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কেবল গুজবের জেরেই একদল নরপিশাচদের পিটুনিতে নিভে গেল এক তরতাজা মেধাবী যুবকের জীবনদ্বীপ। গতকাল রাতে এলাকায় মেধাবী যুবকের মরদেহ গ্রামে পৌঁছালে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আকাশে বাতাসে বিদীর্ণ হয় বুকফাটা কান্নার আওয়াজে। পরিবারের সবাই শোকে প্রায় উন্মাদ অবস্থা। দোষীদের কঠোর সাজার দাবি জানানো হয়েছে।
গুজবে গনপিটুনিতে মারা গেলেন ৩৩ বছর বয়সী মেধাবী যুবক সৌম্যদীপ চন্দ। পেশায় মেকানিকাল ইঞ্জিনিয়ার। বাড়ি কেশিয়াড়ি ব্লকের গিলেগেড়িয়া গ্রামে। কদিন আগেই বাইকে করে নাইট ডিউটিতে যাচ্ছিলেন খড়গপুরে জাতীয় সড়কের ধারে এক কারখানায়। রাত দশটা নাগাদ খড়গপুর গ্রামীনের আনারকলি এলাকায় স্থানীয় মানুষজন ওনাকে ছেলাধরা সন্দেহে আটক করে। পরিচয়পত্র সহ সবরকমভাবে বোঝানোর চেষ্টা হলেও। ওনার কথা শোনা হয়নি। নির্মমভাবে চলে গনপিটুনি। থেঁতলে মারা হয় বলে অভিযোগ। পরে উদ্ধার করে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কেবল গুজবের জেরেই একদল নরপিশাচদের পিটুনিতে নিভে গেল এক তরতাজা মেধাবী যুবকের জীবনদ্বীপ। গতকাল রাতে এলাকায় মেধাবী যুবকের মরদেহ গ্রামে পৌঁছালে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আকাশে বাতাসে বিদীর্ণ হয় বুকফাটা কান্নার আওয়াজে। পরিবারের সবাই শোকে প্রায় উন্মাদ অবস্থা। দোষীদের কঠোর সাজার দাবি জানানো হয়েছে।
- রাজনগর অঞ্চলে তৃণমূলের শক্তিপ্রদর্শন, সূরানারায়ণপুর-রাজনগর রুটে পদযাত্রা1
- ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক টিম অভিষেকের তরফ থেকে রবিবার দুধকুন্ডি অঞ্চলের বড়াশুলি হাতিবাঁধে একটি বন ভোজন ও বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় মানস মাহাত ও প্রসেনজিৎ মাহাত এর নেতৃত্বে। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা যুব সভাপতি ও টিম অভিষেক এর নেতৃত্ব সুমন সাহু সহ জেলা পরিষদের দুই সদস্য কমল মহাত ও মোহন মুর্মু , দুধকুন্ডি অঞ্চল তৃণমূলের সভাপতি সমীর মহাত এছাড়াও অন্যান্য নেতৃত্বরা।1
- ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের রামগড় চাতালে পথ দুর্ঘটনা | নাবালকদের হাতে বাইক দেবার আগে ভাবুন1
- রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পিছিয়ে পড়া তফসিলি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রশিক্ষণ শিবির1
- জঙ্গলের মধ্যেই হাতির বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে হাতি ও মানুষের সংঘাত রুখতে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করল বন দপ্তর। ঝাড়খন্ড রাজ্যের সীমানা লাগুয়া গীধনি রেঞ্জ এলাকায় জঙ্গলের মধ্যে ১৬ টি পুকুর খনন ও ফলের গাছ রোপণ করা হয়েছে।1
- পথশ্রী প্রকল্পে গ্রামের ঢালাই রাস্তা, ঢালাই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত যাচ্ছে শয়ে শয়ে মাটি বোঝাই ট্রাক্টর, ঢালাই রাস্তার উপরে পড়েছে মাটির প্রলেপ। এমনকি ট্রাক্টরের দৌড়াতে যাতায়াত করতে ভয় পায় স্কুল ছাত্র থেকে শুরু করে গ্রামের মানুষজন। অবশেষে ক্ষোভে গ্রামের শাসক দলের নেতাকর্মী থেকে শুরু করে গ্রামের বেশ কিছু মানুষজন মাটি বোঝাই ট্রাক্টর কটকে বিক্ষোভ শুরু করলো। দাবি অবিলম্বে এইভাবে দৌরাত্ম বন্ধ করতে হবে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জগন্নাথপুর গ্রামে। রবিবার ছুটির দিন সকাল থেকেই চলছিল মাটিকাটা, যদিও এদিন কাগজপত্রই দেখাতে পারেনি কোন মাটি মাফিয়া। আর এদিন জগন্নাথপুরে দেশ বাঁধ নামে যে পুকুরটিতে মাটি কাটা হচ্ছিল সেখানে মাটি মাফিয়া সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যায়।তবে এবিষয়ে প্রশাসনের কাছে কোন লিখিত অভিযোগ জানায়নি গ্রামের মানুষজন ।1
- রামজীবনপুর শ্মশান কালী মন্দিরে চুরি নমস্কার, আপনারা দেখছেন পি বি এন বাংলা। রামজীবনপুরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। এবার দুষ্কৃতীদের নিশানায় খোদ মন্দির।#YouTube #Trending #Viral #NewVideo #Subscribe #YouTubeBangladesh Facebook: #Facebook #ViralPost #TrendingNow #fbreels #ExplorePage#Vlog #DailyVlog #Entertainment #Comedy #FunnyVideo #Lifestyle #TravelVlog Facebook: #Entertainment #FunTime #LifeStories #TravelDiaries #ShortVideo #FunnyPostCopyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.5
- ঝাড়গ্রাম : জঙ্গলের মধ্যে পর্যন্ত খাবার ও জলের সংকট থাকায় জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল। বৃদ্ধি পাচ্ছে হাতি-মানুষের সংঘাত। বাড়ছে সম্পত্তির ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হানীর আশঙ্কার। এ সমস্যা দূরীকরণের জন্য স্থায়ী সমাধানের পথেই হাঁটলো বন দপ্তর। জঙ্গলের মধ্যেই হাতির পর্যাপ্ত ও মুখরোচক খাবারের যোগান দিতে তৈরি করা হয়েছে ফলের বাগান, বৃদ্ধি করা হয়েছে শাল জঙ্গলে ঘনত্ব, খনন করা হয়েছে পুকুর। রবিবার ঝাড়গ্রাম বন বিভাগের গিধনী রেঞ্জে জুড়ে নির্মিত এ প্রকল্প গুলিকে উদ্বোধন করেন বন মন্ত্রী বিরবাহা হাঁসদা। উপস্থিত ছিলেন, মুখ্যবনপাল (পশ্চিম চক্র) এস কুনালদাইভেল, ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম,খড়গপুরের ডিএফও মণীশ যাদব, রূপনারায়ণের ডিএফও শিবানন্দ রাম হয় অন্যান্য বন কর্তারা। এদিন গিধনি রেঞ্জ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের মঞ্চে থেকে ঝাড়গ্রাম বন বিভাগের ২৪ টি বন সুরক্ষা কমিটির হাতে বন দপ্তরের লভ্যাংশের ১ কোটি ২ লক্ষ ৩৫ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী। তারপর জঙ্গলের মধ্যে হাতির জন্য খনন করা পুকুর গুলি নিজে ঘুরে দেখে উদ্বোধন করেন মন্ত্রী। কানাইশোল ও আমতলিয়া বিটের ডুমুরিয়া, বড়শোল, আমতলিয়া, চাঁদুয়া, কেশিয়ায় পুকুর উদ্বোধন এবং বড়রাজগ্রামে পুকুর খননের ভিত্তিপ্রস্তর করার পাশাপাশি পলাশবনিতে হাতির জন্য রোপণ করা আম, কাঁঠাল, কাজু, চালতা, বেল সহ নানান ফলের গাছের বাগান পরিদর্শন করেন বন মন্ত্রী। হাতির বাসস্থান গড়ে তুলতে প্রায় ২ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করেছে বনদপ্তর।1
- নৃত্যম কলা মন্দিরের উদ্যোগে চন্দ্রকোনারোড পরিমল কানন পার্কে বসন্ত উৎসব পালন নৃত্যম কলা মন্দিরের উদ্যোগে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড পরিমল কানন পার্কে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো বসন্ত উৎসব। এইদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা করা হয়। এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজিব ঘোষ, মানষ নায়েক, চন্দ্রকোনারোড বিড হাউসের IC সহ একাধিক ব্যক্তিবর্গ। এইদিন এই উৎসবে ক্ষুদে শিল্পীদের নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়।1