প্রথম ক্যাবিনেটেই বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর, আয়ুষ্মান ভারত থেকে চাকরির বয়সসীমা বৃদ্ধি—একগুচ্ছ প্রকল্পে সিলমোহর, খুশি কর্মী সমর্থকেরা। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #highlightseveryone #BalurghatNews #balurghat_city #hilightseveryonefollowers #hilinewsbangla #হিলিনিউজ #HiliNews #হিলি কলকাতায় সোমবার বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari জানান, নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুত বেশ কিছু প্রকল্প ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়, পূর্ববর্তী সরকারের চলমান সমস্ত প্রকল্প আপাতত চালু থাকবে এবং সাধারণ মানুষের সুবিধা বন্ধ করা হবে না। পাশাপাশি রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালুর অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি চাকরির আবেদনকারীদের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে “বেটি বাঁচাও, বেটি পড়াও” প্রকল্প কার্যকর করার ঘোষণা করা হয়। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর এবং বাংলার জনগণনা শুরু করার কথাও জানানো হয়। শহীদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব গ্রহণ, বাংলা ক্যাডারের আইপিএস ও আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণের ব্যবস্থার ঘোষণাও করা হয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠকের একাধিক সিদ্ধান্তে বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।

- মোহনাহাট সবাই আসো সবকিছু পাওয়া যায় এখানে বড় হাট চলে আসো সবাই1
- পটকা ফাটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, চিকিৎসাধীন বিজেপি কর্মী মৃ*ত্যু1
- ভয় মুক্ত পড়াশোনা গড়ে তোলার লক্ষ্যে মিছিল করে গঙ্গারামপুর কলেজে পৌঁছালো এবিভিপি সংগঠন। কথা বললেন কলেজ প্রিন্সিপালের সঙ্গে। সব রকম পরিস্থিতিতে কলেজ পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন এবিভিপি সংগঠনের কর্মকর্তারা। রাজ্যে পরিবর্তন হয়েছে সরকারের, পশ্চিমবঙ্গ জুড়ে পদ্মের হাওয়ায় বইছে বর্তমান। এরই মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজে ভয় মুক্ত পড়াশোনা গড়ে তুলতে একত্রিত হন এবিভিপি সংগঠনের কর্মকর্তারা। এদিন গঙ্গারামপুর শহরের নিউমার্কেট থেকে একটি মিছিল বের করেন এবিভিপি সংগঠনের কর্মকর্তারা। যে মিছিলটি নিউমার্কেট থেকে শুরু হয়ে গঙ্গারামপুর কলেজ পর্যন্ত পৌঁছায়। মিছিলে পা মিলিয়ে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার এবিভিপির প্রমুখ যুবরাজ রায়,জেলা সংযোজক শুভ মিশ্র , এবিভিপির গঙ্গারামপুরের কর্মকর্তা সুমিত্রা সেন,সুমন ঘোষ,সঞ্জয় হালদার সহ আরো অনেকেই। এদিন মিছিল করে গঙ্গারামপুর কলেজে পৌঁছে কলেজ প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন এবিভিপির কর্মকর্তারা।পাশাপাশি কলেজ পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন,যে কোনো পরিস্থিতিতে কলেজ পড়ুয়াদের পাশে থাকবে এবিভিপি বলে জানান তারা। ভয় মুক্ত পড়াশোনা গড়ে তোলার লক্ষ্যে মিছিল করে গঙ্গারামপুর কলেজে পৌঁছালো এবিভিপি সংগঠন। কথা বললেন কলেজ প্রিন্সিপালের সঙ্গে। সব রকম পরিস্থিতিতে কলেজ পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন এবিভিপি সংগঠনের কর্মকর্তারা। রাজ্যে পরিবর্তন হয়েছে সরকারের, পশ্চিমবঙ্গ জুড়ে পদ্মের হাওয়ায় বইছে বর্তমান। এরই মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজে ভয় মুক্ত পড়াশোনা গড়ে তুলতে একত্রিত হন এবিভিপি সংগঠনের কর্মকর্তারা। এদিন গঙ্গারামপুর শহরের নিউমার্কেট থেকে একটি মিছিল বের করেন এবিভিপি সংগঠনের কর্মকর্তারা। যে মিছিলটি নিউমার্কেট থেকে শুরু হয়ে গঙ্গারামপুর কলেজ পর্যন্ত পৌঁছায়। মিছিলে পা মিলিয়ে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার এবিভিপির প্রমুখ যুবরাজ রায়,জেলা সংযোজক শুভ মিশ্র , এবিভিপির গঙ্গারামপুরের কর্মকর্তা সুমিত্রা সেন,সুমন ঘোষ,সঞ্জয় হালদার সহ আরো অনেকেই। এদিন মিছিল করে গঙ্গারামপুর কলেজে পৌঁছে কলেজ প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন এবিভিপির কর্মকর্তারা।পাশাপাশি কলেজ পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন,যে কোনো পরিস্থিতিতে কলেজ পড়ুয়াদের পাশে থাকবে এবিভিপি বলে জানান তারা।1
- মালদার সাদুল্লাপুরে নদীতে তলিয়ে যাওয়া কিশোর অরূপের দেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা মালদা জেলা শোকে স্তব্ধ।1
- মাধ্যমিকে অকৃতকার্য কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের সুবর্ণপুরে। মাধ্যমিকে অকৃতকার্য কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের সুবর্ণপুরে। সোমবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃতের পরিজনেরা জানান মৃত কিশোরীর নাম, বর্ষা বর্মন, বয়েস আনুমানিক ১৬ বছর, বাড়ি রায়গঞ্জের খোকসা এলাকার সুবর্নপুরে। পরিবারের দাবী মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার পর থেকেই মানসিক অবসাদে ছিল কিশোরী৷ খাওয়া দাওয়ার রুচি ছিল না তার। আচমকাই রবিবার বিকালে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় কিশোরী। আচমকা এই ঘটনায় হতবম্ভ হয়ে গেছে পরিবার। এদিন এবিষয়ে মৃতার জেঠু পদ্ম কুমার বর্মন বলেন1
- রবিবার রাতে মালদার গাজোলে দ্রুতগামী বাস ও স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।1
- রাজ্যে পালাবদলের জেরে রায়গঞ্জ পৌরসভায় প্রশাসনিক রদবদল, ইস্তফা গ্রহন সন্দীপ বিশ্বাসের, দায়িত্বে মহকুমা শাসক রাজ্যে সরকার পরিবর্তনের পর রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ইমেল মারফত পদত্যাগপত্র জমা দেন। সোমবার রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর দপ্তর তাঁর ইস্তফা গ্রহণ করে। পাশাপাশি নতুন নির্দেশিকায় রায়গঞ্জের মহকুমা শাসককে অবিলম্বে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত তিনিই প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। এই পরিবর্তনকে ঘিরে রায়গঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।1
- ডঃ অশোক কুমার লাহিড়ী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভারত সেবাশ্রম সঙ্ঘে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন। এর ফলে স্থানীয় মানুষের কাছে জরুরি চিকিৎসা পরিষেবা আরও দ্রুত পৌঁছাবে।1