সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই রণকৌশল সাজাতে মাঠে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই রণকৌশল সাজাতে মাঠে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলে এক বিশাল বাইক মিছিল ও জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। দলের দাসপাড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। এদিন হুডখোলা গাড়িতে চড়ে গ্রাম পরিক্রমা করেন বিধায়ক। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে ও কথা বলে জনসংযোগ সারেন তিনি। মিছিলে কয়েকশ তৃণমূল কর্মী-সমর্থক বাইক নিয়ে অংশগ্রহণ করেন । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক হামিদুল রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর জন্য যা করেছেন, তার ঋণ শোধ করা সম্ভব নয়। জানা গেছে, পঞ্চায়েতের প্রতিটি বুথে কোন কোন কাজ হয়েছে এবং কোনগুলো বাকি আছে, তা খতিয়ে দেখতেই এই কর্মসূচি। এদিন পীরসাহেব মোড় থেকে মিছিলটি শুরু হয়। এরপর জয়পুরা, আঠিলাগছ এবং দাসপাড়া বাজার এলাকা হয়ে টেপাগাঁও বুথে গিয়ে এই মিছিল শেষ হয়। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চারটি বুথ এলাকায় এদিন প্রচার চালানো হয়।

- Post by North Bengal Live1
- "ভোটার তালিকায় 'নেই' বিক্রম, আত্মঘাতী যুবক, পরিবারের পাশে তৃণমূল"1
- চোপড়ার উত্তম সিংহের আত্মহত্যার নিয়ে অভিষেক এর মন্তব্য1
- বিজেপির পরিবর্তনযাত্রার ঘিরে উত্তপ্ত হচ্ছে নকশালবাড়ি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল-বিজেপির!1
- বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত যুবক আহত ২1
- সাত সকালে বাগডোগরা টি ইস্টেট (কালোপানি চা বাগান) চিতাবাঘের দেখা মিলতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাত ভ্রমণে বেড়িয়ে প্রথমে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘকে দেখতে পান। এলাকার বাসিন্দারা। লোকজনের উপস্থিতি টের পেতেই চিতাবাঘটি দ্রুত চা গাছের ঝোপের ভেতরে ঢুকে পড়ে।1
- Post by ASHISH MITRA1
- সকাল সকাল বিমানবন্দর এলাকায় চিতাবাঘ! বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন চাবাগান এলাকায় চিতাবাঘ! প্রাতভ্রমনকারী ও চা শ্রমিকরা এদিন বিমানবন্দর রাস্তায় চিতাবাঘ দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চা শ্রমিক ও প্রাতভ্রমনকারীরা বনদফতরকে খবর দিলে বাগডোগরা বনদফতর ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনায় আতঙ্কে রয়েছে বিমানবন্দর সংলগ্ন এলাকা। নজরদারিতে বাগডোগরা বনদফতর।1