Shuru
Apke Nagar Ki App…
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফারাক্কার বিভিন্ন বাজারে প্রশাসনিক অভিযান ও নজরদারি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সাধারণ মানুষের সুবিধার জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সবজিসহ বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সেই নির্দেশকে সামনে রেখেই জেলা, মহকুমা এবং ব্লক স্তরে এনফোর্সমেন্ট টিম গঠন করে বিভিন্ন বাজারে পরিদর্শন শুরু হয়েছে।
Daily Bulletin
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফারাক্কার বিভিন্ন বাজারে প্রশাসনিক অভিযান ও নজরদারি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সাধারণ মানুষের সুবিধার জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সবজিসহ বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সেই নির্দেশকে সামনে রেখেই জেলা, মহকুমা এবং ব্লক স্তরে এনফোর্সমেন্ট টিম গঠন করে বিভিন্ন বাজারে পরিদর্শন শুরু হয়েছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়া অভিযান জঙ্গিপুর প্রশাসনের, রঘুনাথগঞ্জে একাধিক মুদিখানা ও গোডাউনে হানা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল থেকেই বিশেষ তৎপরতা জঙ্গিপুর প্রশাসনের। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারি ও অতিরিক্ত দামে বিক্রি রুখতে এদিন রঘুনাথগঞ্জের বিভিন্ন মুদিখানার দোকান ও গোডাউনে হানা দেন প্রশাসনিক আধিকারিকেরা। আচমকা এই অভিযানে ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।এদিনের অভিযানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও অফিসের আধিকারিকেরা, জঙ্গিপুরের এসডিপিও, রঘুনাথগঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতর ও মার্কেটিং দফতরের আধিকারিকেরাও অভিযানে অংশ নেন।1
- ৪২ কেজি গাজা উদ্ধার মালদা রেলওয়ে স্টেশনে ঘটনা ঘিরে জিআরপি শুরু করেছে তদন্ত ট্রেনে করে গাঁ/জা পাচারের চেষ্টা দিল মালদা টাউন স্টেশনের জিআরপি।জিআরপির তৎপরতায় ডাউন তেজস এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁ/জা। ঘটনায় জিআরপির হাতে ধরা পড়ল তিন গাঁ/জা পাচারকারী। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশন চতুরে। জানা গেছে, মঙ্গলবার রাতে ডাউন তেজস এক্সপ্রেসে করে কয়েকজন গাঁ/জা পাচার করছিল। যা বিশেষ সূত্রে জানতে পারে, মালদা টাউন স্টেশনের জিআরপি। সেই জিআরপির পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে জাল পাতা হয়। এরপর তেজস এক্সপ্রেস মালদা টাউন স্টেশনের ১নং প্ল্যাটফর্মে পৌঁছাতেই জিআরপি আধিকারিকরা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। সেই তল্লাশি অভিযানে তিনজন বিপুল পরিমাণ গাঁ/জা সহ ধরা পড়ে। জিআরপি সূত্রে খবর, ধৃত তিনজনেরই বাড়ি বিহারে। তারা ত্রিপুরার আগরতলা থেকে গাঁ/জা নিয়ে বিহারে পাচার করতে যাচ্ছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। পাচারের সময় তারা মালদা টাউন স্টেশনে ধরা পড়ে যায়। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় মোট ৪২ কেজি গাঁ/জা। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে ধৃতরা ছাড়া আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখতে রেল পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।1
- ভবানীপুরে পৃথক অভিযানে পাঁচ বাংলাদেশি-সহ গ্রেফতার ভারতীয় এজেন্ট হবিবপুর: মালদার হবিবপুর থানার জাজইল অঞ্চলের ভবানীপুর এলাকায় পৃথক দু’টি অভিযানে পাঁচ বাংলাদেশি নাগরিক-সহ এক ভারতীয়কে গ্রেফতার করল পুলিশ। প্রথম অভিযানে মানিক ওরফে রয়াল নামে এক বাংলাদেশি নাগরিক এবং রিপন বিশ্বাস নামে এক ভারতীয়কে আটক করা হয়। পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারে রিপন এজেন্ট হিসেবে কাজ করছিল। অন্যদিকে, হবিবপুর থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ভবানীপুর সীমান্ত এলাকা থেকে আরও চার বাংলাদেশি নাগরিক—মহম্মদ মোহারাম আলি, মহম্মদ ইয়ামিন হোসেন, মহম্মদ জাগদল হোসেন ও মহম্মদ সাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। প্রথম অভিযানে ধৃত দু’জনকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। অপর অভিযানে ধৃত চার বাংলাদেশিকে মালদা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।4
- নলহাটিতে দুই বছর মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির অভিযোগ, খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন নলহাটিতে দুই বছর মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির অভিযোগ, খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন1
- লগোলায় হাফ ডজন অনুপ্রবেশকারী বাংলাদেশী পাকড়াও,ব্যাপক উত্তেজনা। বাজিমাৎ! মুর্শিদাবাদের সীমান্ত এলাকা লালগোলার বুক থেকে এক সঙ্গে পরপর ছয় জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হাফ ডজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। জানা যায়, লালগোলা থানার অন্তর্গত মধুপুর এলাকায় এই বিশেষ পুলিশি অভিযান পরিচালিত হয়।1
- জাশনে ঈদ মিলাদুন নবি বুধবার অনুষ্ঠিত হল মালদহের চাঁচলে। জাশনে ঈদ মিলাদুন নবি বুধবার অনুষ্ঠিত হল মালদহের চাঁচলে। তানজিমের আহলে সুন্নাত ওয়াল জামাআতে চাঁচল মহকুমার পরিচালনায় । অনুষ্ঠান সূচি অনুযায়ী, নুরি জামে মসজিদ প্রাঙ্গণে জমায়েত হয়। সেখান থেকে জুলুসহ চাঁচল পরিক্রমা করা হয়।4
- “কংগ্রেস কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়” — অধীর চৌধুরীর মনঃক্ষুণ্ণতা প্রসঙ্গে সাফ কথা মনিরুল ইসলামের “কংগ্রেস কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়” — অধীর চৌধুরীর মনঃক্ষুণ্ণতা প্রসঙ্গে সাফ কথা ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলামের।1
- নেপালে হড়পা বান ভয়ংকর পরিস্থিতি,ত্রিশূলী-গণ্ডক নদী সরাসরি ভারতের সঙ্গে যুক্ত। ফলে বিপুল পরিমাণ জল নীচের দিকে প্রবাহিত হলে বিহারের সীমান্তবর্তী সমতল এলাকায় আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়া এবং বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। নেপালে হড়পা বান, ভয়ংকর পরিস্থিতি,ত্রিশূলী-গণ্ডক নদী সরাসরি ভারতের সঙ্গে যুক্ত। ফলে বিপুল পরিমাণ জল নীচের দিকে প্রবাহিত হলে বিহারের সীমান্তবর্তী সমতল এলাকায় আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়া এবং বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। #नेपाल में आकस्मिक बाढ़ (फ्लैश फ्लड) के कारण स्थिति बेहद गंभीर बनी हुई है। त्रिशूली और गंडक नदियाँ सीधे भारत से जुड़ी हुई हैं। इसके परिणामस्वरूप, यदि भारी मात्रा में जल नीचे की ओर प्रवाहित होता है, तो बिहार के सीमावर्ती मैदानी क्षेत्रों में अचानक नदियों का जलस्तर बढ़ने और बाढ़ की आशंका उत्पन्न हो सकती है। #harpa #everyonefollowers #everyone #sonarbanglanewstv1