চুঁচুড়ায় হুগলি যুব টেনিস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানঃ ভাল ফল পূর্ব বর্ধমানের খুদেদের সুজিত দত্ত, বর্ধমান, ৩১ জুলাইঃ চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়া সার্কিট হাউস টেনিস ক্লাবে অনুষ্ঠিত হুগলি যুব টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মিনি কোর্ট, আন্ডার ১০, আন্ডার ১২ এবং আন্ডার ১৪ (বয়েজ এন্ড গার্লস) ইভেন্টের সফল সমাপ্তি ঘটল বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। ২০ জুলাই শুরু হওয়া ওই টেনিস প্রতিযোগিতায় বর্ধমান, আসানসোল, হুগলি, কলকাতা, শ্রীরামপুর, চন্দননগর ও চুঁচুড়া-সহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় দেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব (আইপিএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার আনন্দ রায় (আইপিএস)। তাদের উপস্থিতিতে বিজয়ী ও রানার্স-আপ প্রতিযোগীদের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিলেন সুনীল কুমার সিং এবং স্নেহাংশু মণ্ডল। গোটা প্রতিযোগিতার পরিচালনার দায়িত্বে ছিলেন মনোজ কুমার শেঠ ও অর্ঘ্য দাস। বালক ও বালিকা বিভাগে মিনি কোর্ট থেকে অনূর্ধ্ব-১৪ বিভাগ পর্যন্ত বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফলাফলে বালক মিনি কোর্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় পূর্ব বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের আরিত্রিক দাস এবং রানার্স-আপ হয় নীলাদ্রি ঘোষ। বালিকা মিনি কোর্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় অভিনন্দা পাল ও রানার্স-আপ শ্রেয়সী ঘোষ। বালক অনূর্ধ্ব-১০ বিভাগে প্রস্মিত দাস চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় বিনায়ক রায় (চিকু) । বালক অনূর্ধ্ব-১২ বিভাগে ইন্ডিয়ানা পাঠক চ্যাম্পিয়ন ও প্রিয়াংশু দত্ত রানার্স-আপ হন। বালিকা অনূর্ধ্ব-১২ এবং অনূর্ধ্ব-১৪—দুই বিভাগেই শ্রীনন্দা গুপ্ত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। অনূর্ধ্ব-১২ বিভাগে সিধিক্ষা দাস এবং অনূর্ধ্ব-১৪ বিভাগে মেহুলি মণ্ডল রানার্স-আপ হন। বালক অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয় আরিয়ান রহমান এবং রানার্স-আপ হয় এশান কুণ্ডু। এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা তথা টেনিস প্রশিক্ষক সপ্তর্ষি সেন জানিয়েছেন, এই প্রতিযোগিতা জেলার নবীন টেনিস প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে তারা জানান।
চুঁচুড়ায় হুগলি যুব টেনিস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানঃ ভাল ফল পূর্ব বর্ধমানের খুদেদের সুজিত দত্ত, বর্ধমান, ৩১ জুলাইঃ চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়া সার্কিট হাউস টেনিস ক্লাবে অনুষ্ঠিত হুগলি যুব টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মিনি কোর্ট, আন্ডার ১০, আন্ডার ১২ এবং আন্ডার ১৪ (বয়েজ এন্ড গার্লস) ইভেন্টের সফল সমাপ্তি ঘটল বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। ২০ জুলাই শুরু হওয়া ওই টেনিস প্রতিযোগিতায় বর্ধমান, আসানসোল, হুগলি, কলকাতা, শ্রীরামপুর, চন্দননগর ও চুঁচুড়া-সহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক
প্রতিযোগী অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় দেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব (আইপিএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার আনন্দ রায় (আইপিএস)। তাদের উপস্থিতিতে বিজয়ী ও রানার্স-আপ প্রতিযোগীদের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিলেন সুনীল কুমার সিং এবং স্নেহাংশু মণ্ডল। গোটা প্রতিযোগিতার পরিচালনার দায়িত্বে ছিলেন মনোজ কুমার শেঠ ও অর্ঘ্য দাস। বালক ও বালিকা বিভাগে মিনি কোর্ট
থেকে অনূর্ধ্ব-১৪ বিভাগ পর্যন্ত বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফলাফলে বালক মিনি কোর্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় পূর্ব বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের আরিত্রিক দাস এবং রানার্স-আপ হয় নীলাদ্রি ঘোষ। বালিকা মিনি কোর্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় অভিনন্দা পাল ও রানার্স-আপ শ্রেয়সী ঘোষ। বালক অনূর্ধ্ব-১০ বিভাগে প্রস্মিত দাস চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় বিনায়ক রায় (চিকু) । বালক অনূর্ধ্ব-১২ বিভাগে ইন্ডিয়ানা পাঠক চ্যাম্পিয়ন ও প্রিয়াংশু দত্ত রানার্স-আপ হন। বালিকা অনূর্ধ্ব-১২ এবং অনূর্ধ্ব-১৪—দুই বিভাগেই
শ্রীনন্দা গুপ্ত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। অনূর্ধ্ব-১২ বিভাগে সিধিক্ষা দাস এবং অনূর্ধ্ব-১৪ বিভাগে মেহুলি মণ্ডল রানার্স-আপ হন। বালক অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয় আরিয়ান রহমান এবং রানার্স-আপ হয় এশান কুণ্ডু। এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা তথা টেনিস প্রশিক্ষক সপ্তর্ষি সেন জানিয়েছেন, এই প্রতিযোগিতা জেলার নবীন টেনিস প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে তারা জানান।
- নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ...................1
- "মানুষের মন জয় করেই পঞ্চায়েতের পথে" — জিতেন্দ্র তিওয়ারির বার্তা "মানুষের মন জয় করেই পঞ্চায়েতের পথে" — জিতেন্দ্র তিওয়ারির বার্তা1
- বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান হরিহরপাড়ায় মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। চাঁদপুর থেকে বহরমপুরগামী এক মোটরসাইকেল থেকে বিকট শব্দ বের হতে দেখে ধাওয়া করে রাকিব শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে থানায় নিয়ে গিয়ে মডিফাইড সাইলেন্সার খুলে নিয়ম অনুযায়ী নতুন সাইলেন্সার লাগিয়ে বাইকটি ছেড়ে দেয় পুলিশ। শব্দদূষণ রোধে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ।1
- ডোমকলের মধুরকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সঞ্জনা খাতুন বিবি। ডোমকলের মধুরকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সঞ্জনা খাতুন বিবি। তৎকালীন তৃণমূলের প্রধান সামসুজ্জোহা মন্ডল ইস্তফা দেওয়ার পর অনস্থায় প্রধান হন কংগ্রেসের সঞ্জনা। অনস্থায় ১১-০ ভোটে মধুরকুল পঞ্চায়েত দখল নিল কংগ্রেস। শুক্রবার ঐ প্রধান গঠন ঘিরে পুলিশের নিরাপত্তা শূণ্য। পুলিশের নিরাপত্তা ছাড়ায় প্রধান গঠন করে কংগ্রেস। উল্লেখ্য, ডোমকল ব্লকের মধুরকুল পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৬ জন। পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের ৮ টি কংগ্রেসের ৭ এবং সিপিআইএম একটি আসন দখল নেই। যেহেতু সেসময় বাম কংগ্রেস জোট থাকায় ৮ টি আসন ও তৃণমূলের ৮ টি আসন হওয়ায় প্রধান গঠনে ড্র হওয়ায় কংগ্রেসের একটি সদস্য তৃণমূলে যোগ দেই। যার ফলে প্রধান হন তৃণমূলের সামসুজ্জোহা মন্ডল ওরফে বাবা। তারপরেই বছর তিনেক পর রাজ্য থেকে তৃণমূলের পতন পর কংগ্রেস অনস্থা আনার প্রক্রিয়া শুরু করে। তার আগেই প্রধান পদ থেকে ইস্তফা দেন তৎকালীন তৃণমূলের প্রধান সামসুজ্জোহা মন্ডল ওরফে বাবু। অবশেষে অনস্থা এনে ১১-০ ভোটে প্রধান হয় কংগ্রেসের। কংগ্রেসের ৬ টি সদস্য ও বাকি তৃণমূলের ৫ সদস্যের সমর্থনে অবশেষে প্রধানের চেয়ার পান কংগ্রেস সদস্য। আর শুক্রবার সকাল থেকে কর্মীদের উচ্ছাস ছিলো পঞ্চায়েত চত্তরে। কিন্তু প্রধান গঠন হলেও কোনো পুলিশের নিরাপত্তা ছিলো না এদিন। প্রধান গঠন হবার পরেই ফুলের মালা পরিয়ে বরন করা হয়। হয় মিছিল ও। নবগঠিত প্রধান থেকে ব্লক সভাপতি কি বললেন শুনুন।1
- মিড-ডে মিলে গরমিলের অভিযোগে সাসপেন্ড করা হল স্কুলের প্রধান শিক্ষিকাকে1
- ব্যারাকপুর পুলিশ কমিশনাররেট ট্রাফিক গার্ডের উদ্যোগে হেলমেট বিতরণ অনুষ্ঠান, ব্যারাকপুর ওয়ারলেস গেটে ব্যারাকপুর পুলিশ কমিশনাররেট ট্রাফিক গার্ডের উদ্যোগে হেলমেট বিতরণ অনুষ্ঠান,উপস্থিত ছিলেন টিআই অনির্বাণ হালদার,ট্রাফিক আধিকার ও নীলকমল মন্ডল অন্যান্য আধিকারিকেরা ও পুলিশের কর্মীরা।৫০ জনের অধিক মানুষকে এই হেলমেট প্রদান করা হয়।1
- সাংবাদিক সন্মেলনে সাংসদ জগন্নাথ সরকার কি কি প্রশ্নের উত্তর দিলেন তিনি সাংবাদিক সন্মেলনে সাংসদ জগন্নাথ সরকার কি কি প্রশ্নের উত্তর দিলেন তিনি1
- ম্যাপ দেখিয়ে দিল শর্টকাট, রাস্তার ধারে উ*ল্টে পড়ল ধান বোঝাই লরি ম্যাপ দেখিয়ে দিল শর্টকাট, রাস্তার ধারে উ*ল্টে পড়ল ধান বোঝাই লরি1
- ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচী স্কুলে স্কুলে ভিজিট করছেন আজকে গেছিলেন ব্যারাকপুরের মাঠপাড়া গার্লস হাই স্কুল এবং হিন্দি স্কুলে,সেখানে ফাইভ থেকে সেভেনের বাচ্চাদের ইউনিফর্ম দিলেন। প্লাস্টিক বর্জন করুন,চটের ব্যাগ ইউজ করুন, জল অপচয় বন্ধ করুন, প্রত্যেকে তিনটি করে গাছ লাগান এই অনুরোধ বা আদেশ করলেন ছাত্র-ছাত্রীদের দিয়ে প্রতিজ্ঞা করালেন যে এই কাজ তোমাদের দ্বারাই হবে তোমাদের করতে হবে। ছাত্র-ছাত্রীরা হাসিমুখে রাজি হলেন এবং তারা বললেন এই কাজ আমরা করব।1