ভোট এলেই রাজ্যে এজেন্সি সক্রিয় হয়ে ওঠে: মমতা ব্যানার্জি মতিয়ার রহমান,উলুবেড়িয়া ভোট এসেছে তাই এজেন্সি সক্রিয় হয়েছে। এজেন্টদের গ্রেপ্তার করবে। ওরা একশোটা এজেন্ট পাঠালে আমরা লক্ষ লক্ষ এজেন্ট বার করবো । মঙ্গলবার বিকেলে হাওড়ার জগৎবল্লভপুরে বড়গাছিয়া হাসপাতাল মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরো বলেন এসআইআর এ অনেক লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে । আমরা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার ফলে অনেক লক্ষের নাম যুক্ত হয়েছে। আরও যুক্ত হবে। তিনি বলেন হাওড়া হচ্ছে তৃণমূলের জন্মভূমি, মাতৃভূমি । এখানে জগদীশপুর, পাঁচলা ও ডোমজুড়ে অনেক শিল্প হয়েছে। বড় বড় শিল্প গড়ে উঠেছে। আমাদের বিজেপির উপর কোনও বড় মানের রাগ নেই কিন্তু বিজেপির ভ্যানিস ওয়াশিং মেশিন ভয় দেখাচ্ছে । তাতে আমরা ভয় পাই না। বাংলাকে আঘাত করলে বাংলা জয় করে আমরা দিল্লি জয় করবো। ভোটে বাইরে থেকে টাকা আসছে, বাইরে থেকে গুন্ডা আসছে। তাদের ধরবার কেউ নেই। শুধু আমাদের ধরা হচ্ছে । এতে আমরা দমে যাব না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমরা জগন্নাথ মন্দির , দূর্গা মন্দির করেছি। আমরা কালী পুজোয় যাই আবার ঈদেও যাই। আর বিজেপির সদস্যরা হলো দাঙ্গাবাজ। ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। পনেরো লক্ষ টাকা দেবে। আপনারা পেয়েছেন ? প্রশ্ন মমতার। দিল্লিতে ও বিহারেও বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি। আবার বলছে তিন হাজার টাকা করে দেবে। সব ভাওতা। আমরা বলছি যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন লক্ষীর ভান্ডার দেব। যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে । যারা এখনও টাকা পায়নি তারাও পেয়ে যাবে বলে ঘোষনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রকাশ্য জনসভায় । তিনি বলেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অরুপ রায় , পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ কল্যান ব্যানার্জি, হাওড়া জেলা তৃণমূলের সক্রিয় নেতা সমীর পাঁজা, গুলশন মল্লিক, গৌতম চৌধুরী সহ অন্যান্য নেতা নেত্রীবৃন্দ। এদিন হাওড়ার এই জনসভায় প্রচুর মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

- মঙ্গলবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের ২৮ নং ওয়ার্ডে ভোট প্রচার বাম ও আই এস এফের জোট প্রার্থী নাসির খানের সমর্থনে নির্বাচনী প্রচার।1
- Post by Habibur Rahaman mallick2
- পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শিব মন্দির উপলক্ষে অনুষ্ঠিত হয় চড়ক। এই উপলক্ষে মানুষের ঢল নামে এই মেলাতে। দূর দূরান্ত থেকে ছুটে আসে চড়ক দেখার জন্য দর্শনার্থীরা। প্রায় কুড়ি বছর ধরে চড়ক হয়ে আসছে এই গ্রামে।1
- Post by JBP NEWS BANGLA1
- Post by SUMAN KUMAR DEY1
- বারুইপুরে পুকুরে মিলল বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় মহিলার র*ক্তাক্ত দে*হ,এলাকায় তীব্র আ*তঙ্ক,চাঞ্চ*ল্য. তদন্তে বারুইপুর থানার পুলিশ1
- Post by Kolkata News Times1
- কোলাঘাট থানার পুলসিটা গ্রামে গাজন উৎসব উপলক্ষে চরক মেলা হয়ে আসছে দীর্য দিন ধড়ে ঢাকের বাদ্যি আর ‘শিবো হে’ ধ্বনিতে মুখরিত আকাশ-বাতাস। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পুলসিটা গ্রামে আয়োজিত হয়েছে বছরের অন্যতম বড় উৎসব—চড়ক মেলা। গ্রাম বাংলার লোকসংস্কৃতির এক অনন্য নিদর্শন এই মেলা। এদিন সকাল থেকেই দেখা গেছে ভক্তদের উন্মাদনা। গ্রাম ছাড়িয়ে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন এই ঐতিহ্যবাহী মেলা চত্বরে। বিভিন্ন গ্রামের গাজনের সন্ন্যাষীরা এই চরকে অংশগ্রহণ করে। এই চরক উপলক্ষে মেলা হয়ে থাকে পুলসিটা গ্রামে1