Shuru
Apke Nagar Ki App…
বেলডাঙায় অশান্তির কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় যাত্রীরা বেথুয়াডহরী স্টেশনে
Nabendu Bhattacharya
বেলডাঙায় অশান্তির কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় যাত্রীরা বেথুয়াডহরী স্টেশনে
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ঘটনাটি ১৯.৩.২০২৬ রাতে বেথুয়াডহারি সুপারমার্কেট এলাকায়। নাকাশিপাড়া পুলিশ গোপন সূত্রে খবর পান যে সুপারমার্কেট এলাকায় একদল লোক জড়ো হয়েছে। সূত্রে জানা যায় তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল এরপর নাকাশিপাড়া পুলিশ সেখানে পৌঁছতেই সেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে একজন সেখানে ধরা পড়ে। ওই ব্যক্তিকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসেন নাকাশিপাড়া থানার পুলিশ। সূত্রে জানা যায় তার বাড়ির যুগপুর। দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র এক রঙগুলি সমেত তাকে হাতেনাতে ধরে পেলেন নাকাশীপাড়া থানার পুলিশ।1
- virul news1
- নবদ্বীপে বিজেপির বাজি! মন্দিরের সেবাইত গোঁসাই শ্রুতি শেখরই প্রার্থী- মাল্যদান, সংবর্ধনা, উচ্ছ্বাস—নবদ্বীপে বিজেপির প্রার্থী ঘিরে কর্মীদের ঢল। নবদ্বীপঃ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে ২০২৬ সালের নির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করল। দ্বিতীয় দফার তালিকায় নাম উঠে এল নবদ্বীপ শ্রী শ্রী রাধা সুদর্শন লাল জিউ মন্দিরের সেবাইত শ্রুতি শেখর গোস্বামীর। গত কয়েকদিন ধরেই একাধিক নাম নিয়ে জল্পনা চলছিল। তবে সব জল্পনাকে পিছনে ফেলে শেষমেশ ধর্মীয় পরিমণ্ডল থেকে উঠে আসা এই মুখকেই বেছে নিল বিজেপি। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো একে একে ভক্ত ও কর্মীরা মন্দিরে এসে তাকে মাল্যদান ও সংবর্ধনা জানাচ্ছেন। প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী নিজের প্রতিক্রিয়ায় জানান, “এটা মহাপ্রভুর দেওয়া দায়িত্ব। শ্রীধাম নবদ্বীপের নামকে বিশ্বের দরবারে আরও ছড়িয়ে দেওয়াই আমার লক্ষ্য।” অন্যদিকে, নবদ্বীপের পাঁচ বারের বিধায়ক তথা তৃণমূলের ষষ্ঠবারের প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহাকে নিয়ে তিনি কোনও ব্যক্তিগত আক্রমণে যাননি। তিনি বলেন, “উনি বর্তমানে অসুস্থ, তাই ওনার বিরুদ্ধে কিছু বলবো না। তবে ওনাকে সামনে রেখে যারা লুটপাট চালাচ্ছে, তাদের বিরুদ্ধেই আমার লড়াই।” জেলা সভানেত্রী অপর্না নন্দী জানান শ্রতি শেখর গোস্বামীকে দল প্রার্থী করায় আমরা আনন্দিত, আমরা আশাবাদী নবদ্বীপের মানুষ তাকে আশির্বাদ করবে আর তাতেই নবদ্বীপ থেকে বালি- মাটি মাফিয়া সহ প্রমোটারি রাজ শেষ হবে পাশাপাশি নবদ্বীপ প্রকৃত হেরিটেজ শহরের মর্যাদা পাবে। এখন নজর নবদ্বীপের মানুষের দিকে। ধর্মীয় ভাবাবেগ ও সমাজসেবার বার্তা নিয়ে এগিয়ে আসা নতুন মুখ শ্রুতি শেখর গোস্বামীকে বেছে নেবেন, নাকি অভিজ্ঞ পাঁচবারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহাকেই আবারও সুযোগ দেবেন—তার উত্তর মিলবে ভোটের ফলেই।1
- কাটোয়ায় ১৫ টি পরিবারের CPIM ছেড়ে তৃণমূলে যোগ। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে যোগ।1
- কৃষ্ণনগর রেলে হকার্স ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত স্টেশনের বিভিন্ন টোটো ইউনিয়নের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী কর্মী বৈঠক। এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর শহর INTTUC এর সভাপতি দীপঙ্কর ঘোষ, রাজ্য কমিটির সম্পাদক দীপক বিশ্বাস এবং সুপ্রিয় বিশ্বাস, উপস্থিত ছিলেন জেলা এবং শহর কমিটির অন্যান্য নেতৃত্ব।1
- নদীয়া, করিমপুর : প্রখ্যাত অভিনেতা সোহম চক্রবর্তী এবার নদিয়ায় প্রার্থী, করিমপুরে ; গতকাল কৃষ্ণনগরে অংশগ্রহণ করলেন সাংগঠনিক সভায়। জেলা সভানেত্রী ও লোকসভা সাংসদ মহুয়া মৈত্র জেলা কার্যালয়ে, নদীয়ার প্রার্থীদের নিয়ে আয়োজন করেছিলেন একটি সভা। সেখানে অন্যান্য প্রার্থীদের সঙ্গে তিনি উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে সোহম যা বললেন, রইল তার কিছুটা অংশ। লেখনী ও ভিডিও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। ফের মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের মিঠুপুর অঞ্চলের পুকুর কোনা গ্রামে নয়াপাড়া এলাকার বাসিন্দা আনিকুল সেখ এর রহস্যজনক মৃত্যু, কিন্তু পিটিয়ে মারার অভিযোগ মৃতের পরিবারে। বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আনিকুল শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে যে, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, কাজের সূত্রে উড়িষ্যায় থাকা অবস্থায় কিছু ব্যক্তির সঙ্গে তার বিবাদ বাধে। এরপরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।1
- কালনার পূর্বস্থলীর উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ। ৯৮ সালে যারা দলে এসেছে তারা কোন মর্যাদা পাবে না। যারা সিপিএম বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। প্রার্থী না করাই আমি বেঁচে গেছি পরিবার নিয়ে থাকবো প্রয়োজনের দল থেকে অবসর নেব। তার ওপর তুলে নেওয়া হলো তার দুই নিরাপত্তারক্ষী। আমি প্রাক্তন বিধায়ক হয়ে গেছি তাই আমার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। দাবি তপন চট্টোপাধ্যায় এর,অন্যদিকে সুর ছড়িয়েছেন বিজেপি নেতা , তাদের দাবি এই বিধান সভায় বিজেপি বিপুল ভোট জিতবে, . . . .1