শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কার খোদাবান্দাপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ। এই অভিযানে তিন ব্যক্তিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি মহিষ এবং তিনশো বোতল ফেনসিডিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নৌকা করে জলপথে এই সমস্ত সামগ্রী ও মাদক অবৈধভাবে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ সোহিদুল ইসলাম (৩০), পিতা ও ঠিকানা: পার বৈদ্যনাথপুর, বৈষ্ণবনগর, জেলা - মালদা। আবুল হোসেন (৪০), পিতা ও ঠিকানা: পার বৈদ্যনাথপুর, বৈষ্ণবনগর, জেলা - মালদা। ওয়াহিদুল এস কে (৩১), পিতা ও ঠিকানা: পার বৈদ্যনাথপুর, বৈষ্ণবনগর, জেলা - মালদা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে রবিবার সকালে ধৃত তিন অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠানো হয়েছে। এই পাচার চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ।

- কোচবিহার জেলার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর ফের তিন দিনের পুলিশ হেফাজত ।1
- পরীক্ষা চলাকালীন দিনহাটা হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু! পরীক্ষা চলাকালীন ঠিক কি ঘটেছিল জানালেন বিদ্যালয়ের শিক্ষক। পরীক্ষা চলাকালীন দিনহাটা হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু! পরীক্ষা চলাকালীন ঠিক কি ঘটেছিল জানালেন বিদ্যালয়ের শিক্ষক।1
- rastar problem1
- বচসার জেরেই রক্তাক্ত যুবক! ভাঙা বিয়ারের বোতল দিয়ে বুকে আঘাতের অভিযোগ, বামনহাটে আটক এক বচসার জেরেই রক্তাক্ত যুবক! ভাঙা বিয়ারের বোতল দিয়ে বুকে আঘাতের অভিযোগ, বামনহাটে আটক এক দিনদুপুরে সামান্য বচসা থেকে রীতিমতো রক্তাক্ত কাণ্ড! ভাঙা বিয়ারের বোতল দিয়ে এক যুবকের বুকে আঘাত করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রলয় বর্মন নামে বছর কুড়ির এক যুবক। তাঁর বুকে চারটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আনুমানিক ২টা নাগাদ, দিনহাটার বামনহাট-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লাউচাপড়া গ্রামের কাশিয়াবাড়ী শ্মশান সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা প্রলয় বর্মন, পিতা পরিতোষ বর্মন, কয়েকজন বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন। অভিযোগ, সেখানে তাঁর বন্ধুরা বিয়ার পান করছিলেন। সেই সময় পাশের বাড়ির বাসিন্দা সন্তোষ সেন সেখানে এসে আপত্তি জানান। স্থানীয়দের দাবি, “এটা কি তোমাদের বাপের জায়গা?”—এই ধরনের কথা কাটাকাটি থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মাঝেই সন্তোষ সেন পাশেই থাকা একটি বিয়ারের বোতল ভেঙে ফেলেন এবং সেই ভাঙা বোতল দিয়ে প্রলয় বর্মনের বুকে আঘাত করেন। আঘাতের পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রলয়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, যুবকের বুকে চারটি সেলাই দিতে হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই কয়েকজন যুবক অভিযুক্ত সন্তোষ সেনকে আটক করে রাখেন এবং সাহেবগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্তোষ সেনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, ভাঙা বিয়ারের বোতল দিয়ে আঘাত করার বিষয়টি অভিযুক্ত নিজেই স্বীকার করেছেন। যদিও ঘটনার সম্পূর্ণ কারণ এবং অভিযোগের সত্যতা তদন্ত করে দেখছে পুলিশ। দিনদুপুরে এমন ঘটনায় কাশিয়াবাড়ী শ্মশান সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।1