logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

video first Pro

1 hr ago
user_Muzzaffar
Muzzaffar
ইসলামপুর, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
1 hr ago
650ba4af-0b94-40b9-8d28-3a60ff51bd5e
d505790b-f477-428f-8bde-cb24f473f4c0
b93beb5f-4708-4647-8c99-78c51df65425
67342377-83d7-45f7-8554-54a75053d846

video first Pro

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • উত্তরবঙ্গে বন্ধ হয়ে যাওয়া চা-বাগানগুলোর সংকট মোচন এবং সামগ্রিক শিল্পোন্নয়নের লক্ষ্যে সমাধানের বার্তা নিয়ে এসেছেন মন্ত্রী অর্জুন সিং। দার্জিলিং জেলার খড়িবাড়ি সহ উত্তরবঙ্গের এই অঞ্চলের বন্ধ চা-বাগান ও শিল্পের বিকাশে একটি ইতিবাচক সমাধান সূত্র খুঁজে বের করাই তাঁর এই বার্তার মূল উদ্দেশ্য।
    1
    উত্তরবঙ্গে বন্ধ হয়ে যাওয়া চা-বাগানগুলোর সংকট মোচন এবং সামগ্রিক শিল্পোন্নয়নের লক্ষ্যে সমাধানের বার্তা নিয়ে এসেছেন মন্ত্রী অর্জুন সিং। দার্জিলিং জেলার খড়িবাড়ি সহ উত্তরবঙ্গের এই অঞ্চলের বন্ধ চা-বাগান ও শিল্পের বিকাশে একটি ইতিবাচক সমাধান সূত্র খুঁজে বের করাই তাঁর এই বার্তার মূল উদ্দেশ্য।
    user_Panitanki Times
    Panitanki Times
    খারিবড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • উত্তরবঙ্গে অর্জুন সিংয়ের প্রথম বড় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক থেকে বন্ধ চা-বাগান, শিল্পনীতি এবং ইউসিসি (UCC) নিয়ে একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের মাটিতে আয়োজিত এই প্রথম বড় বৈঠক থেকে চা-বাগান এবং শিল্পনীতির মতো বিষয়ে তাঁর এই বার্তাগুলো বিশেষ নজর কেড়েছে।
    1
    উত্তরবঙ্গে অর্জুন সিংয়ের প্রথম বড় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক থেকে বন্ধ চা-বাগান, শিল্পনীতি এবং ইউসিসি (UCC) নিয়ে একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের মাটিতে আয়োজিত এই প্রথম বড় বৈঠক থেকে চা-বাগান এবং শিল্পনীতির মতো বিষয়ে তাঁর এই বার্তাগুলো বিশেষ নজর কেড়েছে।
    user_RKD Siliguri
    RKD Siliguri
    Local News Reporter Siliguri, Darjeeling•
    4 hrs ago
  • রায়গঞ্জের পিপলান এলাকায় দিব্যেন্দু দাস (২৮) নামে এক যুবকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার সকালে একটি বাগানে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, শুক্রবার ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন দিব্যেন্দু। এরপর রাতে একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের অভিযোগ, দিব্যেন্দুকে খুন করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
    1
    রায়গঞ্জের পিপলান এলাকায় দিব্যেন্দু দাস (২৮) নামে এক যুবকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার সকালে একটি বাগানে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

মৃতের পরিবারের দাবি, শুক্রবার ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন দিব্যেন্দু। এরপর রাতে একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের অভিযোগ, দিব্যেন্দুকে খুন করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
    user_Raiganj news
    Raiganj news
    রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • পশ্চিমবঙ্গে এক মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে বিপুল পরিমাণ টাকা। ওই মহিলার অ্যাকাউন্টে একবারে ৭৫৯ কোটি টাকা ঢুকে যাওয়ার খবর মিলেছে। নিজের অ্যাকাউন্টে আচমকা এই বিপুল অঙ্কের টাকা ঢোকার খবর জানতে পেরে স্বাভাবিকভাবেই ওই মহিলার চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে।
    1
    পশ্চিমবঙ্গে এক মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে বিপুল পরিমাণ টাকা। ওই মহিলার অ্যাকাউন্টে একবারে ৭৫৯ কোটি টাকা ঢুকে যাওয়ার খবর মিলেছে। নিজের অ্যাকাউন্টে আচমকা এই বিপুল অঙ্কের টাকা ঢোকার খবর জানতে পেরে স্বাভাবিকভাবেই ওই মহিলার চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে।
    user_UNNEWS
    UNNEWS
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • পশ্চিমবঙ্গের হলদিবাড়িতে এক স্কুলছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই ৭৫৯ কোটি টাকারও বেশি ভুতুড়ে টাকা ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ছাত্রীর নাম সুপর্না রায়। সে দক্ষিণবড় হলদিবাড়ির খালপাড়ার বাসিন্দা এবং হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। শনিবার স্কুলের কেসজুতো কেনার জন্য স্কলারশিপের ৯০০ টাকা তুলতে গিয়েই এই বিপুল অঙ্কের টাকার হদিশ মেলে। শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় সুপর্না অনলাইনে একটি দোকানে টাকা তুলতে যায়। সেখানে নিজের সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার সময় সে দেখতে পায় যে তার অ্যাকাউন্টে মোট ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা জমা রয়েছে। এই খবর বাড়িতে এসে পরিবারের লোকজনকে বলতেই তাঁরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনা নিয়ে গোটা হলদিবাড়ি জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    1
    পশ্চিমবঙ্গের হলদিবাড়িতে এক স্কুলছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই ৭৫৯ কোটি টাকারও বেশি ভুতুড়ে টাকা ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ছাত্রীর নাম সুপর্না রায়। সে দক্ষিণবড় হলদিবাড়ির খালপাড়ার বাসিন্দা এবং হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। শনিবার স্কুলের কেসজুতো কেনার জন্য স্কলারশিপের ৯০০ টাকা তুলতে গিয়েই এই বিপুল অঙ্কের টাকার হদিশ মেলে।

শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় সুপর্না অনলাইনে একটি দোকানে টাকা তুলতে যায়। সেখানে নিজের সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার সময় সে দেখতে পায় যে তার অ্যাকাউন্টে মোট ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা জমা রয়েছে। এই খবর বাড়িতে এসে পরিবারের লোকজনকে বলতেই তাঁরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনা নিয়ে গোটা হলদিবাড়ি জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    user_Kinkar roy
    Kinkar roy
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • দার্জিলিং জেলার খড়িবাড়িতে বিভিন্ন মডেলের উপস্থাপনার মধ্য দিয়ে আগামী ভারতের বিজ্ঞানচিন্তার এক উজ্জ্বল রূপ ফুটে উঠেছে।
    1
    দার্জিলিং জেলার খড়িবাড়িতে বিভিন্ন মডেলের উপস্থাপনার মধ্য দিয়ে আগামী ভারতের বিজ্ঞানচিন্তার এক উজ্জ্বল রূপ ফুটে উঠেছে।
    user_Panitanki Times
    Panitanki Times
    খারিবড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে উঠছে। পুরো পথ জুড়ে এতটাই কাদা জমে রয়েছে যে সাধারণ মানুষের পক্ষে যাতায়াত বা হেঁটে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত ৫ বছর ধরে এই রাস্তা মেরামতের কোনো কাজ হচ্ছে না। ফতেপুর থেকে ভূইনহাড়া পর্যন্ত রাস্তার কাজ করা হলেও, ভূইহাড়া থেকে হাট কালিয়াগঞ্জ পর্যন্ত অংশটি বেহাল অবস্থায় ফেলে রাখা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই খানাখন্দে ভরা ও কর্দমাক্ত রাস্তাটি স্থানীয় পঞ্চায়েত অফিসের ঠিক সামনেই অবস্থিত, তা সত্ত্বেও পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাটি ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
    1
    উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে উঠছে। পুরো পথ জুড়ে এতটাই কাদা জমে রয়েছে যে সাধারণ মানুষের পক্ষে যাতায়াত বা হেঁটে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে।

বাসিন্দাদের অভিযোগ, গত ৫ বছর ধরে এই রাস্তা মেরামতের কোনো কাজ হচ্ছে না। ফতেপুর থেকে ভূইনহাড়া পর্যন্ত রাস্তার কাজ করা হলেও, ভূইহাড়া থেকে হাট কালিয়াগঞ্জ পর্যন্ত অংশটি বেহাল অবস্থায় ফেলে রাখা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই খানাখন্দে ভরা ও কর্দমাক্ত রাস্তাটি স্থানীয় পঞ্চায়েত অফিসের ঠিক সামনেই অবস্থিত, তা সত্ত্বেও পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাটি ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
    user_Tanmoy paul
    Tanmoy paul
    কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.