Shuru
Apke Nagar Ki App…
রাতের অন্ধকারে রাজ্য সড়ক থেকে ষাঁড় চুরি, সিসিটিভিতে ধরা দুষ্কৃতীদের দুঃসাহসিক কাণ্ড! রাতের অন্ধকারে রাজ্য সড়ক থেকে ষাঁড় চুরি, সিসিটিভিতে ধরা দুষ্কৃতীদের দুঃসাহসিক কাণ্ড!
RKD Siliguri
রাতের অন্ধকারে রাজ্য সড়ক থেকে ষাঁড় চুরি, সিসিটিভিতে ধরা দুষ্কৃতীদের দুঃসাহসিক কাণ্ড! রাতের অন্ধকারে রাজ্য সড়ক থেকে ষাঁড় চুরি, সিসিটিভিতে ধরা দুষ্কৃতীদের দুঃসাহসিক কাণ্ড!
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দফা দাবি নিয়ে খড়িবাড়ি বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো ডিওয়াইএফআই1
- 📍ফের চালু সরকারি বাস!মাথাভাঙা ↔ আলিপুরদুয়ার জংশন NBSTC-র বড় সুখবর যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান1
- মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।অভিযোগ স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই,শৌচালয় নোংরা অবস্থায় রয়েছে,স্কুল ঘরে টিনের চাল ফুটো বৃষ্টি হলেই জল পড়ে স্কুল ঘরে ।স্কুলের দুজন শিক্ষিকা তবে প্রায়শই সময়মতো স্কুলে আসেননা বলে অভিযোগ। স্কুলের সমস্যা সমাধানের দাবিতে এদিন স্কুলে গিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা।যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফের জানাবেন বলে জানিয়েছেন।স্কুলে দেরি করে আসার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিক্ষিকাদের।1
- আজ থেকে ইসকন পরিচালিত মিড-ডে মিল, শুভ উদ্বোধনে নতুন আশা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ থেকে ইসকন পরিচালিত মিড-ডে মিল, শুভ উদ্বোধনে নতুন আশা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী1
- অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকতে পারবেন না, জনগণনার সেলফ এনুমারেশন শুরুর প্রথম দিনেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, "যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে, তাদের এই দেশে থাকার কোনও অধিকার নেই। জনগণনার মাধ্যমে প্রকৃত নাগরিকদের তথ্য নথিভুক্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" মুখ্যমন্ত্রী জানান, জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করে এই প্রক্রিয়াকে সফল করতে সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যার হিসাব নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনও ধরনের ভুল তথ্য বা তথ্য গোপন করার চেষ্টা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও শাসক শিবিরের দাবি, দেশের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন। জনগণনার সেলফ এনুমারেশন কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।1
- দীর্ঘ আন্দোলনের পর হাসি ফিরল! বেতন বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বসিত আশা-অঙ্গনওয়াড়ি কর্মীরা, কুশমণ্ডিতে মিষ্টিমুখ" *"দীর্ঘ আন্দোলনের পর মিলল স্বীকৃতি! বেতন বৃদ্ধির ঘোষণায় খুশির জোয়ার, কুশমণ্ডিতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মিষ্টিমুখ"* দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও অপেক্ষার অবসান। রাজ্যে সরকার পরিবর্তনের পর আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা/বেতন ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণাকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কর্মীদের মধ্যে। সেই আনন্দ ভাগ করে নিতে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের কুমারপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক শুভেচ্ছা ও মিষ্টিমুখ কর্মসূচি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করিয়ে তাঁদের অভিনন্দন জানানো হয়। উপস্থিত কর্মীদের মুখে ছিল দীর্ঘদিনের আন্দোলনের পর দাবি পূরণের আনন্দ। অনেকেই বলেন, এই ঘোষণা তাঁদের কাজের প্রতি নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা রিমা সরকার বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায্য ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করেছেন। নতুন সরকারের ঘোষণার মাধ্যমে তাঁদের সেই দাবির বাস্তবায়ন হয়েছে বলেই দাবি করেন তিনি। এই সিদ্ধান্তে হাজার হাজার কর্মী উপকৃত হবেন বলেও তাঁর বক্তব্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী কবিতা গোস্বামী চৌধুরী, সুচিত্রা সেন সিকদার-সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। তাঁরা আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও বেতন বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা আনন্দিত। তবে কর্মপরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নের দিকেও সরকার ভবিষ্যতে নজর দেবে বলে তাঁদের আশা। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ। মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং করতালির মধ্য দিয়ে কর্মীদের আনন্দ-উচ্ছ্বাস ধরা পড়ে। এলাকার বহু মানুষও এই কর্মসূচির সাক্ষী থাকেন। কুশমণ্ডি থেকে তৌফিক আনোয়ারের রিপোর্ট, TM 24News।1
- ইয়াবা ও গাঁজা পাচারের অভিযোগে টোটো চালক আটক, উদ্ধার ৮০০টি ইয়াবা ও ২.৭৫ কেজি গাঁজা দিনহাটা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করল পুলিশ। শুক্রবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জয়গীরবাড়ি-১ এলাকায় টোটোতে করে মাদক পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনিরুল মিয়া, বাড়ি জয়গীরবাড়ি-২ এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে জয়গীরবাড়ি-১ এলাকায় নম্বরবিহীন একটি টোটো আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে একটি জিপলক পাউচ থেকে প্রায় ৭৯ গ্রাম ও আনুমানিক ৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি প্যাকেট থেকে ২.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। NDPS আইনের সংশ্লিষ্ট ধারায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1