Shuru
Apke Nagar Ki App…
নজিরবিহীন শ্রীখোল পরিক্রমায় ভক্তসমাগম, মুখর পুস্তি নবকুঞ্জ ধাম নজিরবিহীন শ্রীখোল পরিক্রমায় ভক্তসমাগম, মুখর পুস্তি নবকুঞ্জ ধাম নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ভক্তদের ঢলে মুখর হয়ে উঠল ঝালদা থানার পুস্তি নবকুঞ্জ ধাম। নবকুঞ্জ কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও মহাসমারোহে অনুষ্ঠিত হলো নবকুঞ্জ উৎসব। এবার নবম বছরে পদার্পণ করল এই আয়োজন। আশপাশের গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বহু ভক্ত ও ব্রতী অনুষ্ঠানে যোগ দেন। উৎসবের অষ্টম দিনের প্রধান আকর্ষণ ছিল অষ্টশত ১০৮ শ্রীখোল পরিক্রমা। শয়ে শয়ে ভক্ত শ্রীখোল হাতে নামসংকীর্তনের মধ্য দিয়ে পরিক্রমায় অংশ নেন। এত বড় শ্রীখোল পরিক্রমা এলাকায় এই প্রথম বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
Sujoy Kumar Dutta
নজিরবিহীন শ্রীখোল পরিক্রমায় ভক্তসমাগম, মুখর পুস্তি নবকুঞ্জ ধাম নজিরবিহীন শ্রীখোল পরিক্রমায় ভক্তসমাগম, মুখর পুস্তি নবকুঞ্জ ধাম নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ভক্তদের ঢলে মুখর হয়ে উঠল ঝালদা থানার পুস্তি নবকুঞ্জ ধাম। নবকুঞ্জ কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও মহাসমারোহে অনুষ্ঠিত হলো নবকুঞ্জ উৎসব। এবার নবম বছরে পদার্পণ করল এই আয়োজন। আশপাশের গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বহু ভক্ত ও ব্রতী অনুষ্ঠানে যোগ দেন। উৎসবের অষ্টম দিনের প্রধান আকর্ষণ ছিল অষ্টশত ১০৮ শ্রীখোল পরিক্রমা। শয়ে শয়ে ভক্ত শ্রীখোল হাতে নামসংকীর্তনের মধ্য দিয়ে পরিক্রমায় অংশ নেন। এত বড় শ্রীখোল পরিক্রমা এলাকায় এই প্রথম বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Amjad Khan1
- পাড়া ব্লকের আনাড়া অঞ্চলের চৌতালা গ্রামের বাসিন্দা ৮২ বছরের বৃদ্ধ দুর্জন মাঝির নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের তরফে শুনানির নোটিশ পাঠানো হয়। অভিযোগ, সেই নোটিশ পাওয়ার পর থেকেই চরম আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত এই আতঙ্কের জেরেই গত ২৯ ডিসেম্বর আত্মহত্যা করেন দুর্জন মাঝি। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পাশাপাশি তৃণমূল নেতৃত্বের তরফ থেকেও তীব্র অভিযোগ তোলা হয়েছিল নির্বাচন প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে।সোমবার বিকেল পাঁচটা নাগাদ মৃত বৃদ্ধের গ্রামের বাড়ির কাছেই পাড়া ব্লক তৃণমূলের উদ্যোগে দুর্জন মাঝির আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি উমাপদ বাউরি, জেলা ছাত্র পরিষদের সভাপতি কিরীটি আচার্য, পাড়া ব্লক সভাপতি মনোজ সাহা, সহ-সভাপতি মানিক বাউরি, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হাসিবুর রহমান, মহিলা নেত্রী সীমা বাউরি ও সন্তোষী সিং, জেলা পরিষদের সদস্যা নুরুন নাহার, আনাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা বাউরি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনিক প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে যাতে ভবিষ্যতে আর কোনও নিরীহ মানুষ মানসিক চাপে না পড়েন, সে বিষয়ে প্রশাসনের আরও সংবেদনশীল হওয়া জরুরি। এদিন মৃত দুর্জন মাঝির পরিবারকেও পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতৃত্ব।1
- Post by Tipu sekh1
- দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় হঠাৎই চাঞ্চল্য সৃষ্টি হয় মঙ্গলবার দুপুর দেড়টায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইনজীবী ও সাধারণ মানুষকে দ্রুত আদালত ভবন থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং ভবন ফাঁকা করার নির্দেশ জারি করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে যায় দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বোম স্কোয়াডকেও তলব করা হয়েছে বলে জানান সুবীর রায়, এসিপি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে1
- একটি ঘরের মধ্যেই চলত পাঁচটি শ্রেনীর পঠনপাঠন। শিক্ষক থেকে পড়ুয়াদের প্রতিদিন পড়তে হতো সমস্যায়। উপস্থিতির হার বেশি থাকলে স্কুলে পড়ুয়াদের বসতে দেওয়ার জায়গা খুঁজে পেত না শিক্ষকরা। এভাবেই চলছিল ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের রাজাবাসা প্রাথমিক বিদ্যালয়। সমস্যা সমাধানে ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা কাছে স্কুল কর্তৃপক্ষ স্কুল ভবন চেয়ে লিখিত আবেদন জানায়। পড়ুয়াদের সমস্যার কথা উপলব্ধ করে নিজের বিধায়ক তহবিল থেকে স্কুলটির জন্য একটি অতিরিক্ত ভবন নির্মাণে উদ্যোগী হন মন্ত্রী। প্রায় সাড়ে চোদ্দ লক্ষ টাকা ব্যয় করে দু'টি ঘর বিশিষ্ট একটি অতিরিক্ত স্কুল ভবন নির্মাণ করা হয়। মঙ্গলবার স্কুল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী বিরবাহা হাঁসদা। বিরবাহা বলেন,' ছাত্রছাত্রীরা একটি ঘরেই বসে পঠনপাঠন করে। তাঁদের স্কুল ঘরের খুব প্রয়োজন ছিল। তাঁদের জন্য তৈরি করে দিতে পেরে আমি আনন্দিত '।1
- আজ ২৪/০২/২০২৬ (মঙ্গলবার) সকাল-১০. ০০ টায় প্রথম উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের - মুরুলীগঞ্জ, তারপর ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের-দিগপাড় ও শেষে সলদা গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর সুস্বাস্থ্য কেন্দ্রের হস্তান্তর কর্মসূচী সংগঠিত হলো। হস্তান্তর গ্রহন করবেন সমষ্টি স্বাস্থ্য আধিকারিক, জয়পুর। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক, কোতুলপুর শ্রী হরকালী প্রতিহার, বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধী ও সমাজসেবী ব্যাক্তিগন1
- Post by Amjad Khan1
- ডিভিসি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, রাজনৈতিক তরজা তুঙ্গে। DVC এর অধীন দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল ভারতীয় মজদুর সংঘ (BMS) ও BJP নেতৃত্ব। সোমবার সকাল ১১ টায় শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, একশ্রেণীর আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের নেতৃত্বে আন্দোলন চলাকালীন নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসার ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা দাবি করেন, তাঁদের সংগঠনের কর্মীদের কাজ না দিয়ে বেছে বেছে অন্যদের নিয়োগ করা হচ্ছে। এই অভিযোগের জবাবে তীব্র কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। দলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে বিজেপির এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ নিয়ে তৃণমূলকে দায়ী করার অভিযোগ ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের শিল্পাঞ্চলে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হচ্ছে।1
- ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে পাগলা গারদে পাঠানো হবে বললেন বন মন্ত্রী বিরবাহা হাঁসদা। ঝাড়গ্রাম বিধানসভায় বিজেপির প্রকাশিত চার্জশিটে বিরবাহার বিরূদ্ধে তোলা আভিযোগ প্রসঙ্গে এই মন্তব্য...1