logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ঝাড়গ্রামের বিদ্যাসাগরপল্লীতে শিশুদের জন্য নতুন শিশু উদ্যান উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা শিশুদের বিনোদন ও খেলাধুলার জন্য ঝাড়গ্রামের ১৮ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপল্লীতে নির্মিত নতুন 'শিশু উদ্যান'-এর শুভ উদ্বোধন সম্পন্ন হলো। পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা এই উদ্যানের উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী গৌতম মাহাতোও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বনমন্ত্রী বিরবাহা হাঁসদা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “একটা সময় আমরা প্রচুর খেলাধুলা করতাম, কিন্তু এখন কোথাও না কোথাও সেই জিনিসটা কমে গেছে। এই জায়গাটা অনেকদিন ধরে ফাঁকা পড়ে ছিল। তখনকার ডিএম সাহেবকে আমি অনুরোধ করেছিলাম যাতে জায়গাটা বাচ্চাদের খেলাধুলার কথা মাথায় রেখে ব্যবহার করা যায়। সেই উদ্দেশ্য নিয়েই আজ এই শিশু উদ্যানটি বাচ্চাদের উপহার দেওয়া হলো।” তিনি আরও যোগ করেন যে, পাড়ার মহিলারা সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন। এই উদ্যানে এসে তারাও একটা সময় পাবেন গল্প গুজব করার, খোস মেজাজে আড্ডা দেওয়ার। এতে সবারই মন-মেজাজ ভালো থাকবে। উদ্বোধনের শেষে মন্ত্রী সকলকে আহ্বান জানিয়ে বলেন এই উদ্যানের রক্ষণাবেক্ষণের জন্য আমরা সকলে সমানভাবে দায়িত্ব নেব। এটাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। এই নতুন শিশু উদ্যানটি স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলা ও বিনোদনের একটি নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটি পাড়ার সামগ্রিক পরিবেশকে আরও সুন্দর করবে বলে মনে করছেন। এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।

21 hrs ago
user_Dainik Bengal
Dainik Bengal
ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by ঝাড়গ্রাম আপডেট
    1
    Post by ঝাড়গ্রাম আপডেট
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার উদ্যোগে ঝাড়গ্রাম রিজিওনালের উদ্যোগে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালিত হল ঝাড়গ্রাম শহরে
    1
    রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার উদ্যোগে ঝাড়গ্রাম রিজিওনালের উদ্যোগে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালিত হল ঝাড়গ্রাম শহরে
    user_JHARGRAM NEWS UPDATE
    JHARGRAM NEWS UPDATE
    ভিডিও ক্রিএটর Jhargram, West Bengal•
    4 hrs ago
  • রাষ্ট্রপতি পদ একটি সাংগঠনিক পদ সেটা সবাই জানেন তা সত্ত্বেও রাজনীতি করছেন এটা ঠিক নয় আগে বাংলার রাস্তাঘাট দেখুন গ্রামেরগঞ্জে থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গেছে , উড়িষ্যার দিকে তাকাবার আগে পশ্চিমবাংলার দিকে তাকান এমনটাই দাবি করেন বিজেপি-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো
    1
    রাষ্ট্রপতি পদ একটি সাংগঠনিক পদ সেটা সবাই জানেন তা সত্ত্বেও রাজনীতি করছেন এটা ঠিক নয় আগে বাংলার রাস্তাঘাট দেখুন গ্রামেরগঞ্জে থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গেছে , উড়িষ্যার দিকে তাকাবার আগে পশ্চিমবাংলার দিকে তাকান এমনটাই দাবি করেন বিজেপি-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো
    user_Dainik Bengal
    Dainik Bengal
    ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • #laldlordprotestatfactory : खड़गपुर में जमीन गंवाने वाले किसानों का प्रदर्शन, नेशनल हाईवे पर लगा जाम। #kharagpurlocalarea #birlaopuspaintfactory #landlords #protest #NationalHighway #block #trafficjam #police #kharagpurnews9
    1
    #laldlordprotestatfactory : खड़गपुर में जमीन गंवाने वाले किसानों का प्रदर्शन, नेशनल हाईवे पर लगा जाम। #kharagpurlocalarea  #birlaopuspaintfactory #landlords #protest #NationalHighway #block #trafficjam #police #kharagpurnews9
    user_KHARAGPUR NEWS 9
    KHARAGPUR NEWS 9
    Local News Reporter খড়গপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • চন্দ্রকোনা বিডিও অফিসে নাটকীয় মোড়: প্রেমের টানাপোড়েনে আত্মহত্যার চেষ্টা যুবকের আপনারা দেখছেন পি বি এন বাংলা *প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের!* গৃহবধুর সাথে যুবকের প্রেমের টানাপোড়েন তাই বিডিও অফিস ক্যাম্পাস চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বলেই জানা যাচ্ছে। বিডিও অফিস ক্যাম্পাসে সকলের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, ঘটনায় শোরগোল বিডিও অফিস চত্বরে। দ্রুত যুবককে বিডিও ও পুলিশের তৎপরতাই উদ্ধার করে নিয়ে যাওয়া হলো ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।
    1
    চন্দ্রকোনা বিডিও অফিসে নাটকীয় মোড়: প্রেমের টানাপোড়েনে আত্মহত্যার চেষ্টা যুবকের
আপনারা দেখছেন পি বি এন বাংলা 
*প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের!*
গৃহবধুর সাথে যুবকের প্রেমের টানাপোড়েন তাই  বিডিও অফিস ক্যাম্পাস চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বলেই জানা যাচ্ছে। 
বিডিও অফিস ক্যাম্পাসে সকলের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, ঘটনায় শোরগোল বিডিও অফিস চত্বরে। দ্রুত যুবককে বিডিও ও পুলিশের তৎপরতাই উদ্ধার করে নিয়ে যাওয়া হলো ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।
    user_Ashabuddin khan
    Ashabuddin khan
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • *রাজ্য সড়কে দুই মারুতির মুখোমুখি সংঘর্ষ! আহত বেশ কয়েকজন* চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর: আবারও রাজ্য সড়কের ওপর দুর্ঘটনা! দুটি মারুতি ভ্যান একে অপরকে মুখোমুখি আক্রমণ করে। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে মুখোমুখি ধাক্কা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বেলা ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের শ্রীনগর-চন্দ্রকোণা রাজ্য সড়কের উপর দুটি মারুতি ওম্নির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায় এবং অন্য গাড়িটি ছিটকে গিয়ে পাশের একটি আমবাগানে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ এবং আর্তনাদ শুনে মাঠ থেকে ছুটে আসেন পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। তাঁরাই তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান। গাড়ি দুটি থেকে দুই চালককে উদ্ধার করা হয়। একজন চালককে গুরুতর আহত অবস্থায় রামজীবনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ।
    4
    *রাজ্য সড়কে দুই মারুতির মুখোমুখি সংঘর্ষ! আহত বেশ কয়েকজন*
চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর: আবারও রাজ্য সড়কের ওপর দুর্ঘটনা! দুটি মারুতি ভ্যান একে অপরকে মুখোমুখি আক্রমণ করে। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে মুখোমুখি ধাক্কা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বেলা ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের শ্রীনগর-চন্দ্রকোণা রাজ্য সড়কের উপর দুটি মারুতি ওম্নির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায় এবং অন্য গাড়িটি ছিটকে গিয়ে পাশের একটি আমবাগানে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ এবং আর্তনাদ শুনে মাঠ থেকে ছুটে আসেন পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। তাঁরাই তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান। গাড়ি দুটি থেকে দুই চালককে উদ্ধার করা হয়।
একজন চালককে গুরুতর আহত অবস্থায় রামজীবনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ।
    user_Kalyan Mondal
    Kalyan Mondal
    News channel চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
    1
    মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
    user_Tarak Hari
    Tarak Hari
    Journalist - News Media House ডেবরা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • Post by ঝাড়গ্রাম আপডেট
    1
    Post by ঝাড়গ্রাম আপডেট
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.