Shuru
Apke Nagar Ki App…
পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর । বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং , জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার পর্যন্ত। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে।
Uttarer sambad
পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর । বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং , জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার পর্যন্ত। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ধুপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি লরি ডিজেল ভর্তি গাড়িতে সরাসরি আঘাত করে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ডিজেল পড়তে শুরু করে। সেই ডিজেল স্থানীয় নেবার জন্য হুড়োহুড়ি লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ1
- বড় বিপদের হাত থেকে রক্ষা পেলো রাতের ধুপগুড়ি শহর । মঙ্গলবার গভীর রাতে ধুপগুড়ি শহরের চৌপথির ট্রাফিকের বুথের সামনে একটি বড় গাড়ির ডিজেলের ট্যাংকি তে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ছোট গাড়ি। মুহূর্তেই ডিজেল লিক হয়ে দ্রুত রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনার বিভৎসতা বুঝে ঘটনাস্থলে মধ্য রাতেই হাজির হয় ধুপগুড়ী থানার আই সি উৎপল সাহা সহ ট্রাফিক ওসি বি পি লামা সহ বিরাট পুলিশ বাহিনী। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। পরবর্তীতে দমকল বাহিনী এসে রাস্তা ধুয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।1
- Post by বাংলা খবর1
- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি সাক্ষরিত না হলে নির্বাচনে বিজেপিকে জবাব দেওয়া হবে। এমনই হুশিয়ারি দিলেন কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন। বুধবার ময়নাগুড়ি শহরের দুর্গাবাড়ি এলাকা থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে স্পষ্ট ভাষায় কেন্দ্র সরকার তথা বিজেপিকে তীব্র ভাষায় আক্রমন করেন সংগঠনের নেতৃত্বরা। তারা জানান, যদি বিধানসভা নির্বাচনের আগে শান্তি চুক্তি সাক্ষরিত না হয় তাহলে তারা বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপিকে ধরাশায়ী করে দেবেন। সাংবাদিক বৈঠকে আর কি কি জানালেন তারা শুনে নেওয়া যাক1
- চা-শ্রমিকদের যৌথ মঞ্চের ডাকে মঙ্গলবার জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে গেট মিটিং ও বিক্ষোভ সমাবেশ করলেন চা-শ্রমিকরা। এসআইআর প্রকৃয়ার মাধ্যমে শ্রমিকদের অনেকের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সরব হন তারা। পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জমির পাট্টা দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। চা-শ্রমিক মজদুর ইউনিয়নের জয়েন্ট ফোরামের পক্ষ থেকে গেট মিটিংয়ে অংশ নেন কয়েকশো শ্রমিক। অবিলম্বে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু করার পাশাপাশি বাগানে জমির পাট্টা দেওয়ার দাবিতে দীর্ঘ আন্দোলনের হুমকি দেন চা-শ্রমিকরা।1
- রাশিয়া-ইউক্রেন বা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে দাবি ।বিগত কয়েকদিন ধরেই সিলিন্ডার না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জেলাবাসী।জলপাইগুড়িতেও পৌঁছে গেল জ্বালানি সংকটের আঁচ। বিগত কয়েক দিন ধরে রান্নার গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে কার্যত হাহাকার পড়ে গিয়েছে শহরজুড়ে । বুধবার সকাল থেকেই ইন্দিরা গান্ধী কলোনি এলাকার গ্যাস গোডাউনে উপচে পড়া ভিড় দেখা যায়, তবে চাহিদার তুলনায় জোগান না থাকায় নিরাশ হয়ে ফিরতে হয় অধিকাংশ গ্রাহককে।গোডাউন কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী গ্রাহকদের মতে, বিশ্বজুড়ে চলতে থাকা অস্থির যুদ্ধ পরিস্থিতির কারণেই সরবরাহে এই ব্যাঘাত ঘটছে । বর্তমানে এই সংকট কাটার কোনো নির্দিষ্ট আশ্বাস না মেলায় চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। এখন দেখার এই পরিস্থিতি কবে স্বাভাবিক হয়।4
- SIR–এর জেরে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে বুধবার হলদিবাড়িতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয়। হলদিবাড়ি বাস স্ট্যান্ড থেকে এই মিছিলের সূচনা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। তৃণমূলের ছাত্র, যুব ও ব্লক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী-সমর্থক এতে অংশ নেন। প্রত্যাশার চেয়েও বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে জানান মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। তিনি বলেন, SIR–এর ফলে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মিছিল ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।1
- কৃষকদের মুখে হাসি ফুটিয়ে সরকারি পরিকল্পনার অধীনে ধূপগুড়ির হিমালয়ান কোল্ড স্টোরেজে আনুষ্ঠানিকভাবে আলু সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রতিকূল বাজারে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় আলু চাষিরা।1