DA বৃদ্ধির দাবিতে বন্ধের ডাক সরকারি কর্মচারী থেকে শুরু করে বামেদের, বন্ধের সমর্থনে বিজেপি বকেয়া ডিএ'র দাবিতে কাল রাজ্যজুড়ে ধর্মঘট, ধূপগুড়িতেও মিছিল যৌথ সংগ্রামী মঞ্চের সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতা না মেটানো এবং নতুন করে সময় চাওয়ার প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে আগামীকাল, শুক্রবার রাজ্যজুড়ে সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদসহ একাধিক সংগঠন। আন্দোলনকারীদের প্রধান ক্ষোভ রাজ্যের গড়িমসি নিয়ে। তাদের সুপ্রিম কোর্টের নির্দেশিত বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে।রাজ্যে পড়ে থাকা প্রায় ৬ লক্ষ সরকারি শূন্যপদে দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।ধূপগুড়িতে ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়িতে জোরদার প্রচার চালানো হয়। ধূপগুড়ি ডাকবাংলো থেকে শুরু করে বাস টার্মিনাস পর্যন্ত একটি বিশাল মিছিল বের করেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তারা সাধারণ কর্মচারী ও শিক্ষকদের আগামীকালের কর্মবিরতিতে শামিল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এই বন্ধের সমর্থন করে বিজেপি। অন্যদিকে, এই ধর্মঘট রুখতে মরিয়া তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। অফিস-কাছারি সচল রাখতে তারা পাল্টা প্রচার শুরু করেছে। ধর্মঘটকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে কর্মীদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে শুক্রবার সরকারি দফতরগুলোতে এক চরম সংঘাতের আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুনে নেবো বিষয়টি নিয়ে কি বলছেন বিজেপি নেতা ঈশ্বর চন্দ্র রায় সহ বন্ধের সমর্থনকারীরা।

- রাজবংশীদের নিয়ে ঠিকাদারি শুরু করেছে নির্মল রায় ! বিস্ফোরক অভিযোগ ধূপগুড়ির কেএসডিসির প্রার্থীর।রাজবংশীদের নিয়ে ঠিকাদারি শুরু করেছে নির্মল রায় ! বিস্ফোরক অভিযোগ ধূপগুড়ির কেএসডিসির প্রার্থীর।1
- এদিন সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার করে বলেন তিনিও গান্ধীজিকে সম্মান করেন কিন্তু বিরোধীরা তার বলা কথাকে অন্যভাবে কাটছাঁট করে সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করেছেন যা সমাজ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এদিন তিনি আরো জানান তৃণমূলকে ধুপগুড়িতে গান্ধী মূর্তি স্থাপন করতে হবে না ধুপগুড়ির মানুষ বিজেপিকে জয়ী করবে এবং বিজেপি এটি স্থাপন করবে।1
- ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়কে সমর্থন জানালেন বাগজান বিএস একাডেমী! প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তারা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সমর্থন কতটা প্রভাব পড়বে সেটাই দেখার1
- এই রাস্তা দিয়ে প্রতি দিন বহু মানুষ যাতায়াত করে আর বহু ছাত্র ছাত্রী ইস্কুলে যাওয়ার সময় অনেকে বিপদের মুখে পড়তে হয়। দীর্ঘ 10 বছর থেকে রাস্তা টি হবে হবে বলে কাটিয়ে গেল।1
- Post by Utpal Roy MNG1
- মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি শহরের পুরনো বাসস্ট্যান্ডে বুধবার বিজেপির এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Bapi Goswami, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। তাঁর উপস্থিতিতে হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী, হলদিবাড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অর্ঘ্য রায় প্রধানের সহধর্মিনী Purabi Ray Pradhan তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। এই যোগদানকে ঘিরে হলদিবাড়ির রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।1
- Post by Kinkar roy Journalist4
- এদিনের এই রোড শোতে প্রচুর মানুষের উপস্থিতি দেখা যায় শিলিগুড়িতে।1