নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতি, অবসরপ্রাপ্ত ৫ পুলিশকর্মীকে সম্মান জানাল মালদা জেলা পুলিশ। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #highlightseveryone #hilinewsbangla #hilightseveryonefollowers #HiliNews #কুশমন্ডি #মালদা মালদায় অবসরপ্রাপ্ত ৫ পুলিশকর্মীকে বিদায় সংবর্ধনা দীর্ঘ কর্মজীবন সফলভাবে সম্পন্ন করে অবসর নেওয়া পাঁচ পুলিশকর্মীকে সম্মান জানাতে মালদা জেলা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের দীর্ঘদিনের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, কঠোর পরিশ্রম ও সেবামূলক ভূমিকার জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। কর্মজীবনে তাঁদের অবদানের কথা স্মরণ করে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিন পুলিশ বিভাগের দায়িত্ব পালনের পর অবসর জীবনে পা রাখা কর্মীদের জন্য অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও সম্মানপূর্ণ মুহূর্ত। সহকর্মীরাও তাঁদের কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পাঁচ কর্মীর সুস্থ, সুখী ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করা হয়। পাশাপাশি, তাঁদের নিষ্ঠা ও অবদান আগামী দিনেও পুলিশ বিভাগের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানানো হয়।
নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতি, অবসরপ্রাপ্ত ৫ পুলিশকর্মীকে সম্মান জানাল মালদা জেলা পুলিশ। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #highlightseveryone #hilinewsbangla #hilightseveryonefollowers #HiliNews #কুশমন্ডি #মালদা মালদায় অবসরপ্রাপ্ত ৫ পুলিশকর্মীকে বিদায় সংবর্ধনা দীর্ঘ কর্মজীবন সফলভাবে সম্পন্ন করে অবসর নেওয়া পাঁচ পুলিশকর্মীকে সম্মান জানাতে মালদা জেলা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের দীর্ঘদিনের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, কঠোর পরিশ্রম ও সেবামূলক ভূমিকার জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। কর্মজীবনে তাঁদের অবদানের কথা স্মরণ করে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিন পুলিশ বিভাগের দায়িত্ব পালনের পর অবসর জীবনে পা রাখা কর্মীদের জন্য অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও সম্মানপূর্ণ মুহূর্ত। সহকর্মীরাও তাঁদের কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পাঁচ কর্মীর সুস্থ, সুখী ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করা হয়। পাশাপাশি, তাঁদের নিষ্ঠা ও অবদান আগামী দিনেও পুলিশ বিভাগের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানানো হয়।
- অবৈধ চোলাই মদের বিরুধে বিশেষ অভিযান চালালো কুচলিবাড়ি থানার পুলিশ কুচলিবাড়ি থানা এলাকার বিভিন্ন গ্রামে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল পুলিশ। শনিবার কুচলিবাড়ি থানার ওসি বিশ্বজিৎ মল্লিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি বাড়ি থেকে চোলাই মদ তৈরির সরঞ্জাম, ভাটি ও কাঁচামাল উদ্ধার করা হয়। পরে সেগুলি নষ্ট করে দেয় পুলিশ। অবৈধ মদ প্রস্তুত ও বিক্রি রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।1
- আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন" : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী "আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন" : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী1
- কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? সেই প্রশ্নেরই ইতিবাচক ইঙ্গিত মিলল শনিবার। কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? সেই প্রশ্নেরই ইতিবাচক ইঙ্গিত মিলল শনিবার।1
- শ্রীপৎ সিং কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন, গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন ও কৃতি ব্যক্তিদের সংবর্ধনা নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্য ও গৌরবের আবহে শনিবার দুই পর্বে পালিত হলো শ্রীপৎ সিং কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী, প্রাক্তনী এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় প্রভাত ফেরির মাধ্যমে। এরপর কলেজের প্রশাসনিক ভবনের সামনে অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, প্রাক্তনী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ শ্রীপৎ সিং দুগরজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এই পর্বটি সঞ্চালনা করেন শ্রী ছোটন গোস্বামী। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় কলেজের ৫ নম্বর রবীন্দ্র সভাকক্ষে। মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও কল্যাণকর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে প্রতিষ্ঠাতা শ্রীপৎ সিং দুগরজীর প্রতিকৃতিতে মাল্যদান এবং উপস্থিত সকলের কণ্ঠে ‘বন্দেমাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অধ্যাপক ও গবেষক ড. শক্তিনাথ ঝা, অবিনাশ ভবনের জমিদাতা শ্রীমতি মুক্তি দেবী, কলেজের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন অধ্যাপক ড. প্রীতিকুমার রায়চৌধুরী-সহ বিশিষ্ট অতিথিরা। স্বাগত ভাষণে অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার কলেজের ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিন কলেজ থেকে প্রকাশিত ISBN-সংযুক্ত গবেষণাগ্রন্থ ‘একশো পঁচিশে শরদিন্দু এবং বনফুল: বহুমাত্রিক দৃষ্টিতে’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, ড. শক্তিনাথ ঝা এবং মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরা যৌথভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। সাংস্কৃতিক পর্বে ছাত্র-ছাত্রীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে শিক্ষক সংসদের সম্পাদক শ্রী দিবাকর দাস ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শ্রী সোমনাথ ভট্টাচার্য। ঐতিহ্য, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান উপস্থিত সকলের কাছে এক স্মরণীয় ও আবেগঘন দিন হয়ে থাকবে।1
- "শুধু রাজনীতি আর চুরি ছাড়া আপনারা কিছু করেননি" : সুভেন্দু অধিকারী "শুধু রাজনীতি আর চুরি ছাড়া আপনারা কিছু করেননি" : সুভেন্দু অধিকারী1
- মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে শুরু ‘জনগণনা ২০২৭’, উদ্বোধনে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সহযোগিতার আহ্বান মুর্শিদাবাদ: মহকুমা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘জনগণনা ২০২৭’ কর্মসূচির। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ সরকার, মহকুমা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি রাজ্য ও দেশের উন্নয়নমূলক পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক নাগরিককে নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণনা শুধু জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির অন্যতম ভিত্তি। তাই এই জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অপরিহার্য। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদে ‘জনগণনা ২০২৭’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এবার মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণের উদ্দেশে কী বার্তা দিলেন, আসুন শুনে নেওয়া যাক।1
- বিহার থেকে অস্ত্র আমদানি করে বাংলায় প্রবেশের মুখে কুখ্যাত অস্ত্র কারবারি গ্যাং এর সদস্যরা জালে! বড়সড় সাফল্য! বিহার থেকে বিপুল আগ্নেয়াস্ত্র আমদানি করে হাত বদলের আগেই হাতানাতে পুলিশের জলে পাকড়াও বিহারের অস্ত্র কারবারি গ্যাং এর সদস্য থেকে তার সহযোগীরা। ঘটনায় ব্যাপক সোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের নবগ্রাম লাগোয়া এলাকায়। পুলিশের এই কাজকে রীতিমত কুর্নিশ জানান স্থানীয় বাসিন্দারা।ধৃতদের মূল পান্ডা মোঃ সাব্বির আলি বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এছাড়াও দুই সহগোগী ধৃত ইব্রাহিম মণ্ডল ও সাইদুল মণ্ডল মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা।1