সত্যব্রত দাস'কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, তার ধারা আক্রান্ত সাংবাদিক। খোয়াই জেলা, তেলিয়ামুড়া:- জল-বিদ্যুতের দাবির অবরোধে উত্তপ্ত চাকমাঘাট, সাংবাদিক নিগ্রহের অভিযোগে থানায় লিখিত অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডি.সি.এম হরিপদ সরকার, ডি.ডব্লিউ.এস দপ্তরের আধিকারিকরা এবং তেলিয়ামুড়া থানা ও মুঙ্গিয়াকামী থানা-র পুলিশ বাহিনী। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ উঠে গেলেও ঘটনা'কে কেন্দ্র করে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। অভিযোগ উঠেছে, অবরোধ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গেলে তেলিয়ামুড়ার সাংবাদিক হিরন্ময় রায় সহ আরও বেশ কয়েকজন সাংবাদিকদের উপর চড়াও হয় এক সি.পি.আই.(এম)-ঘনিষ্ঠ কর্মী সত্যব্রত দাস। শুধু মৌখিক হুমকি নয়, সাংবাদিকদের কাজেও বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় যুবক সুব্রত দাস-ও আক্রান্ত হন বলে জানা গেছে। ঘটনার পর আক্রান্ত সাংবাদিক হিরন্ময় রায়ের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে সাংবাদিকের কাজে বাঁধা, হুমকি ও দুর্ব্যাবহারের বিষয় উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, এলাকায় ইতিমধ্যেই নানা বিতর্কে ঘেরা সত্যব্রত দাস'কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, জল-বিদ্যুতের প্রকৃত সমস্যাকে সামনে রেখে সাধারণ মানুষকে ব্যাবহার করে নেপথ্যে নেশা সামগ্ৰী পাচারের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা হচ্ছিল। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে— সাধারণ মানুষের ন্যায্য দাবির আন্দোলন কি ধীরে ধীরে রাজনৈতিক প্রভাব ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হচ্ছে? চাকমাঘাটের ঘটনাকে কেন্দ্র করে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মুখে মুখে।

- ত্রিপুরার চাকমাঘাট এলাকায় জাতীয় সড়ক অবরোধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক মাদক কারবারি সাংবাদিকদের ধমক দিয়েছেন। নেশাকারবারি সত্যব্রত'র এই বেপরোয়া আচরণে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।1
- সাংবাদিকের বাড়িতে দু/ষ্কৃ/তী হামলা, ক্ষোভে ফুঁসছে সংবাদমহল #Tripura #Agartala #JournalistAttack #PressFreedom #NiveditaChakraborty #RashtriyaSamachar #VoiceOfMedia #SaveJournalism #TripuraNews #MediaUnderAttack #FreedomOfPress #BreakingNews #NorthEastNews সাংবাদিকের বাড়িতে দু/ষ্কৃ/তী হামলা, ক্ষোভে ফুঁসছে সংবাদমহল #Tripura #Agartala #JournalistAttack #PressFreedom #NiveditaChakraborty #RashtriyaSamachar #VoiceOfMedia #SaveJournalism #TripuraNews #MediaUnderAttack #FreedomOfPress #BreakingNews #NorthEastNews1
- গাড়ির ধাক্কায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শান্তি রাণী দেববর্মা নামে ৫০ ঊর্ধ এক বৃদ্ধা,স্থানীয়রা উদ্ধার করে তাকে মোহনপুর হাসপাতালে পাঠালে সেখান থেকে জিবিপি হাসপাতালে সঙ্গে সঙ্গেই রেফার করা হয়,উত্তেজিত জনতা সেই গাড়িটিকে ভাংচুর করে আগুন লাগিয়ে দেন।ঘটনা সিধাই থানাধীন মোকামবাড়ি এলাকায়।1
- ত্রিপুরার সপ্তম শ্রেণির গণিত বইয়ের প্রচ্ছদে 'নবগ্রহ যন্ত্র'-এর ছবি এবং কিছু বিষয়বস্তু ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের পর এবার ব্রেকথ্রু সায়েন্স সোসাইটিও এর প্রতিবাদ করে এনসিইআরটি-র কাছে ডেপুটেশন জমা দিয়েছে।1
- ত্রিপুরার চড়িলাম ফরেস্ট অফিস এলাকায় বিশালগড় এসডিএফও ঈশান লালের নেতৃত্বে এক সফল অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও একটি অবৈধ কাঠের মিল উদ্ধার করা হয়েছে। এর আগে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলেও, এবারের অভিযানে বনদস্যুরা ব্যর্থ হয়েছে এবং প্রশাসন কড়া বার্তা দিয়েছে।1
- বৃষ্টির জলে খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকার কোহিনূর কমপ্লেক্স সংলগ্ন ড্রেন উপচে দোকান, বাড়ি ও রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন, যা শহরের দুর্বল নিকাশি ব্যবস্থার আবারো প্রমাণ।1
- ত্রিপুরার চাকমাঘাট পূর্ব বাজার এলাকায় পানীয় জল ও বিদ্যুতের দাবিতে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। এর ফলে ঐ পথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং নিত্যযাত্রীরা ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন।1
- : পারিবারিক অশান্তির জেরে অগ্নি দগ্ধ হয়ে গুরুতর আহত এক গৃহবধূ : পারিবারিক অশান্তির জেরে নিজ দেহে আগুন লাগিয়ে গুরুতর আহত এক গৃহবধু। অগ্নদগ্ধ গৃহবধুর নাম জয়িতা সরকার। ঘটনা সুনামুরার কাঠালিয়া ব্লকের অধিন ভবানীপুর গ্রামে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই গৃহবধু।1
- ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা গুয়াহাটিতে পৌঁছেছেন। আগামীকাল তিনি আসাম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন, যা রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।1