নির্বাচনের আগেই দলত্যাগ করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী: উলুবেড়িয়া মতিয়ার রহমান,উলুবেড়িয়া আগামী ২৯শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচন, নির্বাচনের মাত্র তিন দিন আগে শনিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উল্লেখ্য সেখ হাবিব আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন। হঠাৎ শনিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছে উলুবেড়িয়া কলেজের নিকটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়ে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব বলেন হুমায়ূন কবির বিজেপির টাকায় বিক্রি হয়েছে এবং মুসলিম সমাজের মানুষের সাথেই বেইমানী করছে আমরা বুঝতে পেরে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং সেই সঙ্গে এখন থেকেই উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুলক রায়ের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম। এবিষয়ে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন মানুষ উন্নয়ন চায়, মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে ধরে রাখতে পারা যায় না,তাই আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন,মা মাটি মানুষের সরকার ১৫বৎসর ধরে রাজ্যের উন্নয়ন করে চলেছে এবং আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য দুই শত আসন নিয়ে মন্ত্রীসভা গঠন করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সেখ রাহী, হাওড়া গ্ৰামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি, সেলিম মোল্লা,অজয় মন্ডল, কাউন্সিলর হাসিবুর রহমান রিজাবুল ইসলাম (চিতা) প্রমুখ।
নির্বাচনের আগেই দলত্যাগ করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী: উলুবেড়িয়া মতিয়ার রহমান,উলুবেড়িয়া আগামী ২৯শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচন, নির্বাচনের মাত্র তিন দিন আগে শনিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উল্লেখ্য সেখ হাবিব আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু
করেন। হঠাৎ শনিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছে উলুবেড়িয়া কলেজের নিকটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়ে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব বলেন হুমায়ূন কবির বিজেপির টাকায় বিক্রি
হয়েছে এবং মুসলিম সমাজের মানুষের সাথেই বেইমানী করছে আমরা বুঝতে পেরে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং সেই সঙ্গে এখন থেকেই উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুলক রায়ের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম। এবিষয়ে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন মানুষ উন্নয়ন চায়, মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে ধরে রাখতে পারা যায় না,তাই আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব দলত্যাগ
করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন,মা মাটি মানুষের সরকার ১৫বৎসর ধরে রাজ্যের উন্নয়ন করে চলেছে এবং আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য দুই শত আসন নিয়ে মন্ত্রীসভা গঠন করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সেখ রাহী, হাওড়া গ্ৰামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি, সেলিম মোল্লা,অজয় মন্ডল, কাউন্সিলর হাসিবুর রহমান রিজাবুল ইসলাম (চিতা) প্রমুখ।
- Post by Uday Mondal1
- Post by JBP NEWS BANGLA1
- Post by Kolkata News Times1
- বালিতে ডাক্তার খুন নিয়ে চাঞ্চল্য এলাকায়। ডাক্তারকে খুন করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত পরিচারিকা। বালিতে হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে পরিচারিকার বিরুদ্ধে। বালির জিটি রোডে বালি গঙ্গা অ্যাপার্টমেন্টের বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে বৃহস্পতিবার বিকালে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ তাঁর গৃহ পরিচারিকার বিরুদ্ধে। খুনের পর থানায় এসে আত্মসমর্পণ করেন ওই পরিচারিকা। অবৈধ সম্পর্কের জের। চিকিৎসককে ব্ল্যাকমেলিংয়ের সন্দেহ করছেন পরিবার। ধৃত মহিলার নাম ফুলি ওরফে তপতী।1
- Post by SUMAN KUMAR DEY1
- শ্রীরামপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত এবং ISF ও CPI(ML) সমর্থিত CPI(M) প্রার্থী কমরেড নবনীতা চক্রবর্তী সমর্থনে শ্রীরামপুর থেকে রিসরা পর্যন্ত বিশাল রোড শো। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র, বিশিষ্ট পর্বতারোহী পিয়ালী বসাক, CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য তথা হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।1
- বেলুর টিফিন বাজারে নির্বাচনী প্রচারে মহা মিছিল অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্রর প্রচারে। এই মিছিলে উপস্থিত জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রীশা কুণ্ডু। মিছিল জুড়ে ছিল বিশাল জনসমাগম, দলীয় পতাকা, স্লোগান এবং উৎসাহী কর্মী-সমর্থকদের ঢল—যা কার্যত বেলুর টিফিন বাজার অঞ্চলকে রাজনৈতিক উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।1
- Post by Kolkata News Times1
- Post by SUMAN KUMAR DEY2