।। টোটোতেই হুড খোলা প্রচার, গাড়ির অভাবে অভিনব পথে কৌশিক সিদ্ধার্থের নির্বাচনী ঝড় ।। বসিরহাট : ভোটের উত্তাপে যখন হুড খোলা গাড়ির চাহিদা তুঙ্গে, তখন সেই সুযোগের অভাবকেই হাতিয়ার করে অভিনব প্রচারে নামলেন বসিরহাট উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ। প্রচলিত গাড়ির পরিবর্তে তিনি বেছে নিলেন দূষণমুক্ত টোটো। যাকে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজিয়ে কার্যত হুড খোলা প্রচার গাড়ির রূপ দেওয়া হয়েছে। এদিন ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের কোনানগর, ভেবিয়া বাজার, কাউগাছি সহ একাধিক গ্রাম চষে বেড়ান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, স্থানীয় সমস্যার খোঁজখবর নেওয়া এবং কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরাই ছিল তার প্রচারের মূল লক্ষ্য। প্রচারের ফাঁকেই কৌশিক সিদ্ধার্থ জানান, নির্বাচনের মরসুমে হুড খোলা গাড়ির চাহিদা এতটাই বেড়েছে যে তা সহজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়েই তিনি টোটোকে ব্যবহার করছেন। তবে এখানেও সমস্যা কম নয়। তার অভিযোগ, শাসকদলের ভয়ে অনেক টোটোচালকই গাড়ি দিতে চাইছেন না। তবুও সব বাধা উপেক্ষা করে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তিনি এলাকার রাস্তাঘাট ও পরিকাঠামোর বেহাল অবস্থার কথাও তুলে ধরেন। তার দাবি, বহু এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, যা অবিলম্বে সংস্কারের প্রয়োজন। তিনি আরও বলেন, তারা শুধু ভোট চাইতে আসেননি, বরং কেন্দ্রের উন্নয়নের ধারাকে মানুষের সামনে তুলে ধরতেই এই প্রচার। সেই সঙ্গে নরেন্দ্র মোদীর ভাবনা ও কাজের দৃষ্টান্ত তুলে ধরার কথাও উল্লেখ করেন তিনি। টোটোর ওপর ভর করে এই অভিনব প্রচার যে ইতিমধ্যেই মানুষের নজর কেড়েছে, তা বলাই বাহুল্য। নির্বাচনী আবহে এই ব্যতিক্রমী উদ্যোগ কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।

- Post by News Reporter সাংবাদিক1
- Post by Jakir Islam1
- নির্বাচনের প্রচারের শেষ লগ্নে পুন্ডিবাড়ী এলাকায় সাংসদ তথা চিত্র অভিনেতা দীপক অধিকারী রোড শো কে কেন্দ্র করে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। এদিকে এই ভিড়কে সামলাতে কার্যত নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হয় প্রশাসনকে। রাস্তার দুই ধারে অগুনতি মানুষ ভিড় করে থাকে দেবকে দেখার জন্য। তবে লড়াইয়ের ময়দানে জুজু ধান দুইপক্ষ কাউকেই ছাড়তে নারাজ কেউই।1
- কুর্শাহাটে বিজেপি প্রার্থীর প্রচারে 'জয় শ্রী রাম' স্লোগান পাল্টা তৃণমূল কর্মীদের 'জয় বাংলা' স্লোগান!1
- বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কোচবিহারের ভেটাগুড়িতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। সোমবার বিকেলে ৬/১৫৮ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বিপ্লব বর্মন বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তবে এই যোগদানের প্রেক্ষাপট অত্যন্ত নাটকীয় এবং চাঞ্চল্যকর। বিপ্লব বর্মনের অভিযোগ, রবিবার গভীর রাতে বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে রীতিমতো প্রাণনাশের হুমকি দেয়। তাঁর দাবি, সেই সময় চরম ভয়-ভীতি দেখিয়ে এবং জোরাজুরি করে তাঁর হাতে বিজেপির পতাকা ধরিয়ে দেওয়া হয়েছিল। জোরপূর্বক করানো সেই দলবদলের রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে পালটা জবাব দিলেন তিনি। সোমবার বিকেলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি তৃণমূলে ছিলেন এবং তৃণমূলের সঙ্গেই থাকবেন।1
- তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-র গ্রেফতারি আশঙ্কা নিয়ে মন্তব্য করতে গিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। তিনি দাবি করেন, “উনাকে অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল।” এই মন্তব্য ঘিরে দিনহাটার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।1
- মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা হাজরাহাট এলাকায় বিজেপির প্রচার ঘিরে তৃণমূল বিজেপি উত্তেজনা ।বিজেপির অভিযোগ এদিন এলাকায় প্রচারে বেরহোল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রচারে বাধা দেয় এবং মারধর করে বিজেপি কর্মীদের। তৃণমূলের দাবি বিজেপির বাড়ি বাড়ি গিয়ে মাতৃশক্তি কার্ড বিলি করছে বলছে ৩০০০ টাকা পাবে। পাশাপাশি আধার কার্ড ও ভোটার কার্ড জেরক্স নিচ্ছে। নির্বাচনী বিধি ভঙ্গ করছে বিজেপি।সেটার প্রতিবাদ জানানো হয়েছে।উল্টে বিজেপির লোকজন তৃণমূল কর্মীকে মারধর করেছে।1
- ভোটের মুখে বিজেপিতে ভাঙন! শুকারুরকুটিতে ১০ পরিবার তৃণমূলে।1