Shuru
Apke Nagar Ki App…
দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সভা ঘিরে বিতর্ক, দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সভা ঘিরে বিতর্ক। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইওসহ দলের একাধিক রাজ্য নেতা। তবে সভাস্থলে জনসমাগম কম হওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। মঞ্চে নেতাদের উপস্থিতি থাকলেও মাঠের বড় অংশ ফাঁকা দেখা যায় বলে অভিযোগ তোলেন শাসকদল তৃণমূলের নেতারা।
Prashanta Mal
দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সভা ঘিরে বিতর্ক, দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সভা ঘিরে বিতর্ক। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইওসহ দলের একাধিক রাজ্য নেতা। তবে সভাস্থলে জনসমাগম কম হওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। মঞ্চে নেতাদের উপস্থিতি থাকলেও মাঠের বড় অংশ ফাঁকা দেখা যায় বলে অভিযোগ তোলেন শাসকদল তৃণমূলের নেতারা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ৮১ লক্ষ ৮৫ হাজার ৬৪৪ টাকা ব্যয়ে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে শুরু হলো গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ। বিধায়কের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পানশিউলি উচ্চ বিদ্যালয় থেকে পানশিউলি পিএইচই (PHE) পর্যন্ত রাস্তাটির পুনর্নির্মাণের কাজ মঙ্গলবার দুপুর ২ টার সময় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের জোয়ার এবার পৌঁছাল গোগলা অঞ্চলের পানশিউলি এলাকায়। এক সংক্ষিপ্ত কিন্তু বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পানশিউলি উচ্চ বিদ্যালয় থেকে পানশিউলি পিএইচই (PHE) পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজের শুভ সূচনা করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এলাকার মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, রাস্তাটি সংস্কারের জন্য মোট ৮১ লক্ষ ৮৫ হাজার ৬৪৪ টাকা বরাদ্দ করা হয়েছে। বহুদিন ধরেই রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নতুন করে রাস্তা তৈরি হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে।1
- Post by User56541
- Post by Anirban k panja1
- আজ বাঁকুড়া জেলার শালতলা ব্লকে দলিতজনজাতিকে নিয়ে সমাজ সংগঠনমাধ্যম দিয়ে জনসভা অনুষ্ঠিত। জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার বাউরী কালচার বোর্ডের চেয়ারম্যান দীপক কুমার দুলে, সমাজ সংগঠনের জেলা সভাপতি প্রদীপ বাউরী ও বিষ্ণুপুর, সাংগঠনিক ইনচার্জ অভিজিৎ সাঁতরা1
- Post by মুখার্জী নিউজ1
- আগামী ১৩ মার্চ ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বিকেলে মানবাজার মহকুমা শহরে মিছিল ও সমাবেশ করল সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ ও সরকারী কর্মচারী পরিষদ। এদিন মানবাজার ব্লক অফিস থেকে মিছিলটি শুরু হয়ে কৃষক বাজার, পোস্ট অফিস মোড়, ব্যাংক মোড়, পোদ্দার পাড়া, হাসপাতাল মোড় হয়ে সারা শহর পরিক্রমা করে।এরপর মানবাজার পোস্ট অফিস মোড়ে সমাবেশ হয়। এদিনের মিছিল ও সমাবেশ থেকে জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ প্রদান, যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিতে সারা রাজ্যব্যাপী স্কুল- কলেজ সহ সমস্ত সরকারি দপ্তরে ধর্মঘট পালিত হবে।1
- চলতি বছরে বাজেট পেশের পরেই এবং আন্তর্জাতিক যুদ্ধকালীন তৎপরতার মাঝখানে রান্নার জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়াতে মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে। আর সেই নাভিশ্বাস কে হাতিয়ার করে আজ পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাস্তার মাঝেই আগুন জ্বালিয়ে এবং গলায় ব্ল্যাক কার্ড লাগিয়ে কেন্দ্র সরকারের তীব্র বিরোধিতা করে রাজ্যের তৃণমূল সরকার।1
- দুর্গাপুরের বিধান নগরের জোনাল মার্কেটের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় হঠাৎ একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ফলের দোকানে ঢুকে পড়ে। সেই সময় দোকানের সামনে ফল কিনতে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন ক্রেতা। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। তাঁকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় এক শিশুসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদেরও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুসহ একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালক ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে নিয়ে যায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।1