Shuru
Apke Nagar Ki App…
দার্জিলিং মেল থেকে নেমেই রাজনৈতিক চমক! বিজেপিতে অর্ঘ্য রায় প্রধান বিজেপিতে যোগদানের পর দার্জিলিং মেল ধরে হলদিবাড়ি স্টেশনে পৌঁছালেন প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। তাঁকে সংবর্ধনা জানাতে ভিড় জমান বিজেপির কর্মী-সমর্থকেরা। উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী দধিরাম রায়ও। তিনি দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ৫০ হাজার ভোটে জয়ী হবে। অর্ঘ্যর যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। তবে এই যোগদান আদৌ কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। মেখলিগঞ্জের রাজনৈতিক সমীকরণ বদলাবে কি না, এখন সেটাই দেখার।
Tapas Roy

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শনিবার ভোর প্রায় ৪টা ১৫ মিনিটে নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাসে নাকা চেকিং চালায় পুলিশ। সেই সময় WB 06 J 6260 নম্বরের একটি হোন্ডা সিটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ৬টি দেশি আগ্নেয়াস্ত্র (কাট্টা) ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঘটনায় জড়িত সন্দেহে মনিরুল ইসলাম ও সামিম রহমান নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জেলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা শিলিগুড়ি থেকে দিনহাটার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রাথমিকভাবে অনুমান, ভোটের সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1
- Post by Raj roy2
- শ্বাশুড়ির মাথা কে*টে ঝোপের আড়ালে মাথা লুকিয়ে রেখে ছিলো জামাই, গ্রে*প্তা*র গুণধর জামাই। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Jalpaiguri Haldibari viral হলদিবাড়ি1
- Post by Utpal Roy MNG1
- ধূপগুড়িতে তৃণমূলের মনোনয়নের জনজোয়ার ,'ফাস্ট বলেই বোল্ড হবে বিজেপি' করা আক্রমন নির্মলের। ধুপগুড়ি এইচডি অফিসে মনোনয়নপত্র জমা দেয় ডঃ নির্মল চন্দ্র রায়। উপস্থিত ছিল জেলা নেতৃত্ব। আজকের তৃণমূলের কর্মসূচিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে1
- মনোনয়ন জমা করলেন বিজেপির প্রার্থী ডালিম রায় ময়নাগুড়ি : ময়নাগুড়ি বিধানসভায় বিজেপির দুই প্রার্থী দাবিদার। তার মধ্যে কৌশিক রায় যিনি বিজেপির বিদায়ী বিধায়ক তিনি যেমন নিজেকে প্রার্থী দাবি করে মনোনয়ন জমা করেছেন। ঠিক তেমনি ডালিম রায় এদিন মনোনয়ন জমা করেন জেলা শাসকের দফতরে। সেখানে মনোনয়ন জমা করার পরেই সংবাদ মাধ্যমকে তার প্রার্থী হওয়ার বৈধ নথি দেখান এবং প্রতিক্রিয়া দিয়েছেন1
- জনজোয়ারে ভাসলো শহর ধুপগুড়ির রাজপথ। শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নির্মল চন্দ্র রায় নমিনেশন জমা দিতে যান ধুপগুড়ি রিটার্নিং অফিসারের অফিসে। নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুপগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের এই নোমিনেশন কে ঘিরে কার্যত জনপ্লাবন দেখা যায় ধূপগুড়ির বিভিন্ন অলিতে গলিতে।1
- বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। বিজেপির প্রাক্তন মিডিয়া ইনচার্জ বাপ্পা রায় ফের নিজের পুরনো দলে ফিরে এলেন। কয়েক মাস আগে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। শনিবার একটি যোগদান কর্মসূচির মাধ্যমে আবার বিজেপিতে প্রত্যাবর্তন করেন বাপ্পা। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী দধিরাম রায় দাবি করেন, মিথ্যে মামলার ভয় দেখিয়ে তাকে তৃণমূলে নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি নিজের পুরনো দলে ফিরে আসায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।1