মালদায় ভোটের আবহে বাড়তি নিরাপত্তা জোরদার করতে মালদহে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। বুধবার সকালে মালদহ শহরের ডিএসএ ময়দানে আসে ‘মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিকেল’ (MBPV) নামের এই গাড়ি, যা আনা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে। অশান্তিকর পরিস্থিতি তৈরি হলে এই গাড়িতে করেই এলাকায় অভিযান চালাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাম্প্রতিক সময়ে এসআইআরকে কেন্দ্র করে মালদহ জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় বিক্ষোভের জেরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এর মধ্যে কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার অভিযোগ ঘিরে পরিস্থিতি চরমে পৌঁছায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে তাঁদের উদ্ধার করা হয়। অভিযানের সময় হামলা ও রাস্তা অবরোধের ঘটনাও সামনে আসে। এই ঘটনার পর প্রশাসন ও নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে। এরই প্রেক্ষিতে মালদহে মোতায়েন করা হয়েছে এই বিশেষ গাড়ি। প্রশাসনের মতে, এর ফলে জেলায় নিরাপত্তা আরও মজবুত হবে।

- Post by MALDA SANGBAD1
- মালদহে এস আই আর বিরোধী আন্দোলনে মোথাবাড়ির ঘটনা সহ ১২ টি মামলার তদন্তের দায়িত্বভার নিল এন আই এ। ১২ টি মামলায় ধৃত ৪১ জন কে আজ এন আই এ-র হাতে তুলে দেওয়া হচ্ছে। এজন্য অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ ধৃতদের আজ দুপুরে আনা হল মালদা জেলা আদালতের। এর মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভার আই এস এফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরী। কড়া নিরাপত্তার মধ্যে আজ ধৃতদের আনা হয় মালদা জেলা আদালতে। সূত্রের খবর এনায়েত যে বারোটি মামলার তদন্তভার নিচ্ছে তার মধ্যে আটটি মোথাবাড়ি থানার অভিযোগ হওয়া মামলা। বাকি চারটি মামলা রুজু জু হয়েছে কালিয়াচক থানায়। যদিও এদিন আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নে কোনও মন্তব্য করতে চাননি মোফাক্কেরুল। তবে এদিন তার হয়ে আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।1
- “মোদীভক্ত দাদুর বড় সিদ্ধান্ত! BJP ছেড়ে নির্দলের পাশে—গোপাল সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ”1
- মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের পেট্রলগড় এলাকায় এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্য নেতৃত্ব। এদিন তাঁদের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে শতাধিক আদিবাসী পরিবারের সদস্য বিজেপিতে যোগদান করেন।2
- Post by Ashad Ali1
- শিলিগুড়ির শিবমন্দিরে সর্বভারতীয় বিজেপি সভাপতি নিতিন নবীন। এদিন একের পর এক সভা থাকায় সকালেই বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। যদিও আবহাওয়া খারাপ থাকার জেরে আলিপুরদুয়ারের সভা যেতে না পেরে বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির শিবমন্দিরের এক হোটেলে এসেছিল সর্বভারতীয় বিজেপি সভাপতি নিতিন নবীন। এখান থেকেই এবার বাগডোগরা বিমানবন্দর হয়ে নাগরাকাটার সভার উদ্দেশ্য রওনা দিলেন তিনি! আজ আলিপুরদুয়ারের পাশাপাশি নাগরাকাটায় চা শ্রমিকদের নিয়ে সভা তারপর ময়নাগুড়িতে রোড শো শেষ করে আজ রাতেই শিলিগুড়িতে বৈঠক করবেন নিতিন নবীন। আগামীকাল তিনি ফিরে যাওয়ার কথা রয়েছে তার।1
- রঘুনাথগঞ্জ 2 বিধানসভা অন্তগত TMC MAL আখিরুল জামান, সাধারণ মানুষ কে ভয় দেখিয়ে ভোটের প্রচার করছে।1
- Post by MALDA SANGBAD1