কুমারগঞ্জের পাইকপাড়া হাটখোলায় তৃণমূলের পথসভা, সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। #hilightseveryonefollowers #hilinewsbangla #followerseveryonehighlights #হিলিনিউজবাংলা #BalurghatNews #HiliNews #balurghat_city #ত্রিমোহিনী #হিলি কুমারগঞ্জে তৃণমূলের ধন্যবাদ জ্ঞাপন পথসভা, উপস্থিত বিধায়ক তোরাফ হোসেন মন্ডল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ৮ নং বটুন গ্রামপঞ্চায়েতের পাইকপাড়া হাটখোলায় মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ধন্যবাদ জ্ঞাপন ও পথসভা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প—ভূমিহীন কৃষকদের সুবিধা, যুবশ্রী ভাতা, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি এবং ‘বাংলা বাড়ি’ প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ৩৮ নং কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল, জেলা পরিষদের সদস্য রিয়াজুল মন্ডল, কুমারগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি গনেশ দাস, অঞ্চল সভাপতি চঞ্চল মন্ডল, যুব সভাপতি পাপন ঘোষ, বিভাস রঞ্জন চ্যাটার্জি, বটুন গ্রাম পঞ্চায়েতের প্রধান আলপনি হালদার বর্মন, নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমি মাহাতোসহ অন্যান্য নেতৃত্ব। সভায় আনুমানিক ৯০ থেকে ১০০ জন কর্মী-সমর্থক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।

- দক্ষিণ দিনাজপুরের অন্যতম বৃহৎ বিকট কালী মহাপুজো ৬ এপ্রিল থেকে: পুজো, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ত্রিমোহিনী 🌺🙏1
- সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়ালখুশিমতো দীর্ঘ ছুটির ঘোষণা করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকার করঞ্জি সিনিয়র মাদ্রাসায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।1
- বিপুর পরিমান ব্রাউন সুগার পাচার কারতে গিয়ে গ্রেপ্তার মালদহের দুই যুবক। বাজেয়াপ্ত দুই কেজি ব্রাউন সুগার ও একটি ছোট চারচাকা গাড়ি। মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃতরা হলো নাসির মিঙা(২৪) ও ইব্রাহিম(২৬)। এদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণব নগর থানার মালতিপুর ও গোলাবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই যুবক কালিয়াচক থেকে মাদক কিনে ইটাহার সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসছিল। জানা গিয়েছে, সোমবার বিকেলে দুই যুবক একটি ছোট চারচাকা গাড়িতে মাদক নিয়ে গোঠলু এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এরপর ইটাহারের পুলিশ সোমবার বিকেলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোঠলু এলাকায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে দু'জনের কথায় অসঙ্গতি পাওয়ার পর পুলিশ ধৃত যুবক সহ ছোট চারচাকা গাড়িতে তল্লাশি চালায়। সেই সময় বিপুল পরিমান মাদক উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ ধৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক ইটাহার সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির ছক ছিল মাদক কারবারিদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1
- মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধারকার্ড, প্যানকার্ডসহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার চিল্লাহার এলাকার সুশীল টুডুর বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তা খুলতেই তার মধ্যে অসংখ্য আধারকার্ড ও প্যানকার্ড দেখতে পান তারা। সুশীল টুডুর দাবি, বিনোদপুর পোস্ট অফিসের আগের এক পিওন তাকে অস্থায়ীভাবে কাজে রাখতেন এবং কিছু আধারকার্ড ও প্যানকার্ড বিলি করার জন্য তার কাছে দিয়েছিলেন। পরে তিনি আর না আসায় সেগুলি পোস্ট অফিসে জমা দেওয়ার জন্য বাড়ির সামনে রেখেছিলেন। এদিকে, তৎকালীন পিওন তথা বর্তমানে খড়িবাড়ি পোস্ট অফিসে কর্মরত হরেশ চন্দ্র রায় জানান, তিনি ওই ব্যক্তিকে কাজে সাহায্যের জন্য রেখেছিলেন এবং কিছু নথি বিলির দায়িত্ব দিয়েছিলেন। তবে সেগুলি বাড়িতে রেখে দেওয়া হয়েছে তা তার জানা ছিল না। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু।1
- ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব? রুখতে ময়দানে নামলেন কালিয়াগঞ্জের তৃণমূল নেতৃত্ব।কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির।রক্তদান জীবন দান, মমূর্ষ রোগীদের প্রান বাচাতে রক্তদান প্রয়জন।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব মেটাতে কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্পা কুন্ডু ও পঞ্চমী দাসের নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন।সোমবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রক্তদান শিবিরে হয়।এদিন রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী চৈতালী ঘোষ সাহা,পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার, পুরসভার উপ পুরপ্রধান জয়া বর্মণ দেবসর্মা,ব্লক তৃণমূল কনভেনার নিতাই বৈশ্য ও কো- কনভেনার লতা সরকার,প্রাক্তন বিধায়ক তপণ দেবসিংহ,জেলা আইএনটিটিইউসি সভাপতি রামদেব সাহানী,সহ অন্যান্যরা।এদিন মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এগিয়ে আসে রক্তদান শিবিরে।1
- মঙ্গলবার দুপুরের ঘটনা, এনিয়ে কৃষক সহ তৃণমূলের কিষান খেত মজুরের জেলা সভাপতি জাকির হোসেন সেখানে সরব হন। তাদের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে ধান ক্রয় করা হচ্ছে। খোদ খাদ্য দপ্তর ধলতা দিতে বারণ করেছেন এবং ধান সুষ্ঠু ভাবে নিতে বলেছেন। তা সত্বেও গাজোলে ধান ক্রয় কেন্দ্র এলাকায় অনিয়ম হচ্ছে। এ নিয়ে কৃষকেরা অসন্তোষ প্রকাশ করেন। তাদের আরো দাবি, গাজোলের ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি ৪কেজি করে ধলতা নিচ্ছে সেই ৪কেজি ধলতা নেওয়া যাবে না। জানা গিয়েছে, এদিন গাজোলের একাংশ কৃষকেরা ১৫কুইন্টাল ধান বুকিং করে নিয়ে এসেছিলেন। কিন্তু তাদের জানানো হয় ৫কুইন্টাল ধান নেওয়া হবে এই নিয়ে সেখানে তারা সরব হন। যদিও বা ধান ক্রয় কেন্দ্রের অফিসারেরা সাংবাদিকদের এই বিষয়ে কোনো রকমের বক্তব্য দিতে রাজি হয়নি।1
- 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যজুড়ে যে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছিল, তা শুরু হয়েছিল ১ তারিখ আজ ১০ মার্চ মালদার বৈষ্ণবনগরে পরিবর্তন যাত্রা নিয়ে উপস্থিত নীতীশ প্রামাণিক ও দিলীপ ঘোষ একটি জনসভায় মধ্য দিয়ে বৈষ্ণবনগরে এসে তৃণমূল সরকারের পরিবর্তনের ডাক দিলেন ....1
- ভোটার তালিকা নিয়ে হিলিতে বামফ্রন্টের মিছিল ও অবস্থান, বৈধ ভোটারদের স্বীকৃতির দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন1