Shuru
Apke Nagar Ki App…
মুর্শিদাবাদে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর 'টার্গেট' কংগ্রেস! হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুর্শিদাবাদ জয়ের লক্ষ্যে আসন্ন নির্বাচনে কংগ্রেসের গড়ে প্রথম জোড়া জনসভায় বুধবার বাজিমাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন শুরুতেই জেলার দুই নজর কাড়া আসন দিয়েই মুর্শিদাবাদে প্রচার শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।প্রথমে জেলার বড়ঞার সভা কেন্দ্রে দলীয় প্রার্থী প্রতিমা রজকের হয়ে সভা শেষে কপ্টারে উড়ে যাবার জন্য প্রস্তুত হন নবগ্রামের উদ্দেশ্যে দলনেত্রী। আবহাওয়ার বিভ্রাটের কারণে তিনি পুনরায় বড়য়তে ফিরে এসে, পরে সেখান থেকে কিছু পরে সড়কপথে পৌঁছান নবগ্রামের দ্বিতীয় জনসভায়।
Lalgola news

- কলকাতা টিভি নিউজসাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ😤13 min ago
- কলকাতা টিভি নিউজসাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ😤13 min ago
- কলকাতা টিভি নিউজসাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ😤13 min ago
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নবগ্রামে মমতা ব্যানার্জীর জনসভায় প্রাকৃতিক দুর্যোগ। মমতা ব্যানার্জী সভাস্থলে আসার আগেই ব্যাপক ঝড় বৃষ্টি নবগ্রামে।2
- মালোপাড়ায় হাটে হাটে প্রচার, সবজি বিক্রেতাদের সঙ্গে জনসংযোগে সিপিআইএম প্রার্থী জামির মোল্লা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালোপাড়া অঞ্চলে জোরদার প্রচার চালালেন সিপিআইএম প্রার্থী জামির মোল্লা। হাটে গিয়ে সবজি বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে ভোটের আবেদন জানান। এদিন তার সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা সঞ্জয় ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।1
- ভরতপুর থানার মদনপুরে গাছের মধ্যে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মেলার আনন্দ উপভোগ করে ফেরার পথে মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হলেন গ্রামবাসীরা। বুধবার রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানার মদনপুর গ্রামে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি গাছে ১৮ বছর বয়সী আজমিরুল সেখ নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী মল্লিকপুর গ্রামে পীর বাবার মিলন মেলা দেখে ফেরার সময় কয়েকজন যুবক আজমিরুলের দেহটি গাছে ঝুলতে দেখেন। তাঁদের চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, আজমিরুল পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন এবং মাঝেমাঝেই ভিন রাজ্যে কাজে যেতেন। তবে মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য। যুবকের বাম হাতে ব্লেড দিয়ে কাটার ক্ষত এবং ডান পায়ের বুড়ো আঙুল থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে, যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কোনো টানাপোড়েনের জেরেই সম্ভবত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। তবে এটি নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘিরে চাঞ্চল্য।1
- বুধবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে নামলেন মালদার হবিবপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী রাজেন সরেন। এদিন তিনি হবিবপুরের রাইস মিল এলাকায় প্রচার চালান। প্রচারের আগে হবিবপুর ব্লক কংগ্রেস সভাপতি সুব্রত কর্মকার সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ও কৌশল নিয়ে আলোচনা হয়।2
- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হল মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায়। অমৃতির পরপর কয়েকটি এলাকায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। জানা গেছে, ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে বহু ভোটারের নাম বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ তারা বৈধ নথিপত্র দেওয়া সত্ত্বেও উদ্দেশ্যপূর্ণভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যার প্রতিবাদে বুধবার সকাল থেকে তারা অমৃতির পরপর কয়েকটি এলাকায় মালদা-মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। অবরোধকারী মহিলারা হাতে ঝাঁটা নিয়ে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবীতে সোচ্চার হন।রাস্তায় আগুন জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ। রাস্তার মধ্যেই বিক্ষোভে সামিল গ্রামবাসীদের জন্যে করা হচ্ছে রান্না। মহিলারা হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল। মালদার ইংরেজবাজারের অমৃতির বানিয়া গ্রাম এলাকায় চরম উত্তেজনা। তৃণমূল পরিচালিত অমৃতি গ্রাম পঞ্চায়েতের ৫ টি গ্রামের গ্রামবাসী বিক্ষোভে সামিল। ঘটনাস্থলে বিক্ষোভ সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।1
- Post by MALDA SANGBAD1
- মুর্শিদাবাদের নওদার ডুবতলা ময়দানে হুমায়ুন কবিরের সমর্থনে জনসভায় মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, মিম জোট করেছে হুমায়ুন কবিরের সঙ্গে । আমাদের চেষ্টা, বেশিরভাগ আসনে প্রার্থীদের জেতানোর। বাংলার মুসলমানরা বদল আনবে। আমরা , আপনাদের নেতা বানাতে চাই । যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। যে সমাজের কাছে নেতা থাকে। তারই বিকাশ হয়।1