Shuru
Apke Nagar Ki App…
*সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার উপস্থিতিতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। *সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার উপস্থিতিতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের সাস্মেন্ট হওয়া উপপ্রধান ছাড়াও মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শৈলেন বর্মন।
Eccn news 24×7
*সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার উপস্থিতিতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। *সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার উপস্থিতিতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের সাস্মেন্ট হওয়া উপপ্রধান ছাড়াও মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শৈলেন বর্মন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আলিপুরদুয়ার জেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মৃতার নাম সমাপ্তিকা আচার্যী। তিনি আলিপুরদুয়ারের ২ নম্বর আর আর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই তিনি মিড ডে মিলের জন্য বাজার করতে বেরিয়েছিলেন। বাজার সেরে ফেরার পথে রেললাইনের কাছে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। আচমকাই একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সমাপ্তিকা আচার্যী শুধু একজন শিক্ষিকা হিসেবেই নয়, একজন মানবিক ও মিশুক মানুষ হিসেবেও এলাকায় অত্যন্ত পরিচিত ছিলেন। স্থানীয়দের মতে, তিনি সবসময় ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করতেন এবং মিড ডে মিলের মতো প্রকল্পগুলির প্রতি তাঁর বিশেষ নজর ছিল। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্কুলের পড়ুয়া, অভিভাবক এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্কুল প্রাঙ্গণেও নেমে এসেছে নীরবতা। প্রিয় শিক্ষিকাকে হারিয়ে শোকাহত ছাত্রছাত্রীরা। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেনি। এলাকাবাসীরাও এই ঘটনাকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মর্মান্তিক ঘটনায় এক নিবেদিতপ্রাণ শিক্ষিকার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা আলিপুরদুয়ার।1
- please Replace the ROD1
- #মাথাভাঙা ২ ব্লকের উনিশবিশাতে প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের "কুয়োর ব্যাঙ" বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক1
- ২০২৬ বিধানসভা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ে বুলেটপ্রুফ CRPF গাড়ি1
- মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীর হাঁট এলাকায় বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিজেপির মিছিলের পাল্টা মিছিল করে তৃণমূল।নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততো ছড়িয়ে পড়ছে।মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীর হাটে শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের সমর্থনে মিছিল করে বিজেপি অপরদিকে বিজেপির মিছিলের শেষ হতেই শীতলকুচি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিহর দাসের সমর্থনে পাল্টা মিছিল করে তৃণমূল কংগ্রেস।দুই রাজনৈতিক দলের স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৈরাগীর হাঁট বাজার এলাকায়।1
- বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটল আলিপুরদুয়ার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড ইটখোলা এলাকায়। জানাগেছে মৃত শিক্ষিকার নাম সমাপ্তিকা আচার্জি। তিনি আলিপুরদুয়ার নিউটাউন আর আর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। জানাগেছে, এদিন তিনি আলিপুরদুর বড়বাজার থেকে বিদ্যালয়ের মিড ডেমিলের বাজার করে ফিরছিলেন। সেই সময় বামনহাট শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন শিলিগুড়ির উদ্যেশে আসছিল। একই সময় ওই প্রধান শিক্ষিকা অন্যমনস্কভাবে ইটখোলা এলাকায় রেল লাইন পারাপার করছিলেন। প্রত্যক্ষদর্শীদের অকূল আবেদনেও তিনি কর্ণপাত করেননি। অবশেষে ট্রেনটি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে ওই প্রধান শিক্ষিকা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন। স্থানীয়দের চিৎকার শুনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা ছুটে এসে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। জেলা হাসপতালে চিকিৎসার চলাকালীন ওই শিক্ষিকার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া জেলা শহরে।1
- *বি*স্ফোরক অভি*যোগ তৃণমূল প্রার্থী উদয়ন গুহের। থানায় অভি*যোগ দায়ের তৃণমূলের পক্ষ থেকে।1
- কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। প্রচারের মাঝেই তিনি আত্মবিশ্বাসী সুরে দাবি করেছেন, আসন্ন নির্বাচনে কোচবিহার জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) “নয়-শূন্য” ফল করবে—অর্থাৎ একটি আসনও জিততে পারবে না। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, পথসভা এবং ছোট ছোট বৈঠকের মাধ্যমে নিজের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। তার দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে হওয়া কাজের উপর ভরসা রেখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ফের সমর্থন করবে। এদিনের প্রচারে তিনি বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার অনেকটাই পূরণ হয়নি। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি আস্থা কমেছে বলে তার দাবি। অভিজিৎ দে ভৌমিক আরও জানান, কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় তৃণমূলের সংগঠন যথেষ্ট মজবুত এবং কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই তাদের জয়ের রাস্তা সুগম করবে। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ—আর সেই আবহেই আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী জয়ের বার্তা দিচ্ছেন জনতার দরবারে।1
- 📍তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মণের সমর্থনে মাথাভাঙা শহরে মহা মিছিল1