দীর্ঘদিন পর বাড়ি ফিরেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য বর্ধমানে সুজিত দত্ত, বর্ধমান, ১১ মেঃ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের রথতলা পদ্মপুকুর এলাকায় এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ কয়েক বছর নিরুদ্দেশ থাকার পর আচমকাই বাড়ি ফিরে স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত মহিলার নাম শিবানী পাল (৫৩)। অভিযুক্ত স্বামী সঞ্জয় পালকে ইতিমধ্যেই আটক করেছে বর্ধমান থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় পাল দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ রাখতেন না এবং বাড়ির বাইরে থাকতেন। সোমবার বিকেলে হঠাৎই তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর কোনও একটি বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই একটি ধারালো কাটারি নিয়ে স্ত্রী শিবানী পালের উপর হামলা চালান সঞ্জয় পাল। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বর্ধমান থানার পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে এবং পরে তাকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। কেন অভিযুক্ত এতদিন নিরুদ্দেশ ছিলেন এবং কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।

- নতুন মন্ত্রীসভারপ্রথম প্রশাসনিক বৈঠকে বলাগড়ের বিধায়িকা সরকার সুমনা জানাগেলো মহিলাদের জন্য কোনও সরকারি বাস এ ভাড়া লাগবে না রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার মিলতে পারে কবে থেকে? জানুন পুরোটা দেখুন1
- রানাঘাটে ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএম-এ টাকা জমা দিতে গিয়ে তা আটকে যায়, গ্রাহকের টাকাও মেলেনি। চিন্তিত গ্রাহক এই বিষয়ে ব্যাঙ্কে রিপোর্ট করেছেন।1
- পূর্ব বর্ধমানের মেমারিতে মানব গুহর নির্দেশে বিজেপি কর্মীরা চেয়ারম্যানের অফিস ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।1
- রানঘাট ২ ব্লকের একটি রাস্তা বহু বছর ধরে বেহাল থাকায় ও জল জমার কারণে স্থানীয় বাসিন্দারা নিজেরাই মেরামতের কাজ করেছেন। অভিযোগ, প্রায় ১৫ বছর আগে আংশিক কাজ হওয়ার পর পঞ্চায়েত আর কোনও পদক্ষেপ নেয়নি। প্রশাসনের এই চরম উদাসীনতার কারণে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন।1
- রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নবান্নে দায়িত্বভার গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে বিশেষ 'গার্ড অফ অনার'।1
- জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এই রাজনৈতিক পরিবর্তন রাজ্যের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে, যা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা চলছে।1
- পূর্ব বর্ধমানের মেমারি ১ এলাকায় রেলের জমি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। রাতারাতি একের পর এক অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানের জেরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।1
- পশ্চিমবঙ্গের সল্টলেকস্থ বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। দুই শীর্ষ নেতার একসঙ্গে আগমন রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।1
- পশ্চিমবঙ্গের মালদা জেলার ৮টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে থাকার খবর সামনে এসেছে। এই ফলাফলের আবহে এলাকায় জোরদার ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যাচ্ছে, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।1