চুরির অভিযোগে গ্রেফতারের চার দিনের মাথায় পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় চুরির অভিযোগে গ্রেফতারের চার দিনের মাথায় পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। মৃত যুবকের নাম রাহুল রুইদাস। তিনি চন্দ্রকোনা পৌর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, চুরির অভিযোগে প্রায় চার দিন আগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে দাবি, গতকাল রাতে থানার লকআপ থেকে শৌচকর্মের জন্য বাথরুমে যাওয়ার পর নিজের পরনের প্যান্ট ব্যবহার করে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন রাহুল। ঘটনাটি নজরে আসার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে রাহুলের মৃত্যুকে ঘিরে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনাটি নিছক আত্মহত্যার চেষ্টা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে পুলিশের দাবি, রাহুল নিজেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ঘটনাটির প্রকৃত কারণ কী, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের দিকেই নজর রয়েছে। তদন্তের রিপোর্ট সামনে এলেই রাহুল রুইদাসের মৃত্যুর নেপথ্যে আসল ঘটনা কী, তা আরও স্পষ্ট হবে।

- শালবনি জমি দুর্নীতি মামলায়সিআইডির তরফে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন শালবনি জমি দুর্নীতি মামলায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ঘনিষ্ঠ তিনজন লিঙ্ক ম্যান অমিত ঘোষ নিত্যানন্দ রায় এবং লক্ষীকান্ত ভূঁইয়া কে আদালতে তোলা হলে সিআইডির তরফে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন চাওয়া হয় আদালতের বিচারক চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৯ তারিখ যেদিন সুমিত রায় কে কোর্টে নিয়ে আসা হবে সেদিন এই তিনজনকে আদালতে নিয়ে আসা হবে বলে জানান সরকারি আইনজীবী।1
- শালবনি জমি দুর্নীতি মামলায় আদালতে সিআইডির তরফে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন শালবনি জমি দুর্নীতি মামলায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ঘনিষ্ঠ তিনজন লিঙ্ক ম্যান অমিত ঘোষ নিত্যানন্দ রায় এবং লক্ষীকান্ত ভূঁইয়া কে আদালতে তোলা হলে সিআইডির তরফে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন চাওয়া হয় আদালতের বিচারক চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৯ তারিখ যেদিন সুমিত রায় কে কোর্টে নিয়ে আসা হবে সেদিন এই তিনজনকে আদালতে নিয়ে আসা হবে বলে জানান সরকারি আইনজীবী।1
- আঁকা নয়! সুতোর বুননেই মোদির মুখ—জন্মদিনে প্রধানমন্ত্রীর জন্য ফুলিয়ার বিশেষ উপহার1
- দাসপুরে রেড ভলান্টিয়ার সংগঠনের মানবিক উদ্যোগ, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর দেহদান কর্মসূচি, এই উদ্যোগকে সুধীজনদের ভূয়সী প্রসংশা দাসপুরে রেড ভলান্টিয়ার সংগঠনের মানবিক উদ্যোগ, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর দেহদান কর্মসূচি, এই উদ্যোগকে সুধীজনদের ভূয়সী প্রসংশা1
- ISF সাথে cpim জোট থাকছে না, নওশাদ সিদ্দিকী জানিয়ে দিলেন, ISF সাথে cpim জোট থাকছে না, নওশাদ সিদ্দিকী জানিয়ে দিলেন,কিন্তু আমরা রেজিনগর প্রার্থী দেওয়া থেকে বিরতি থাকব, নন্দীগ্রামে প্রার্থী দেবো। #viralvideochallenge #BreakingNews #viralpost #naosadsiddiki #thevoiceofpeoplelive1
- রেখা পাত্র কি সত্যিই পদত্যাগ করছেন? বেশ কয়েকদিন ধরে জোর চর্চা রাজনৈতিক মহলে। চরম হুঁশিয়ারি হিঙ্গলগঞ্জ বিধায়িকার।1
- Post by লোকাল নিউজ (কৌশিক কাপড়ি )1
- অনাস্থা ভোটে প্রধান নির্বাচন কে ঘিরে ব্যাপক উ/ত্তে/জ/না হাওড়া জগৎবল্লভপুরে1