তিন সপ্তাহের মধ্যেই সিআইডি কে বারুইপুর এনকাউন্টার মামলা তদন্ত শেষ করতে বললো হাইকোর্ট মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট । ওই ঘটনায় ধৃতদের মধ্যে একজনকে এনকাউন্টারে খতম করেছিল তদন্তকারী আধিকারিকরা। সেই এনকাউন্টারের ঘটনার দ্রুত তদন্ত শেষ করতে এদিন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এনকাউন্টারের ঘটনার তদন্ত শেষ করতেও সিআইডি নির্দেশ দিয়েছে আদালত।সঙ্গে সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।এদিন কলকাতা হাইকোর্টের তরফে তদন্তকারীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। এই সময়ের মধ্যে শেষ করতে হবে গোটা তদন্তপ্রক্রিয়া। ঘটনার সিসিটিভি সংরক্ষণ করা হয়েছে। সেই কথা ইতিমধ্যেই আদালতে জানিয়েছে রাজ্য। বারুইপুরের এনকাউন্টারের ঘটনার তদন্ত করছে সিআইডি।গত জুলাই মাসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকাকে খুন ও ধর্ষণ করে পুকুরে দেহ ফেলে দেয় অভিযুক্তরা। তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল স্থানীয়দের মধ্যে। সেই ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার, কবীর মোল্লা নামে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মধ্যে ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিলেন তদন্তকারীরা। অভিযোগ, তখনই পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত প্রভাস। যার ফলে আত্মরক্ষার্থে তাকে এনকাউন্টারে খতম করেছিলেন তদন্তকারীরা। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। ওই এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

- বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত তৃণমূল, সরান হল অল ইন্ডিয়া তৃণমূলের ব্যানার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার ঢেকে লাগালো হল ঋতব্রত তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ব্যানার। বুধবার রয়েছে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান সেখের মনোনয়ন। তার আগে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দখল নিল ঋতব্রত তৃণমূল শিবির। জেলা কার্যালয়ে উপস্থিত রয়েছেন ঋতব্রত তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার সহ অনেকেই।1
- কালীঘাটে মমতার বাড়িতে হাজির ইন্দাসের আব্দুল হাফিজ, প্রশ্ন এড়িয়ে নীরবতা1
- ইন্দাস মন্ডল-২-এ বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’ কর্মশালা1
- বড়ো খবর এই মুহূর্তের রাতের বেলায় শাঁখামুটি সাপ উদ্ধার বলাগড় থানায় রাতের বেলায় বলাগড় থানায় শাঁখামুটি সাপ উদ্ধার করলেন বনমালী দফাদার দেখতে থাকুন আমাদের ক্যামেরায়1
- অঙ্গিকা পরিবার গণেশপূজা উপলক্ষে অঙ্গিকা পরিবার গণেশপূজা উপলক্ষে অঙ্গিকা পরিবার গণেশপূজা উপলক্ষে1
- কি বললেন রাজ্যে সভাপতি সমীক ভট্টাচার্য,বিজেপি কখনো তোষণের রাজনীতি করে না আমরা ভোটের জন্য মানুষকে ভাগ করার বিরোধী। আমরা কাউকে সংখ্যালঘু মানি না, কাউকে সংখ্যাগুরু মানি না। পশ্চিমবঙ্গের আদিবাসী সহ সবাই আমাদের, সবাই আপন বিজেপি ক্ষমতায় আসার ৩ মাস পার হয়ে গেছে, বাংলায় একটাও দাঙ্গা হয়নি, একজন সংখ্যালঘুরও মৃত্যু হয়নি। কিন্তু গত ৩ বছরের পরিসংখ্যান তুলে দেখুন, তৃণমূল কত মুসলমানকে মেরেছে। যারা মরেছে তারাও মুসলমান, যারা মেরেছে তারাও মুসলমান। মৃত পরিবারগুলোর একটাই দাবি ছিল - `We want CBI Inquiry`। কারণ তৃণমূলের পুলিশ আর CID-র ওপর সংখ্যালঘু পরিবারের কোনো ভরসা ছিল না। কোনো সরকারি হাসপাতালে যান, সবচেয়ে গরীব রোগী কারা? মুসলমান। সবচেয়ে কম সরকারি লোন কারা পেয়েছে? মুসলমান। শিক্ষায় সবচেয়ে পিছিয়ে কারা? মুসলমান। জেলে সবচেয়ে বেশি কারা আছে? মুসলমান গ্রামে গেলে দেখা যায় প্রত্যেক পরিবার থেকে ১-২ জন গায়েব। তারা কোথায়? সবাই বাইরে কাজ করছে - কেউ গুজরাটে, কেউ রাজস্থানে, কেউ উত্তরপ্রদেশে। বাংলা এখন Migrant Labour Producing Constituency হয়ে গেছে। ভারতে কোথাও কোনো বড় বাড়ি ভেঙে পড়লে বা কোনো দুর্ঘটনা হলে নিচে চাপা পড়া লাশগুলো কার বের হয়? বেশিরভাগই বাংলার পরিযায়ী শ্রমিক, বেশিরভাগই মুসলমান। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। একসাথে থাকতে হবে, একসাথে পড়তে হবে, খেতে হবে। মূলস্রোতের স্কুলে আসুন, নিজের বাচ্চাকে বিজেপি koশিক্ষা দিন। আপনারা বাইরে না এলে সারাজীবন কাঁদতে হবে।2
- তৃণমূলকে ডিম ছুড়ছে, এবার কি বিজেপির পালা? বি*স্ফো/রক প্রশ্ন DYFI রাজ্য সম্পাদকের তৃণমূলকে ডিম ছুড়ছে, এবার কি বিজেপির পালা? বি*স্ফো/রক প্রশ্ন DYFI রাজ্য সম্পাদকের1
- গণেশ পুজোয় ঢাক বাজালেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা,ভৈরবস্থান মোড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির গণেশ পুজোয় উপস্থিত বিধায়ক নীলাদ্রি শেখর দানা *গনেশ পুজায় ঢাক বাজালেন বিধায়ক* বাঁকুড়া: ভৈরবস্থান মোড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির গণেশ পুজোয় উপস্থিত বিধায়ক নীলাদ্রি শেখর দানা ভৈরবস্থান মোড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী গণেশ পুজোয় অংশ নিলেন স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেই সঙ্গে দীর্ঘ পদযাত্রাতেও অংশ নিলেন তিনি। মঙ্গলবার ওই পুজোয় উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, আমরা সনাতনী এবং গণপতি বাপ্পা আমাদের অন্যতম প্রধান দেবতা। প্রতি বছরের মতো এ বছরও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজোর আয়োজন করা হয়েছে। শুশুনিয়ার বারীধারা থেকে মাথায় করে ঘট এনে শতাধিক মাতৃসম ও সাধু-সন্তদের উপস্থিতিতে ঘট প্রতিষ্ঠার মাধ্যমে এই পুজোর সূচনা হয়েছে। গণেশ পুজোর ব্যপ্তি নিয়ে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, একসময় গণেশ পুজো প্রধানত মুম্বই বা নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে তা দেশ-বিদেশের নানা প্রান্তে মহা ধুমধামে উদযাপিত হচ্ছে। সনাতন সংস্কৃতির এই প্রসার ও সার্বজনীনতা অত্যন্ত আনন্দের বিষয়।1
- A.T.M খারাপ হয়ে বন্ধ গ্রাহকরা অসুবিধায় গুপ্তিপাড়া রেলস্টেশন এলাকায় আবার বিকল গুপ্তিপাড়ার রেলস্টেশন সংলগ্ন এ টি এম গত বছর বিশ্বকর্মা পুজোর আগে এটিএম চালু করা হয় রথযাত্রার সময়ে বিকল হয়ে যায় এরপরে খবর এর জেরে সারানো হলেও আবার বিগড়ে গেছে এটিএম গ্রাহকদের হয়রানি হচ্ছে সবাইকার দাবী পুজোর আগেই এটিএম সারিয়ে চালু করা হোক পুনরায় শুরু নিউজ ও স্কাই নিউজ এর জন্য গুপ্তিপাড়া থেকে সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায়1