বকেয়া অনারিয়ামের দাবিতে সরব আশা কর্মীরা, হরিহরপাড়ায় ক্ষোভ বকেয়া অনারিয়ামের দাবিতে সরব আশা কর্মীরা, হরিহরপাড়ায় ক্ষোভ এপ্রিল মাসের অনারিয়ামের টাকা না পাওয়ার অভিযোগে সোমবার আন্দোলনে সামিল হলেন হরিহরপাড়া ব্লকের আশা কর্মীরা। সকাল থেকেই ব্লক স্বাস্থ্য দফতরের সামনে জড়ো হন বিভিন্ন এলাকার আশা কর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও সময়মতো প্রাপ্য টাকা মিলছে না। ফলে সংসার চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। শুধু অনারিয়াম নয়, একাধিক পরিষেবা সংক্রান্ত দাবিদাওয়াও এদিন জানান। আশা কর্মীদের দাবি, দ্রুত বকেয়া টাকা মেটাতে হবে এবং কাজের যথাযথ মূল্য দিতে হবে। পরে প্রতিনিধিরা ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

- মুর্শিদাবাদের লালগোলা থানার পাইকপাড়া এলাকায় পুত্রবধূর বাপের বাড়ির লোকজনের মারধরের জেরে এক শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ, শ্বশুরবাড়ি ফিরতে অস্বীকার করায় সুকলেমা খাতুনের ভাই ও অন্যান্যরা তাঁর শাশুড়িকে মারধর করেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।1
- পশ্চিমবঙ্গের সল্টলেকস্থ বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। দুই শীর্ষ নেতার একসঙ্গে আগমন রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।1
- পশ্চিমবঙ্গের ভরতপুরে স্থানীয় প্রার্থী হারলেও, রাজ্যে বিজেপির প্রথমবার ক্ষমতায় আসাকে ঘিরে এক বিশাল বিজয় মিছিল বের হয়। পরাজয়ের বিষাদ ভুলে বুথকর্মীরা প্রার্থীকে বরণ করে নেন, গেরুয়া আবিরে রাঙিয়ে তোলেন এলাকার আকাশ-বাতাস। অনামিকা ঘোষ জানান, ব্যক্তিগত হার সত্ত্বেও এটি সাধারণ মানুষের জয় এবং তিনি ভরতপুরের উন্নয়নে কাজ করবেন।1
- মুর্শিদাবাদে নির্বাচন প্রক্রিয়ায় বাধা ও হামলার অভিযোগে জেলা যুব তৃণমূল সভাপতি ভীষ্মদেব কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বহরমপুর পৌরসভার এই কাউন্সিলরের গ্রেপ্তারে রবিবার জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।1
- শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক পদক্ষেপকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। তাঁর এই চালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তিত বলে খবর। এর ফলে রাজ্য রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।1
- রাতের অন্ধকারে বর্ধমান রেল স্টেশন চত্বরে চললো বুলডোজার: অবৈধ দখলদারী উচ্ছেদ করলো রেল কর্তৃপক্ষ সুজিত দত্ত, বর্ধমান, ১১ মেঃ রাতের অন্ধকারে বুলডোজার চললো বর্ধমান স্টেশনে। রবিবার রাতে বর্ধমান স্টেশন চত্বরের অবৈধ দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। এই ঘটনাকে ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল স্টেশন চত্বরে। যদিও রেলের এই উচ্ছেদ হঠাৎ করেই শুরু হয় নি। রেল সূত্রে জানা গেছে, অনেক আগেই বে-আইনি দখলদারী সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল। বর্ধমান রেল স্টেশনকে মডেল স্টেশন তৈরী করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তাই এদিন নিয়ম মেনেই স্টেশন চত্ত্বর দখলমুক্ত করা হল। রবিবার রাতে বর্ধমান স্টেশনের অবৈধ দোকানগুলি বুলডোজার দিয়ে ভাঙার আগে দোকানদাররা নিজেদের সামগ্রী যতটা সম্ভব নিয়ে চলে যান। স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষনার পরে কিছুজন এসে তাদের কয়েকটি দোকান ভাঙচুর করে। তবে আক্রমনকারীরা কেউ বিজেপির কর্মী ছিলেন না। স্থানীয় কিছু তৃণমূলের দুস্কৃতিরাই হঠাৎ জার্সি পালটে ভাঙচুর চালায়। পরে বিজেপির পক্ষ থেকে জানানো হয় তাদের কেউ আক্রমন করবে না। কিন্তু ৭ মে রেল কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের নোটিশ ধরায়। সেইমত রবিবার রাতে তাদের উচ্ছেদ করা হয়। এখন পরিবার নিয়ে তারা খুবই চিন্তিত। কারন স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে পরিবার প্রতিপালন করছিলেন।এখন তাদের রুজি রোজকার বন্ধ হয়ে গেল। উচ্ছেদ হওয়া দোকানদাররা বর্ধমানের নব নির্বাচিত বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।2
- সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে দলের শীর্ষ নেতৃত্ব ও কার্যকর্তারা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আসন্ন রাজ্য রাজনীতি ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে।1
- প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে বীরভ়ুম জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি দপ্তরে উঠল ভারতমাতা, প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি1
- এখানে সমস্ত রকমের ঠাকুরের পোশাক পাওয়া যায় ঠিকানা নবদ্বীপ পোড়ামাতলা1