প্রচার ছেড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে শীতল কপাট, আলুর মাঠে নেমে পরিস্থিতি পরিদর্শন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভায় নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই মানবিক উদ্যোগ নিলেন বিজেপি প্রার্থী শীতল কপাট। তিনি বোয়ালা গ্রামে পৌঁছে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের সঙ্গে দেখা করেন এবং সরজমিনে চাষের জমি ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন। সোমবার চাষিদের সাথে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন শীতল কপাট। এক পর্যায়ে তিনি নিজেই কোদাল হাতে নিয়ে জমির আলু তুলে দেখেন ফসলের অবস্থা। স্থানীয়দের দাবি, বিঘার পর বিঘা জমিতে এখনও আলু পড়ে রয়েছে, যার অনেকটাই নষ্ট হয়ে গেছে। চাষিদের অভিযোগ, যেটুকু আলু এখনও মাঠে রয়েছে তা তুলতে যে খরচ হবে, সেই তুলনায় বিক্রি করে সেই অর্থ ফেরত পাওয়া সম্ভব নয়। প্যাকেটের দাম বেড়েছে, মজুরি খরচও অনেক বেশি—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। একজন কৃষক বলেন, “ঋণ নিয়ে চাষ করেছি। এখন যা ফসল আছে, সেটা তুলতেই খরচ উঠে যাবে। বিক্রি করে লাভ তো দূরের কথা, খরচই উঠবে না।” চাষিরা সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই পরিস্থিতিতে যথাযথ সাহায্য না পেলে তাঁরা চরম আর্থিক সঙ্কটে পড়বেন। শীতল কপাট বলেন, “চাষিদের এই দুরবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের পাশে দাঁড়ানো জরুরি। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানাব।” এই ঘটনায় ঘাটাল এলাকায় কৃষকদের সমস্যাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রচার ছেড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে শীতল কপাট, আলুর মাঠে নেমে পরিস্থিতি পরিদর্শন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভায় নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই মানবিক উদ্যোগ নিলেন বিজেপি প্রার্থী শীতল কপাট। তিনি বোয়ালা গ্রামে পৌঁছে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের সঙ্গে দেখা করেন এবং সরজমিনে চাষের জমি ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন। সোমবার চাষিদের সাথে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন শীতল কপাট। এক পর্যায়ে তিনি নিজেই কোদাল হাতে নিয়ে জমির আলু তুলে দেখেন
ফসলের অবস্থা। স্থানীয়দের দাবি, বিঘার পর বিঘা জমিতে এখনও আলু পড়ে রয়েছে, যার অনেকটাই নষ্ট হয়ে গেছে। চাষিদের অভিযোগ, যেটুকু আলু এখনও মাঠে রয়েছে তা তুলতে যে খরচ হবে, সেই তুলনায় বিক্রি করে সেই অর্থ ফেরত পাওয়া সম্ভব নয়। প্যাকেটের দাম বেড়েছে, মজুরি খরচও অনেক বেশি—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। একজন কৃষক বলেন, “ঋণ নিয়ে চাষ করেছি। এখন যা ফসল আছে, সেটা তুলতেই খরচ উঠে যাবে।
বিক্রি করে লাভ তো দূরের কথা, খরচই উঠবে না।” চাষিরা সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই পরিস্থিতিতে যথাযথ সাহায্য না পেলে তাঁরা চরম আর্থিক সঙ্কটে পড়বেন। শীতল কপাট বলেন, “চাষিদের এই দুরবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের পাশে দাঁড়ানো জরুরি। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানাব।” এই ঘটনায় ঘাটাল এলাকায় কৃষকদের সমস্যাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
- মঙ্গলবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া। বুধবার পহেলা এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।1
- মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে সুজয় হাজরা, খড়্গপুর (গ্রামীণ) কেন্দ্রে দীনেন রায়, শালবনী কেন্দ্রে শ্রীকান্ত মাহাত এবং গড়বেতা কেন্দ্রে উত্তরা সিংহ (হাজরা)-কে সমর্থনের ডাক দেওয়া হয়েছে। #MamataBanerjee #WestMedinipur #ElectionCampaign #BanglarVote #TMC #JoraPhool #BengalPolitics #VoteForChange #ElectionUpdate #PoliticalNews #Midnapore #Kharagpur #Salboni #Garbeta #BreakingNews #IndiaPolitics #TrendingNow #BengalNews #vote20261
- #trainrestoration : रद्द ट्रेनों की वापसी: अप्रैल में फिर दौड़ेंगी शालीमार-मुंबई एक्सप्रेस। #southeasternrailway #kharagpurraildivision #shalimarlttkurlaexpress #restoration #kharagpurnews91
- চন্দ্রকোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে রাজনৈতিক উত্তেজনা,হাতাহাতি1
- সরবেড়িয়া দুই অঞ্চলের মকরামপুর কালী মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট1
- Post by Ankit Banerjee1
- রাহুলের মৃত্যু নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া1
- সাধারণ মানুষ দিলীপ ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন, তবে তাঁদের একটাই আবেদন—প্রতিশ্রুতি যেন বাস্তবে রূপ পায়। দেওয়াল লিখনে লেখা রয়েছে, “দূষণ বন্ধ করতে চান, ভোট দিয়ে বিজেপিকে জেতান।” মানুষ বলছেন, শুধু কথা দিয়ে হবে না, বাস্তবে কাজ করে দেখাতে হবে। বিজেপি নেতৃত্বের প্রতি তাদের আশা—পরিবেশ মুক্ত খড়গপুর গড়ে তুলতে হবে, নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়। #Kharagpur #BJP #DilipGhosh #WallWriting #SadharanManush #PollutionFreeKharagpur #Election20261