ধর্মনগর স্থায়ী মৎস্য ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ জারি করলো বাজার সমিতি। ক্ষোভ ব্যবসাহী মহলে। ধর্মনগর নতুন মৎস্য বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে ভিটে ছাড়ার কড়া হুলিয়া জারি করায় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বাজার ব্যবসায়ীরা জানান, দীর্ঘ কুড়ি,পঁচিশ বছর ধরে ধর্মনগর বাজার সেডে তারা দোকানদারি করে আসছেন এমতাবস্থায় গতকাল অর্থাৎ শুক্রবার নতুন ব্যবসায়ী সমিতি তাদের ভিটে ছাড়ার নির্দেশ দেয়। এতে কারণ হিসেবে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী অসম রাজ্যের এবং ত্রিপুরার কিছু নতুন মাছ ব্যবসায়ীদের দোকানদারি করার সুযোগ করে দিতেই পুরাতন ব্যবসায়ীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তারা দিনভর দোকানদারি না করে ব্যবসায়ী সমিতির নতুন কমিটির উপর ক্ষুব্ধ হন। তারা আরো দাবী করেন তাদের রুজি রুটির একমাত্র উপায় এই বিটে তাদের যেন ফিরিয়ে দেওয়া হয়। এতে তারা স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তী সহ উর্দ্ধতন প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপ কামনা করছেন।
ধর্মনগর স্থায়ী মৎস্য ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ জারি করলো বাজার সমিতি। ক্ষোভ ব্যবসাহী মহলে। ধর্মনগর নতুন মৎস্য বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে ভিটে ছাড়ার কড়া হুলিয়া জারি করায় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বাজার ব্যবসায়ীরা জানান, দীর্ঘ কুড়ি,পঁচিশ বছর ধরে ধর্মনগর বাজার সেডে তারা দোকানদারি করে আসছেন এমতাবস্থায় গতকাল অর্থাৎ শুক্রবার নতুন ব্যবসায়ী সমিতি তাদের ভিটে ছাড়ার নির্দেশ দেয়। এতে কারণ হিসেবে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী অসম রাজ্যের এবং ত্রিপুরার কিছু নতুন মাছ ব্যবসায়ীদের দোকানদারি করার সুযোগ করে দিতেই পুরাতন ব্যবসায়ীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তারা দিনভর দোকানদারি না করে ব্যবসায়ী সমিতির নতুন কমিটির উপর ক্ষুব্ধ হন। তারা আরো দাবী করেন তাদের রুজি রুটির একমাত্র উপায় এই বিটে তাদের যেন ফিরিয়ে দেওয়া হয়। এতে তারা স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তী সহ উর্দ্ধতন প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপ কামনা করছেন।
- ফটিকরায় হাসপাতালের সামনে স্যালাইন হাতে অভিনব আন্দোলন রোগীদের। ফটিকরায় হাসপাতালের চিকিৎসক ডক্টর মৃন্ময় চাকমার বদলির প্রতিবাদে ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় হাসপাতালের সামনে স্যালাইন হাতে রাস্তায় নেমে আন্দোলনে রোগীরা। আন্দোলনে শামিল এলাকাবাসীরাও।1
- সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলাতেও শুরু হয়েছে ভারতের জনগণনা ২০২৭ এর প্রথম পর্যায়ের গৃহ তালিকাকরণ এবং আবাসন আদমশুমারি কার্যক্রম। শনিবার, পহেলা আগস্ট উদয়পুর পৌর পরিষদ কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচির শুভ সূচনা করা হয়। এদিন সকালে আয়োজিত এক সংক্ষিপ্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উদয়পুর পৌর এলাকার ২৩টি ওয়ার্ডে নিযুক্ত মোট ৮৪ জন সরকারি শিক্ষক-শিক্ষিকাকে এই গণনাকাজে আনুষ্ঠানিকভাবে উদ্বুদ্ধ করা হয়।1
- বিরাশিমাইল এলটিডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির। ইশানী মেডিকোসের উদ্যোগে রক্তদান, অংশ নিলেন ৩০-এরও বেশি স্বেচ্ছাসেবী ইশানী মেডিকোসের উদ্যোগে বিরাশিমাইল এলটিডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিক এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। শিবিরে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এলাকার সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন ৩০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ ও অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে। হাসপাতালের ইনচার্জ কলীন দেববর্মা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বহু মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করা সম্ভব। রক্তের সংকট মোকাবিলায় নিয়মিত স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সকল রক্তদাতাকে ধন্যবাদ জানান কলীন দেববর্মা। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।4
- *আগরতলা-খোয়াই পথে সাংবাদিক পঙ্কজ আচার্যের গুরুত্বপূর্ণ নথিসহ মোবাইল হারিয়ে গেল, এসপি অফিসের সাইবার সেলের দাড়স্থ।4
- Free Rice Distribution Charilam rd Block under Ramnagar adc village ni khorok sa Business man Bg Isaac Debbarma Hasteni Phatar o Business khalai tong nai Isaac Debbarma Arunachal o tong tw twi no Bini Achaima ni Kami Ramnagar para ni chukya krwi bigra khangra tei bura brwichwk chukya Lokurok no Tal o waisa khe mairum 10kg khe 80 Family no Free Mairum Bag rwkha Bag thani Bg Prafula Debbarma ni yak twi khe Tal o waisa Bag rwi tongo KAMI Ni social Worker bg Prafulla Debbarma ni nukhwng o1
- ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিজেপি দলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিজেপি দলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়1
- ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সাংগঠনিক কার্যক্রমে ধর্মনগরে আসলেন। বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়ের ধর্মনগর আগমনকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের উপচে পরা ভির ধর্মনগর রেল স্টেশনে। সেখান থেকে যুব মোর্চার কর্মী-সমর্থকরা বাইক রেলি করে ধর্মনগর জেলা কার্যালয়ে আসেন। একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি সম্পন্ন করতে রাজ্য সভাপতির ধর্মনগর সফর।1
- ১০ ই আগস্ট ১১ দফা দাবিতে জেল ভরো আন্দোলনকে সফল করার আহবানে সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটি উদ্যোগে, কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নিউ যুব ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে মিছিল। সেই মিছিল শালতলি কলনী গ্রামের বিভিন্ন পাড়া পরিক্রমা করে দোকান চৌমুহনীতে পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় প্রবীণ পার্টি কর্মী ননীপালকে সভাপতি করে আলোচনা করেন সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ ও অঞ্চল কমিটির সদস্য মিহির দে, বক্তারা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জি রাম জি প্রকল্পে 200 দিনের কাজ ও ৬০০ টাকা মজুরি সহ যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে আগামী দশই আগস্ট সুনামুরায় যে আইন অমান্য আন্দোলন হতে যাচ্ছে তাকে সফল করার আহ্বান রাখেন। এই মিছিল এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়, এমনকি পারিপার্শ্বিক বাড়ি ঘরের মহিলারাও বেরিয়ে এসে পার্টির নেতৃত্বের বক্তব্য নাকি শুনেন এমনটাই দলীয় সূত্রে জানাগেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটি ইদানিং অঞ্চল এলাকার বিশেষ করে চারটি পঞ্চায়েতের সর্বত্র প্রথমত পঞ্চায়েত ভিত্তিক এবং সর্বোপরি পাড়ায় পাড়ায় এখন শুধু মিছিল আর পথসভা চালানো হচ্ছে। এতে করে নতুন নতুন সমর্থক বা সাধারণ মানুষও দেখা যাচ্ছে এই সমস্ত বামেদের স্লোগানে যুক্ত হচ্ছে। তার একমাত্র কারণ প্রতিনিয়ত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু কর্মহীনতায় মানুষ একেবারে দিশেহারা। যেই কারণে, এখন আর শাসকদলের ভয়ভীতি তুচ্ছ করে রাস্তায় নেমে বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সোচ্চার হচ্ছে।1
- ধলাই জেলা-সহ সমগ্র ত্রিপুরাবাসীর জন্য রয়েছে এক গুরুত্বপূর্ণ সুখবর। উন্নতমানের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা এবার আপনার রাজ্যেই। দ্বিতীয়বারের মতো ধলাই নার্সিং হোমের উদ্যোগে আয়োজন করা হয়েছে বেঙ্গালুরুর খ্যাতনামা ম্যানিপাল হাসপাতালের মেগা স্বাস্থ্য পরিষেবা। ত্রিপুরা থেকে বেঙ্গালুরু বা চেন্নাইয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ও চিকিৎসা করানো অনেকের পক্ষেই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। সেই বিষয়টি বিবেচনা করেই ধলাই জেলার কুলাইস্থিত ধলাই নার্সিং হোম অত্যন্ত স্বল্প খরচে ত্রিপুরাবাসীর জন্য নিয়ে এসেছে এই বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা, যাতে দূরদূরান্তে না গিয়েই মানুষ উন্নত চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন। আগামী ০৩ আগস্ট ২০২৬, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত, ধলাই নার্সিং হোম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা। সবচেয়ে বড় বিষয় হলো, একই ছাদের তলায় একসঙ্গে উপস্থিত থাকবেন ম্যানিপাল হাসপাতালের তিনজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে রোগীরা একদিনেই প্রয়োজন অনুযায়ী একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন ডঃ মানুষ রঞ্জন ত্রিপাঠী, সিনিয়র জেনারেল ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জন; ডঃ এম. সুধাকর রাও, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট; এবং ডঃ অজয় হেগড়ে, কনসালটেন্ট নিউরোসার্জন। হৃদরোগ, বুকে ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, পেটের জটিল সমস্যা, থাইরয়েড, স্তনের বিভিন্ন সমস্যা, পাইলস, ফিস্টুলা এবং নিউরোসার্জারি-সংক্রান্ত বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যারা আগেরবার এই পরিষেবা গ্রহণ করতে পারেননি অথবা ফলো-আপ পরামর্শ নিতে চান, তারাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন। আজই নিজের নাম নথিভুক্ত করুন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। যোগাযোগ করুন: ৯৮৬৩৭৫৭৫১৪ ৯৪৩৬৩৪০৫৫০ আপনার পরিবার, বন্ধু ও পরিচিতদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করুন, যাতে তারাও স্বল্প খরচে উন্নতমানের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ পান। আপনারা দেখছেন ডিজিটাল ইনফো টাইমস —সত্যের খোজে সংবাদের সঙ্গে, মানুষের পাশে।1