রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায় আখরুজ্জামান পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত হলেও প্রশাসনিকভাবে লালগোলা থানার অধীনে থাকা রাধাকৃষ্ণপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ বছরের প্রথম বড় পদ্মা ভাঙনের ঘটনা ঘটে। ভাঙনের পর শুক্রবার সকাল থেকেই সেচ দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে দপ্তরের কর্মীরা পৌঁছে বোল্ডার ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন আটকানোর উদ্যোগ নেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অতীতে যে অংশে নদীর পাড় বাঁধানোর কাজ করা হয়েছিল, সেই অংশ এখনও অক্ষত রয়েছে। কিন্তু যে অংশে কোনও প্রতিরোধমূলক কাজ করা হয়নি, সেখানেই পদ্মার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, ওই অংশেও আগে থেকেই বাঁধ নির্মাণ করা হলে এত বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। ভাঙনের জেরে একাধিক কৃষকের পাটক্ষেত পদ্মা নদীতে তলিয়ে গেছে। বহু দিনের পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে নদীগর্ভে বিলীন হওয়ায় হতাশ কৃষকরা। পাশাপাশি নদীর ধার ঘেঁষে থাকা বসতবাড়ির বাসিন্দারাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আগামী দিনে আরও কৃষিজমি ও বসতভিটে নদীগর্ভে চলে যেতে পারে। এলাকাবাসীর দাবি, শুধু জরুরি ভিত্তিতে কাজ শুরু করলেই হবে না, দীর্ঘমেয়াদি ও স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করার দাবি জানিয়েছেন তাঁরা। বর্তমানে এলাকায় সেচ দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে এবং ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছে।

- করিমপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর জল জমে গেছে। ভোগান্তি সাধারণ মানুষের। নদীয়া জেলার করিমপুর নতুন বাসস্ট্যান্ড সহ অন্যান্য এলাকায় রাস্তার ওপর জল জমে গেছে। ঘন ঘন বৃষ্টির ফলে এমন পরিবেশ তৈরি হয়েছে। নিকাশি ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বিধায়ক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।1
- অনৈতিক শিক্ষক বদলীর প্রতিবাদে ডি আই অফিস ঘেরাও, এবিআরএসএম-এর বিক্ষোভ। অনৈতিক ভাবে স্কুল শিক্ষকদের বদলীর বিরুদ্ধে ডি আই অফিস ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন এ বি আর এস এম এর। শুক্রবার দুপুরে বহরমপুর ডি আই অফিসে এ বি আর এস এম এর সদস্যরা বিক্ষোভ দেখিয়ে ডি আই অফিস বন্ধ করে তাঁদের সংগঠনের পতাকা অফিসের গেটে লাগিয়ে দেয়। তাঁদের বক্তব্য এখানকার ডি আই অনৈতিক ভাবে ২৩ জন শিক্ষকে বদলি করেছে। অবিলম্বে এই বদলি প্রত্যাহার করতে হবে।1
- মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনের উপর ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করলো ফারাক্কা রেলওয়ে জিআরপি। সেইসাথে গ্রেফতার এক ব্যক্তি। জিআরপি সূত্রে খবর ,নিউ ফারাক্কা প্লাটফর্মের উপরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি জিজ্ঞাসাবাদ করার পর তার ব্যাগ থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। জিআরপি সূত্রে জানা যায় মালদার কালিয়াচক থেকে ভাগলপুরের উদ্দেশ্যে ট্রেনে চেপে ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে ছিল ওই ব্যক্তির। কিন্তু হাত বদলের আগেই নিউ ফারাক্কা জিয়ারপি তাকে আটক করে। ঘটনার পর ওই ব্যক্তিকে ফারাক্কা জিআরপি থানায় নিয়ে আসে জানা যায় ওই ব্যক্তির নাম সুমিত কুমার যাদব। তার বাড়ি বিহারের ভাগলপুর জেলার তুলসী পুকুর এলাকায়। ফারাক্কা রেলওয়ে জিআরপি অফিসার বহরমপুর আদালতে দশদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে কোর্টে পাঠানো হয়েছে। এর পাচারের পিছনে আরো কোন বড় চক্র রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে জিআরপি।1
- হারুয়া গ্রাম পঞ্চায়েতে ভেস্তে গেল অনাস্থা ভোট, পদে বহাল প্রধান রাখি রবিদাস।1
- সাগরপাড়া খাসমহলে চাঞ্চল্য পাট কাটার পর জমিতে মিলল বোমা! আতঙ্কে গোটা এলাকা। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত খাসমহল এলাকায় পাটের জমি থেকে একটি বোমা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাট কাটার পর জমিতে একটি বোমা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপরই খবর দেওয়া হয় সাগরপাড়া থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। গ্রামবাসীদের দাবি, পাট কাটার সময় ওই জমিতে কোনও বোমা ছিল না। তাঁদের সন্দেহ, রাতের অন্ধকারে কেউ ইচ্ছাকৃতভাবে বোমাটি সেখানে ফেলে রেখে গেছে। তবে এই দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বোমা স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—কে বা কারা এই বোমা রেখে গেল? এর পেছনে কী উদ্দেশ্য? তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে। ⚠️ বড় প্রশ্ন: রাতের অন্ধকারে কে রাখল বোমা? নাকি এর পেছনে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র? তদন্তে নেমেছে পুলিশ।1