২৫ ফেব্রুয়ারি, ফালাকাটা: ফালাকাটা ব্লক-এর শালকুমার গ্রাম পঞ্চায়েত এলাকার খাউচাঁদপাড়ায় সরকারি কংক্রিট রাস্তার নিচে সুরঙ্গ তৈরি করে জলসেচের পাইপ বসানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় সুপ্রিয়া চা বাগান কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই এই কাজ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উমাচরণপুর নয় মাইল থেকে খাউচাঁদপাড়াগামী এই কংক্রিটের রাস্তা এলাকাবাসীর যাতায়াতের প্রধান লাইফলাইন। সেই রাস্তার নিচে মাটি কেটে সুরঙ্গ তৈরি করে বাগানের জলসেচের মোটা পাইপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবেশ করানো হয়েছে। এর ফলে ইতিমধ্যেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের আশঙ্কা, ভারী যান চলাচল শুরু হলে রাস্তা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। খাউচাঁদপাড়ার বিজেপি পঞ্চায়েত সদস্য ভবেন্দ্রনাথ কার্জি অভিযোগ করেন, তাঁরা বাধা দিলেও বাগান কর্তৃপক্ষ তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। একই অভিযোগ তোলেন তৃণমূলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যা জয়শ্রী দাস ও তাঁর স্বামী মুকুল দাস। মুকুল দাস জানান, তিনি বিষয়টি নিয়ে ফালাকাটার বিডিও এবং পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। তৃণমূলের বুথ সভাপতি প্রদীপ বর্মনও ঘটনার তীব্র প্রতিবাদ জানান। শালকুমার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি ঘোষ স্পষ্ট করে বলেন, তাঁর কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। অনুমতি চাওয়া হলেও দেওয়া হতো না বলে তিনি জানান। ইতিমধ্যেই বাগান কর্তৃপক্ষকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে, ঘটনার বিষয়ে বাগানের ম্যানেজার অনুপম দে-র সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং পাঠানো বার্তারও কোনও উত্তর দেননি। রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘাতের আবহে এই ঘটনায় তৃণমূল ও বিজেপির স্থানীয় নেতৃত্ব একসঙ্গে সরব হওয়ায় এলাকায় তা বিশেষ তাৎপর্য বহন করছে। উন্নয়নের স্বার্থে দুই দলের একযোগে প্রতিবাদ বিরল নজির বলেই মনে করছেন।

- Post by Five10 news1
- Post by News Reporter সাংবাদিক1
- 📍মাথাভাঙায় ফের মৃ#ত্যু #ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ছেলের নাম আতঙ্কে মৃ#ত্যু বাবার1
- কোচবিহারের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভায় অনন্ত মহারাজ থাকবেন কিনা জানালেন....1
- Post by Jakir Islam1
- রাজনীতির ময়দানে অনন্য নজির! শুক্রবার প্রচারের উত্তাপে যখন চারদিক গরম, ঠিক তখনই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের রাস্তায় ধরা পড়ল এক অন্য ছবি— মুখোমুখি তৃণমূল প্রার্থী পার্থ প্রতীম রায়, সিপিএম নেতা অনন্ত রায় ও সিপিএম প্রার্থী প্রণয় কার্জি। 👉 মতাদর্শ আলাদা, পথ আলাদা— তবুও থামেনি সৌজন্য! হাসিমুখে কুশল বিনিময়, খোঁজখবর—আর তার মাঝেই মানবিকতার এক সুন্দর মুহূর্ত সবচেয়ে আবেগঘন দৃশ্য— সিপিএম নেতা অনন্ত রায় যিনি সম্পর্কে মামা, সেই ‘মামা’র কাছ থেকেই আশীর্বাদ নিলেন পার্থ প্রতীম রায়! রাজনীতির কড়া লড়াইয়ের মাঝেও এই দৃশ্য যেন মনে করিয়ে দিল— 👉 সম্পর্কের বন্ধন আর সংস্কারের মূল্য কখনও ম্লান হয় না। **ভোট আসবে, যাবে… কিন্তু এই মানবিক ছবি রয়ে যাবে মানুষের মনে!**1
- মালদার কালিয়াচক-এ বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখার মতো বেনজির ও উদ্বেগজনক ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বৃহস্পতিবার তদন্তকারী দল এসে পৌঁছায় কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অফিসে। এর আগে তারা মোথাবাড়ি থানা পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের চেষ্টা করেন তদন্তকারীরা। সূত্রের খবর, বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এর পেছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। NIA-র এই তদন্তে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর স্থানীয়দের পাশাপাশি প্রশাসনেরও।1
- গ্যাস সিলিন্ডার নিতে লাইনে ঘন্টার পর ঘন্টা, কোচবিহারে ক্ষোভে ফুঁসছে মানুষ1
- Post by News Reporter সাংবাদিক1