কেরালায় আবারও মর্মান্তিক পরিণতি সাগরপাড়ার পরিযায়ী শ্রমিকদের। গত ৩ মার্চ কাজের সময় দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয় মহাবুল ইসলামের। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাঁর সঙ্গী সাইফুল মন্ডল। দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে গতকাল রাতে প্রায় সাড়ে ১১টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কয়েকদিন আগেই এক পরিবারের মাথার ওপর থেকে ছাদ সরে গিয়েছিল, আর এখন একই ঘটনার জেরে নিভে গেল আরেকটি পরিবারের ভরসার প্রদীপ। পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই দুই যুবকের করুণ পরিণতি নতুন করে প্রশ্ন তুলছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের কোনও নিরাপত্তা নেই। পেটের দায়ে বাড়ি-ঘর ছেড়ে দূর রাজ্যে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের। অনেক সময় দুর্ঘটনা ঘটলে সঠিক সুরক্ষা বা ক্ষতিপূরণও মেলে না। সাইফুল মন্ডলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁর বাড়িতে রয়ে গেলেন তিনটি কন্যা সন্তান এবং স্ত্রী। হঠাৎ করেই পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এখন প্রশ্ন উঠছে—এই ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ কী হবে? কে নেবে তাদের দায়িত্ব? কীভাবে চলবে এই অসহায় পরিবারের সংসার? গ্রামবাসীদের দাবি, সরকার যেন অবিলম্বে এই দুই পরিবারের পাশে দাঁড়ায় এবং আর্থিক সাহায্যের ব্যবস্থা করে। একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। একই ঘটনায় কয়েকদিনের ব্যবধানে দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ সাগরপাড়া এলাকা। এলাকাবাসীর প্রশ্ন—পেটের দায়ে ভিন রাজ্যে গিয়ে এভাবেই কি একের পর এক যুবকের প্রাণ যাবে? তিন কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে চলে গেলেন সাইফুল, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

- ৭১–এ বয়স, কিন্তু তেজ যেন ১৭–র! 🔥 জলঙ্গীর সীমান্ত চরে দাপিয়ে বেড়ালেন CPI(M) প্রার্থী ইয়ানুস আলী সরকার বয়স যে শুধুই একটা সংখ্যা—তা আবারও প্রমাণ করলেন জলঙ্গী বিধানসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী ইয়ানুস আলী সরকার। ৭১ বছর বয়সেও তরুণদের মতো দুর্দান্ত এনার্জি, অদম্য উদ্যম আর মানুষের পাশে থাকার প্রবল ইচ্ছাশক্তি নিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছেন ভোট প্রচারে! 💪🚩 আজ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জলঙ্গীর একের পর এক দুর্গম চর এলাকায় বাইক চেপে পৌঁছে গেলেন তিনি। উদয়নগর কলোনী, টলটলি পরাসপুর চর, ফোরাজীপাড়া চর—প্রত্যন্ত এই সব অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বললেন, তাঁদের সমস্যা শুনলেন এবং জনসংযোগে তৈরি করলেন এক অন্যরকম আবেগঘন পরিবেশ। 🌊🏍️ গ্রামবাংলার মাটি, মানুষ আর সংগ্রামের সঙ্গে তাঁর এই নিবিড় সম্পর্ক যেন আবারও নতুন করে নাড়া দিল জলঙ্গীর রাজনীতিকে। প্রবীণ বয়সেও এমন প্রাণশক্তি দেখে অনেকেই বলছেন—“এটাই তো সত্যিকারের লড়াইয়ের স্পিরিট!” ✊ জলঙ্গীর প্রত্যন্ত অঞ্চল থেকে এমন বাস্তব ও এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক 👍, শেয়ার 🔁 এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না! 🔔 আলোকিত বাংলা সত্যের সাথে মানুষের পাশে1
- ভোটের এক সপ্তাহ আগে খড়গ্ৰামে উদ্ধার আগ্নেয়াস্ত্র বিধানসভা নির্বাচনের বাকি আর এক সপ্তাহ।তার আগেই ফের আজ মুর্শিদাবাদে জেলার খড়গ্ৰামে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত করতে খড়গ্রাম থানার পক্ষ থেকে ১২.০৪.২০২৬ তারিখে নগর এলাকার শের আলম নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে ধৃতকে আদালত থেকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় পুলিশ হেফাজতে থাকা কালীন জিজ্ঞাসাবাদের সময় তার দেখানো স্থানে তল্লাশি চালিয়ে একটি ৭ এমএম পিস্তল ও ৭.৬৫ এমএম-এর ২ রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।1
- এই দাড়িওয়ালা টুপিওয়ালা মোনাফেক মমতার চটি চাটা: হুমায়ুন কবির । মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুনের হুঁশিয়ারি। মোনাফেকের দল গুলোকে আগে শায়েস্তা করব তারপরে বাকিদেরকে।1
- Post by সত্য দর্পণ1
- বহরমপুরে মহাগুরু মিঠুন চক্রবর্তী, ভোট প্রচারে অংশ নিতে আসলেন বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর স্টেডিয়ামে নামে মিঠুনের হেলিকপ্টার। সেখান থেকে তিনি জান কর্ণসুবর্ন। সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করবেন মিঠুন1
- হাতে মাত্র আর কয়েকটা দিন। আর সেই বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদের আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।এদিন নিজের ফর্মে ফিরে হুমায়ুন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের মধ্যে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক হয়ে উঠলেন একাধিক ইস্যুতে। সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহুর নাম নিয়ে তাকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একই সঙ্গে রাজ্যে এই মুহূর্তে হুমায়ুনের অন্যতম প্রধান শত্রু বলে পরিচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ হুঁশিয়ারি দিলেন বাবরি মসজিদ ইস্যুতে1
- নববর্ষের সকালে সালারে জনপ্লাবন : তৃণমূল প্রার্থী সুমনের প্রচারে স্তব্ধ রাজপথ। শুভ নববর্ষের পুণ্যলগ্নে তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের প্রচার ঘিরে অকাল বসন্তের আমেজ মুর্শিদাবাদের সালারে। বুধবার সকাল থেকেই ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের ভরতপুর-২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় জনসংযোগে নামেন ঘাসফুল শিবিরের এই প্রার্থী। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে সৌজন্য বিনিময়ের মাধ্যমে চলে ভোটের প্রচার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচারের সেই মেজাজ এক অভাবনীয় জনজোয়ারের রূপ নেয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে প্রধান সড়কে উপচে পড়া মানুষের ভিড়ে সাময়িকভাবে যান চলাচল থমকে যায়। পথচারীদের এই সাময়িক অসুবিধার জন্য প্রার্থী নিজে বিনম্রভাবে ক্ষমাপ্রার্থনা করলেও, তিনি এই উন্মাদনাকে 'মমতা ম্যাজিক' এবং বিগত ১৫ বছরের উন্নয়নের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। প্রার্থীর মতে, এটি কেবল নির্বাচনী প্রচার নয়, বরং বাংলার গৌরবোজ্জ্বল অধ্যায়ের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার প্রতিফলন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি স্পষ্ট করে দিলেন, সালারের এই জনপ্লাবন আসন্ন নির্বাচনে জোড়াফুল শিবিরের জয়ের পথকে আরও প্রশস্ত করল।1
- জলঙ্গী ৭৬ নম্বর বিধানসভায় কংগ্রেসের তুফান ঝড়! আজ কাজীপাড়া মাঠ যেন পরিণত হলো মানুষের জনসমুদ্রে 🌊 কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা-র সমর্থনে ঐতিহাসিক জনসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের “রবিনহুড” অধীর রঞ্জন চৌধুরী।, মাঠ ভরলো মানুষে, গর্জে উঠলো স্লোগান— “জলঙ্গী চাই পরিবর্তন, জলঙ্গী চাই কংগ্রেস!” ✋🔥 দীর্ঘ ২০ বছর পর কংগ্রেস প্রার্থী নামায় আবেগে ভাসছে গোটা জলঙ্গী বিধানসভা! গ্রাম থেকে শহর—সব জায়গায় একটাই আলোচনা: 👉 এবার কি ইতিহাস লিখতে চলেছে জলঙ্গী? জনতার ঢল, কর্মীদের উচ্ছ্বাস, আর নেতৃত্বের দৃঢ় বার্তা— জলঙ্গীতে বদলের হাওয়া স্পষ্ট! শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত । আলোকিত বাংলা সত্যের সাথে মানুষের পাশে1