গভীর রাতে গাঁজা পাচারের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার বর্ধমানে সুজিত দত্ত, বর্ধমান, ২৬ আগস্ট: গভীর রাতে গাঁজা পাচারের অভিযোগে বর্ধমানের দেওয়ানদিঘি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে গাঁজা হাতবদলের অপেক্ষায় ছিল ওই দুই যুবক। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বিদ্যাসাগর স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক অবস্থায় দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁদের কাছে থাকা দুটি হাতব্যাগ ও দুটি পিঠব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওড়িশা থেকে গাঁজা এনে ওই এলাকায় হাতবদলের পরিকল্পনা ছিল। ধৃতরা বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে গাঁজা পাচার ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমানে বারবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক পাচার নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
গভীর রাতে গাঁজা পাচারের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার বর্ধমানে সুজিত দত্ত, বর্ধমান, ২৬ আগস্ট: গভীর রাতে গাঁজা পাচারের অভিযোগে বর্ধমানের দেওয়ানদিঘি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে গাঁজা হাতবদলের অপেক্ষায় ছিল ওই দুই যুবক। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বিদ্যাসাগর স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক অবস্থায় দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁদের কাছে থাকা দুটি হাতব্যাগ ও দুটি পিঠব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওড়িশা থেকে গাঁজা এনে ওই এলাকায় হাতবদলের পরিকল্পনা ছিল। ধৃতরা বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে গাঁজা পাচার ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমানে বারবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক পাচার নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
- নবদ্বীপে ভেজাল দুধের কারবারের অভিযোগ, কারখানায় হানা দিয়ে আটক এক। নবদ্বীপে ভেজাল দুধের কারবারের অভিযোগ, কারখানায় হানা দিয়ে আটক এক। নবদ্বীপে দুধের নামে কি তৈরি হচ্ছিল রাসায়নিক মেশানো তরল? মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি কারখানায় হানা দিল নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতর থেকে রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড এবং তৈরি তরল দুধ উদ্ধার হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেখানে ভেজাল দুধ তৈরির কারবার চলছিল। বিজেপি নেতা শশধর নন্দীর দাবি, মাত্র ২০ লিটার ভালো দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক, ওষুধ এবং অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার তরল দুধ তৈরি করা হতো। পরে সেই তরল দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন এলাকায় এবং ছোট দুধের সংস্থায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। শশধর নন্দীর দাবি, গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে রাসায়নিক মিশিয়ে তরল দুধ তৈরির কাজ চলতে দেখা যায়। এরপর কারখানার মালিকের ভাগ্নে বলে পরিচিত এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই অভিযোগের মধ্যেই আরও একটি বিষয় ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। কারখানার ভিতরে দেখা মিলেছে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেড’-এর বোর্ডের। বোর্ডে সমিতিটির একটি দুধ উৎপাদক ইউনিয়নের অন্তর্গত থাকার কথাও উল্লেখ রয়েছে। যদিও ওই সমবায় সমিতির সঙ্গে অভিযুক্ত কারখানার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারখানাটি বন্ধ করে দিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী আসলে কী, কীভাবে দুধ তৈরি করা হচ্ছিল এবং এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না—সবদিক খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ। ভেজাল দুধ তৈরির এই অভিযোগের সত্যতা তদন্তে কতটা সামনে আসে, এখন সেদিকেই নজর।1
- সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে ফুটপাত কাণ্ডে কটাক্ষ কুণাল ঘোষের1
- Nepal | নেপালে হড়পা বানে বিপর্যস্ত একাধিক এলাকা, ভারতেও জারি সর্তকতা। Nepal | নেপালে হড়পা বানে বিপর্যস্ত একাধিক এলাকা, ভারতেও জারি সর্তকতা। . . . . #nepal #NepalNews #flood #flashflood #IndiaNews #হরপা_বান #NewsUpdate #BengaliNews1
- শিরোনাম: মঙ্গলকোট ও খতিয়ার-সহ একাধিক স্থানে বিজেপির পথসভা আজ মঙ্গলকোট ও খতিয়ার-সহ একাধিক এলাকায় বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প ও সফল ১০০ দিন উপলক্ষে শক্তিকেন্দ্র ভিত্তিক পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট ২ নম্বর মণ্ডল সভাপতি কার্তিক বাগ মহাশয়ের নেতৃত্বে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।1
- ভরতপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে : বর্ণাঢ্য জশনে জুলুস ও সম্প্রীতির বার্তা। ভরতপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে : বর্ণাঢ্য জশনে জুলুস ও সম্প্রীতির বার্তা। আজ ১২ই রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মুর্শিদাবাদের ভরতপুরে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই মহান দিনটিকে স্মরণীয় করে রাখতে ভরতপুর ও তার সংলগ্ন এলাকার মসজিদের ইমাম সাহেবদের নেতৃত্বে, স্থানীয় ইসলামিক মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ থেকে ৮০ সব বয়সের ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা এক অভূতপূর্ব উৎসাহ- উদ্দীপনায় সমবেত হন। ভরতপুরের নতুন রাস্তার মোড় থেকে সূচনা হয় এক বিশাল ও বর্ণাঢ্য জশনে জুলুস অর্থাৎ নবী দিবসের শোভাযাত্রা। ব্যানার, শান্তির প্রতীক পতাকা হাতে হাজার হাজার মানুষ ভরতপুরের প্রধান প্রধান পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা শেষে এক নির্দিষ্ট স্থানে সবাই সমবেত হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শানে দরুদ ও সালাম পেশ করেন এবং সমগ্র মানবজাতির কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য ও বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন দেখা যায় পথের ধারে। স্থানীয় অগণিত সাধারণ মানুষ পরম শ্রদ্ধায় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ফল, পায়েস, ঠান্ডা শরবত, কোল্ডড্রিংকস ও পানীয় জলের বোতল তুলে দেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সার্বিক আইনশৃঙ্খলা ও শান্তি বজায় থাকে, সে জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো, যার ফলে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয় এই ঐতিহাসিক নবী দিবস উদযাপন।1
- রাত তিনটের সময়ে গুরুতর আহতকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন মানবিক পুলিশ অফিসার গুপ্তিপাড়ায় রাত তিনটের সময়ে ফোনে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছে যান পুলিশ অফিসার দীপঙ্কর সাহা সময় নষ্ট না করেই পুলিশের গাড়িতে আহতকে তুলে নিয়ে পৌঁছে যান কালনা হাসপাতালের ইমারজেন্সীতে শুধুমাত্র আহতের দ্রুত চিকিৎসার ব্যবস্থা তিনি করেন নি, তিনি আহতের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে আহত ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ,টাকা পয়সা,মোবাইল ফোন তুলে দেন আহতের দিদি ও বাবার হাতে জানা যায় টোটোচালক শুভঙ্কর দাস রাত তিনটের কিছু আগে টোটো নিয়ে বহিরা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সেই সময়েই টোটো টি ফুল স্পীডে জামতলা মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা লরীর পেছনে সজোরে ধাক্কা মারে এক্সিডেন্টের খবর পেয়েই পুলিশের R.T গাড়ি ঘটনাস্থলে এসেই ওই টোটো চালক কে উদ্ধার করে এবং দ্রুত নিয়ে গিয়ে কালনা হাসপাতালের ইমারজেন্সী তে ভর্তি করে মানবিক পুলিশ অফিসার দীপঙ্কর সাহার সক্রিয়তার জন্য আজ বেঁচে গেলো একটি প্রাণ প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ৩৫ বছরের ওই যুবক ঠিক সময়ে পুলিশের টিম জামতলায় না পৌঁছাতে পারলে অতো রাতে চিকিৎসার সুযোগ না পেয়ে আরও বড়ো বিপদ ঘটতে পারতো অতিরিক্ত রক্তক্ষরণ এর জন্য জীবনের ঝুঁকি ছিলো বলে স্থানীয় সুত্রের খবর সকলেই এই মানবিক পুলিশ অফিসার দীপঙ্কর সাহার প্রশংসা করছেন সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় বেহুলা,জামতলা, বলাগড়1
- মুর্শিদাবাদ মারুট উত্তর পারা কালি মুন্দি আমার নাম সুশান্ত1
- বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন1