logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ফারাক্কায় ভোট উৎসবে সামিল আমিরুল ইসলাম; ইভিএম বিভ্রাট ও ভোটার তালিকা নিয়ে ক্ষোভ গণতন্ত্রের উৎসবে মেতেছে ফারাক্কা বিধানসভা কেন্দ্র। আজ সকাল থেকেই বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছান ফারাক্কা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিরুল ইসলাম বলেন, "মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, এটা গণতন্ত্রের জন্য খুব ভালো লক্ষণ।"ভোটের শুরুতেই বেশ কিছু জায়গায় যান্ত্রিক ত্রুটির অভিযোগ তোলেন তিনি। আমিরুল ইসলাম জানান, "১৮১ নম্বর বুথে ইভিএম মেশিনে সমস্যা দেখা দিয়েছিল। একটি ভোট দিলে চারটি স্লিপ বের হওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে আমরা অভিযোগ জানানোর পর কমিশন ব্যবস্থা নিয়েছে।"ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল প্রার্থী। তিনি অভিযোগ করেন, "তালিকায় বাবার নাম আছে তো ছেলের নাম নেই, আবার স্ত্রীর নাম আছে তো স্বামীর নাম নেই। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া গণতন্ত্রের জন্য লজ্জাজনক। কমিশনের উচিত ছিল আরও সতর্ক হওয়া।" তিলডাঙ্গা হাই স্কুল সহ সংলগ্ন এলাকাগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বুথ চত্বর। আমিরুল ইসলাম তিলডাঙ্গা এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করার সময় সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

3 hrs ago
user_Avijit Mondal
Avijit Mondal
সাংবাদিক ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•

More news from West Bengal and nearby areas
  • “ভোটের আগের রাতেই কর্মযজ্ঞ! বুনিয়াদপুর ডিসিআরসিতে উপচে পড়া ভিড়, গরমেও দায়িত্বে অবিচল কর্মীরা”“ভোটের আগের রাতেই কর্মযজ্ঞ! বুনিয়াদপুর ডিসিআরসিতে উপচে পড়া ভিড়, গরমেও দায়িত্বে অবিচল কর্মীরা”
    1
    “ভোটের আগের রাতেই কর্মযজ্ঞ! বুনিয়াদপুর ডিসিআরসিতে উপচে পড়া ভিড়, গরমেও দায়িত্বে অবিচল কর্মীরা”“ভোটের আগের রাতেই কর্মযজ্ঞ! বুনিয়াদপুর ডিসিআরসিতে উপচে পড়া ভিড়, গরমেও দায়িত্বে অবিচল কর্মীরা”
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer Maldah (Old), West Bengal•
    20 hrs ago
  • একদিকে DCRC-এ ভোট কর্মীদের ব্যবস্তা অন্যদিকে এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ডোমকলে ভোটের আগে বিভিন্ন এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রাত পোহালেই ভোট। একদিকে ডোমকল এসডিও অফিস থেকে ভোট কেন্দ্রে রয়না দিয়েছেন ভোট কর্মীরা। অন্যদিকে ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্রত্ব করতে পথে নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোট মানেই ডোমকলে অশান্তির খবর আসে। তবে এবার সেই ডোমকলে ভোট শান্তিপুর্ণ করতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।
    1
    একদিকে DCRC-এ ভোট কর্মীদের ব্যবস্তা অন্যদিকে এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ডোমকলে ভোটের আগে বিভিন্ন এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রাত পোহালেই ভোট। একদিকে ডোমকল এসডিও অফিস থেকে ভোট কেন্দ্রে রয়না দিয়েছেন ভোট কর্মীরা। অন্যদিকে ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্রত্ব করতে পথে নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোট মানেই ডোমকলে অশান্তির খবর আসে। তবে এবার সেই ডোমকলে ভোট শান্তিপুর্ণ করতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • ভোটের আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য
    4
    ভোটের আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক।
ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 50 মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, গতকাল ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই আজ রাত্রে বোমাবাজির ঘটনা ঘটেছে।
    1
    নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 50 মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, গতকাল ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই আজ রাত্রে বোমাবাজির ঘটনা ঘটেছে।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • খড়গ্রামবাসীর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা স্তম্ভ।। খড়গ্রাম বিধানসভার নির্বাচনী প্রচারের মাঝে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বার্তা।।
    1
    খড়গ্রামবাসীর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা স্তম্ভ।। 
খড়গ্রাম বিধানসভার নির্বাচনী প্রচারের মাঝে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বার্তা।।
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • ৩৮ নং কুমারগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থীর উপরে হামলার অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে #kumarganj
    1
    ৩৮ নং কুমারগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থীর উপরে হামলার অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে
#kumarganj
    user_APNAR NEWZ
    APNAR NEWZ
    সাংবাদিক বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • ফারাক্কা বিধানসভার উপনির্বাচনে ভোট চলাকালীন বিভিন্ন বুথ পরিদর্শন করলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী মোতাব শেখ। বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান "আমি বিভিন্ন বুথে ঘুরে যা দেখলাম, তাতে আমাদের ফলের বিষয়ে আমি আশাতীত। মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছি, তা অভাবনীয়। মিছিল-মিটিংয়ে যে জনজোয়ার আমরা দেখেছিলাম, ভোটের লাইনেও সেই একই ছবি ধরা পড়ছে। মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করছেন, তাতে আমি অভিভূত।"
    1
    ফারাক্কা বিধানসভার উপনির্বাচনে ভোট চলাকালীন বিভিন্ন বুথ পরিদর্শন করলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী মোতাব শেখ। বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান
"আমি বিভিন্ন বুথে ঘুরে যা দেখলাম, তাতে আমাদের ফলের বিষয়ে আমি আশাতীত। মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছি, তা অভাবনীয়। মিছিল-মিটিংয়ে যে জনজোয়ার আমরা দেখেছিলাম, ভোটের লাইনেও সেই একই ছবি ধরা পড়ছে। মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করছেন, তাতে আমি অভিভূত।"
    user_Avijit Mondal
    Avijit Mondal
    সাংবাদিক ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • বালুরঘাটের কামারপাড়ার প্রায় ৫০ জন নতুন ভোটার যুবক বিজেপিতে যোগ দিলেন
    1
    বালুরঘাটের কামারপাড়ার প্রায় ৫০ জন নতুন ভোটার যুবক বিজেপিতে যোগ দিলেন
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer Maldah (Old), West Bengal•
    23 hrs ago
  • ভোটের আগের রাতে ডোমকলে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা আশঙ্কাজনক রাত পোহালেই বিধানসভা নির্বাচন। তার আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য
    1
    ভোটের আগের রাতে ডোমকলে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা আশঙ্কাজনক
রাত পোহালেই বিধানসভা নির্বাচন। তার আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক।
ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.