logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মাত্র ৪ ঘণ্টায় বড়সড় সাফল্য সামসেরগঞ্জ থানার! চুরির প্রায় ৩ লক্ষ টাকা, সিলভার কয়েন ও ১০টি ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার, গ্রেপ্তার ১ মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় ফের বড়সড় সাফল্য। আইসি সুব্রত ঘোষের তত্ত্বাবধানে এবং থানার এ এস আই দীপক রজকের তৎপরতায় মাত্র ৪ ঘণ্টার মধ্যেই চুরির ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেপ্তার করে অধিকাংশ চুরি যাওয়া নগদ অর্থ, একটি সিলভার কয়েন এবং ১০টি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামসেরগঞ্জের একটি মোদিখানা দোকান ও সিএসপি (CSP) ব্যাংকিং কেন্দ্র থেকে টাকা সহ ' বেশ কিছু যাবতীয় জিনিস চুরি হয় । ঘটনার পর দোকান মালিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই আইসি সুব্রত ঘোষের নির্দেশে বিশেষ তদন্ত শুরু করে সামসেরগঞ্জ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ডাবির শেখ (২৬) নামে এক যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি সামসেরগঞ্জের বগদাগনগর এলাকায় পিতা রুকুরুদ্দিন শেখ। তল্লাশি চালিয়ে ধৃতের বাড়ি থেকে ২ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা, একটি সিলভার কয়েন এবং চুরি হওয়া ১০টি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করে পুলিশ। রবিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সামসেরগঞ্জ থানার এই দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানে এলাকাবাসী পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে অধিকাংশ লুঠ হওয়া সম্পত্তি উদ্ধার হওয়ায় পুলিশের দক্ষতা ও তৎপরতারই প্রমাণ মিলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

2 hrs ago
user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
2 hrs ago

মাত্র ৪ ঘণ্টায় বড়সড় সাফল্য সামসেরগঞ্জ থানার! চুরির প্রায় ৩ লক্ষ টাকা, সিলভার কয়েন ও ১০টি ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার, গ্রেপ্তার ১ মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় ফের বড়সড় সাফল্য। আইসি সুব্রত ঘোষের তত্ত্বাবধানে এবং থানার এ এস আই দীপক রজকের তৎপরতায় মাত্র ৪ ঘণ্টার মধ্যেই চুরির ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেপ্তার করে অধিকাংশ চুরি যাওয়া নগদ অর্থ, একটি সিলভার কয়েন এবং ১০টি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামসেরগঞ্জের একটি মোদিখানা দোকান ও সিএসপি (CSP) ব্যাংকিং কেন্দ্র থেকে টাকা সহ ' বেশ কিছু যাবতীয় জিনিস চুরি হয় । ঘটনার পর দোকান মালিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই আইসি সুব্রত ঘোষের নির্দেশে বিশেষ তদন্ত শুরু করে সামসেরগঞ্জ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ডাবির শেখ (২৬) নামে এক যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি সামসেরগঞ্জের বগদাগনগর এলাকায় পিতা রুকুরুদ্দিন শেখ। তল্লাশি চালিয়ে ধৃতের বাড়ি থেকে ২ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা, একটি সিলভার কয়েন এবং চুরি হওয়া ১০টি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করে পুলিশ। রবিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সামসেরগঞ্জ থানার এই দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানে এলাকাবাসী পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে অধিকাংশ লুঠ হওয়া সম্পত্তি উদ্ধার হওয়ায় পুলিশের দক্ষতা ও তৎপরতারই প্রমাণ মিলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • লালগোলায় বিজেপির রক্তদান শিবিরে ৫০ জনের স্বেচ্ছায় রক্তদান, সম্প্রীতি ও মানবিকতার বার্তা প্রতিবেদন: লালগোলা, ২ আগস্ট: রক্তের কোনো ধর্ম বা বর্ণ নেই—এই মানবিক বার্তাকে সামনে রেখে রবিবার লালগোলা ভারত সেবা আশ্রমে ভারতীয় জনতা পার্টির ৩ নম্বর মন্ডলের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লালগোলা ৩ নম্বর মন্ডলের সভাপতি অজয় হালদার। আয়োজকদের দাবি, তাঁর আহ্বানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই মানবিক উদ্যোগে অংশ নেন। শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবল চন্দ্র ঘোষ, সম্পাদক রাহুল ঘোষ, সংখ্যালঘু মোর্চার সভাপতি মো. আরিফ শেখ, মহিলা মোর্চার সভানেত্রী সুমনা পান্ডে এবং স্টেট কাউন্সিল সদস্য গৌতম হালদার-সহ দলের একাধিক নেতা-কর্মী। রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এমন উদ্যোগের প্রশংসা করেন। এদিন অজয় হালদার বলেন, “রক্তের সংকটের কারণে যেন কোনো মানুষের প্রাণ না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। মানুষের সেবাই আমাদের প্রধান কর্তব্য। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সমাজের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।” শিবিরকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের মানবিক কর্মসূচি সমাজে সম্প্রীতি, সহমর্মিতা এবং স্বেচ্ছাসেবামূলক মানসিকতাকে আরও শক্তিশালী করে তুলবে।
    1
    লালগোলায় বিজেপির রক্তদান শিবিরে ৫০ জনের স্বেচ্ছায় রক্তদান, সম্প্রীতি ও মানবিকতার বার্তা
প্রতিবেদন:
লালগোলা, ২ আগস্ট: রক্তের কোনো ধর্ম বা বর্ণ নেই—এই মানবিক বার্তাকে সামনে রেখে রবিবার লালগোলা ভারত সেবা আশ্রমে ভারতীয় জনতা পার্টির ৩ নম্বর মন্ডলের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লালগোলা ৩ নম্বর মন্ডলের সভাপতি অজয় হালদার। আয়োজকদের দাবি, তাঁর আহ্বানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই মানবিক উদ্যোগে অংশ নেন। শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবল চন্দ্র ঘোষ, সম্পাদক রাহুল ঘোষ, সংখ্যালঘু মোর্চার সভাপতি মো. আরিফ শেখ, মহিলা মোর্চার সভানেত্রী সুমনা পান্ডে এবং স্টেট কাউন্সিল সদস্য গৌতম হালদার-সহ দলের একাধিক নেতা-কর্মী।
রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এমন উদ্যোগের প্রশংসা করেন। এদিন অজয় হালদার বলেন, “রক্তের সংকটের কারণে যেন কোনো মানুষের প্রাণ না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। মানুষের সেবাই আমাদের প্রধান কর্তব্য। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সমাজের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”
শিবিরকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের মানবিক কর্মসূচি সমাজে সম্প্রীতি, সহমর্মিতা এবং স্বেচ্ছাসেবামূলক মানসিকতাকে আরও শক্তিশালী করে তুলবে।
    user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • উজান আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আজমল ফাউন্ডেশন। উজান আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আজমল ফাউন্ডেশন। ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে ঘোষণা করা হয়েছে ১০০ কোটি টাকার ত্রাণ তহবিল গঠনের পরিকল্পনা। #AssamFlood #FloodRelief #BadruddinAjmal #AjmalFoundation #Humanity #ReliefWork #Assam #PGBanglaNews #BreakingNews #BanglaNews
    1
    উজান আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আজমল ফাউন্ডেশন।
উজান আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আজমল ফাউন্ডেশন। ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে ঘোষণা করা হয়েছে ১০০ কোটি টাকার ত্রাণ তহবিল গঠনের পরিকল্পনা।
#AssamFlood #FloodRelief #BadruddinAjmal #AjmalFoundation #Humanity #ReliefWork #Assam #PGBanglaNews #BreakingNews #BanglaNews
    user_PG BANGLA NEWS
    PG BANGLA NEWS
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    15 min ago
  • শনিবার রাত্রে পাঁচগ্রাম অঞ্চলের মোল্লা পাড়া গ্রাম কমিটির সন্মেলন আয়োজন করা হয় শনিবার রাত্রে পাঁচগ্রাম অঞ্চলের মোল্লা পাড়া গ্রাম কমিটির সন্মেলন আয়োজন করা হয়
    1
    শনিবার রাত্রে পাঁচগ্রাম অঞ্চলের মোল্লা পাড়া গ্রাম কমিটির সন্মেলন আয়োজন করা হয়
শনিবার রাত্রে পাঁচগ্রাম অঞ্চলের মোল্লা পাড়া গ্রাম কমিটির সন্মেলন আয়োজন করা হয়
    user_KTN বাংলা টিভি
    KTN বাংলা টিভি
    Local News Reporter নবগ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মুর্শিদাবাদের রেজিনগরে পালিত হল নবাব সিরাজ দৌল্লা সাহিত্য উৎসব আজ রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুলে, নবীন ও প্রবীন প্রায় শতাধিক সাহিত্যিকের হাত দিয়ে প্রকাশিত হল * শব্দের বিপ্লব* সেই সঙ্গে বিশিষ্ট ব্যাক্তিদের সংবর্ধনা, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এই কমিটির সেকেটারী সাবীর চাঁদ, সম্পাদক মোহাদেশ থেকে শুরু করে বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পী এবং সাংবাদিক এছাড়াও শিক্ষাবিদ ও সমাজ সেবী,
    1
    মুর্শিদাবাদের রেজিনগরে পালিত হল নবাব সিরাজ দৌল্লা সাহিত্য উৎসব  
আজ রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুলে, নবীন ও প্রবীন প্রায় শতাধিক সাহিত্যিকের হাত দিয়ে প্রকাশিত হল * শব্দের বিপ্লব* সেই সঙ্গে বিশিষ্ট ব্যাক্তিদের সংবর্ধনা, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এই কমিটির সেকেটারী সাবীর চাঁদ, সম্পাদক মোহাদেশ থেকে শুরু করে বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পী এবং সাংবাদিক এছাড়াও শিক্ষাবিদ ও সমাজ সেবী,
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • মেধার স্বীকৃতি! হরিহরপাড়ায় অ্যাবাকাস পরীক্ষায় সফল ক্ষুদেদের হাতে সার্টিফিকেট ও মেডেল মেধার স্বীকৃতি! হরিহরপাড়ায় অ্যাবাকাস পরীক্ষায় সফল ক্ষুদেদের হাতে সার্টিফিকেট ও মেডেল এবার এক অনুপ্রেরণার খবর হরিহরপাড়া থেকে। অ্যাবাকাস পরীক্ষায় সফল ক্ষুদে পড়ুয়াদের সম্মান জানাতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। রবিবার দুপুরে হরিহরপাড়া হাজী এ. কে. খান কলেজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও একটি করে মেডেল। উপস্থিত অতিথিরা পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের কামনা করেন। এই সম্মাননায় খুশি পড়ুয়া ও তাদের অভিভাবকেরা।
    1
    মেধার স্বীকৃতি! হরিহরপাড়ায় অ্যাবাকাস পরীক্ষায় সফল ক্ষুদেদের হাতে সার্টিফিকেট ও মেডেল
মেধার স্বীকৃতি! হরিহরপাড়ায় অ্যাবাকাস পরীক্ষায় সফল ক্ষুদেদের হাতে সার্টিফিকেট ও মেডেল
এবার এক অনুপ্রেরণার খবর হরিহরপাড়া থেকে। অ্যাবাকাস পরীক্ষায় সফল ক্ষুদে পড়ুয়াদের সম্মান জানাতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। রবিবার দুপুরে হরিহরপাড়া হাজী এ. কে. খান কলেজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও একটি করে মেডেল। উপস্থিত অতিথিরা পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের কামনা করেন। এই সম্মাননায় খুশি পড়ুয়া ও তাদের অভিভাবকেরা।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • বিহার থেকে অস্ত্র আমদানি করে বাংলায় প্রবেশের মুখে কুখ্যাত অস্ত্র কারবারি গ্যাং এর সদস্যরা জালে! বড়সড় সাফল্য! বিহার থেকে  বিপুল আগ্নেয়াস্ত্র আমদানি করে হাত বদলের আগেই হাতানাতে পুলিশের জলে পাকড়াও বিহারের অস্ত্র কারবারি গ্যাং এর সদস্য থেকে তার সহযোগীরা। ঘটনায়   ব্যাপক সোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের  নবগ্রাম লাগোয়া এলাকায়। পুলিশের এই কাজকে রীতিমত কুর্নিশ জানান স্থানীয় বাসিন্দারা।ধৃতদের মূল পান্ডা মোঃ সাব্বির আলি বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এছাড়াও দুই সহগোগী ধৃত ইব্রাহিম মণ্ডল ও সাইদুল মণ্ডল  মুর্শিদাবাদের জলঙ্গির  বাসিন্দা।
    1
    বিহার থেকে অস্ত্র আমদানি করে বাংলায় প্রবেশের মুখে কুখ্যাত অস্ত্র কারবারি গ্যাং এর সদস্যরা জালে!



বড়সড় সাফল্য! বিহার থেকে  বিপুল আগ্নেয়াস্ত্র আমদানি করে হাত বদলের আগেই হাতানাতে পুলিশের জলে পাকড়াও বিহারের অস্ত্র কারবারি গ্যাং এর সদস্য থেকে তার সহযোগীরা। ঘটনায়   ব্যাপক সোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের  নবগ্রাম লাগোয়া এলাকায়। পুলিশের এই কাজকে রীতিমত কুর্নিশ জানান স্থানীয় বাসিন্দারা।ধৃতদের মূল পান্ডা মোঃ সাব্বির আলি বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এছাড়াও দুই সহগোগী ধৃত ইব্রাহিম মণ্ডল ও সাইদুল মণ্ডল  মুর্শিদাবাদের জলঙ্গির  বাসিন্দা।
    user_Lalgola news
    Lalgola news
    Newsagent লালগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.