মসজিদের জমি বিক্রির অভিযোগে চাঞ্চল্য, মুরারই বিধায়ক ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে সরব গ্রামবাসী মসজিদের নামে ২৯ বিঘা জমি বিক্রির অভিযোগ, মুরারইয়ের বিধায়ক ডা. মোশারফ হোসেন ও আত্মীয়দের বিরুদ্ধে সরব গ্রামবাসী বীরভূমের মুরারই থানার অন্তর্গত মোহরাপুর পঞ্চায়েতের মোহরাপুর গ্রামে মসজিদের নামে থাকা প্রায় সাড়ে ২৯ বিঘা জমি অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুরারই বিধানসভার বিধায়ক ডা. মোশারফ হোসেন এবং তাঁর কয়েকজন আত্মীয়। অভিযোগ অনুযায়ী, বিধায়কের পিসতুতো ভাই নাজিম উদ্দিন শেখ, মোশারফ হোসেন এবং রহিম শেখ মিলে ওই জমি অবৈধভাবে বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা কলকাতার ওয়াকফ বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওয়াকফ বোর্ডের কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্তও করেন বলে জানা গেছে। গ্রামবাসীদের আরও দাবি, অভিযোগ দায়ের হওয়ার পরেও বিধায়ক মোশারফ হোসেন তাঁর প্রভাব খাটিয়ে নিজের আত্মীয় রাজিবুর হাসানকে ওই মসজিদের মোতাওয়াল্লি (পরিচালক) হিসেবে নিযুক্ত করেছেন। যদিও রাজিবুর হাসান কলকাতায় বসবাস করেন, তবুও তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। মসজিদের পরিচালন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সম্পত্তি কেনাবেচার সঙ্গে সরাসরি মুরারইয়ের বিধায়ক জড়িত। বিষয়টি নিয়ে বিধায়ক ডা. মোশারফ হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছুই জানি না এবং কোনও মন্তব্য করতে চাই না।” এদিকে গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, তাঁরা এই ঘটনার প্রতিবাদে এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি তাঁদের দাবি, ভবিষ্যতে তারা ডা. মোশারফ হোসেনকে আর বিধায়ক হিসেবে দেখতে চান না।

- এসআইআর ইস্যুতে এবার বহরমপুরের পথে প্রতিবাদ হুমায়ুন কবীরের। বিচারাধীন ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করার দাবীতে বহরমপুর টেক্সটাইল মোড়ে হল সভা। কোন মঞ্চ বেঁধে নয়, টেক্সটাইল মোড়ে সুসজ্জিত ট্রাকে সওয়ার হয়ে সভা করলেন হুমায়ুন কবীর। সভার পরেই দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে হেঁটে যান জেলা প্রশাসনিক ভবনে। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান ভরতপুরের বিধায়ক, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। হুমায়ুন বলেন, জেলা শাসক ব্যস্ত থাকায় ওনার প্রতিনিধিকে স্মারকলিপি দেওয়া হয়। মূল বক্তব্য, মুর্শিদাবাদ জেলায় ১১ লক্ষ ভোটার বিবেচনাধীন। মালদায় সংখ্যাটা ৮ লক্ষ। নির্বাচন কমিশনের দায়িত্ব স্বচ্ছভাবে ভোটার লিস্ট করা। একটা জেলায় ১১ লক্ষ নাম ঝুলিয়ে রেখে কোনদিন নির্বাচন হতে পারে না। হটকারি করে নির্বাচন ডাকলে কোনভাবেই শান্তিপূর্ণ ভাবে ভোট হতে দেব না।1
- প্রতিবেশী মহিলার শেষকৃত্য সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন ১৬ জন গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ ভরতপুর থানার অন্তর্গত গোপালপুর ভালুইপাড়া রাস্তার খালগাছার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই ট্রাক্টর রাস্তার ধারের ধানের জমিতে উল্টে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী যুবক সেন্টু ঘোষের। জানা গেছে, ভরতপুর থানার পদমুড় গ্রামের বাসিন্দা মিঠু ঘোষ নামে এক ক্যানসার আক্রান্ত মহিলার মৃত্যু হলে তাঁকে সাটুই শ্মশান ঘাটে দাহ করতে গিয়েছিলেন গ্রামেরই ১৬ জন বাসিন্দা। ফেরার পথে ট্রাক্টরের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই বিপত্তি ঘটে বলে মনে করা হচ্ছে। ট্রাক্টরটি যখন ধানের জমিতে উল্টে যায়, তখন ১০ জন যাত্রী ছিটকে পড়লেও ৬ জন টলির নিচে চাপা পড়েন। এর মধ্যে সেন্টু ঘোষ ও গৌতম ঘোষের শরীরের অর্ধেক অংশ টলির তলায় আটকে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর জখম ৪৮ বছর বয়সী সৌরভ ঘোষকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃত সেন্টু ঘোষের পরিবারে এখন শোকের মাতম, মাত্র তিন বছর আগে তাঁর বিয়ে হয়েছিল এবং ঘরে দুই বছরের একটি ছোট্ট কন্যাসন্তান রয়েছে। খবর পেয়েই ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।1
- গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার মালদার হবিবপুর ব্লকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করল মহিলা তৃণমূল কংগ্রেস। আইহো সুশক্তি ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু,হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী শ্যামলী ভৌমিক, আইহো অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস আই হো গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত সিংহ, গ্রাম পঞ্চায়েত সদস্য পরিমাণ সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।1
- কেন্দপুকুরে যাত্রীবোঝাই টোটোর সঙ্গে বোলেরোর ধাক্কা, গুরুতর জখম দম্পতি সহ ৩, যাত্রীবোঝাই টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক সহ মোট তিনজন যাত্রী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মালদা-নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর কুলাডাঙ্গা সংলগ্ন মোড়ে। জানা গেছে, মালদা থেকে পাকুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। সেই সময় নয় মাইল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে বেগুনবাড়ির দিকে যাচ্ছিল একটি টোটো। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টোটো চালকসহ টোটোতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।1
- Post by MALDA SANGBAD1
- বিধানসভা নির্বাচনের আগে বোমা ফেটে জখম এক রানীনগরে মুর্শিদাবাদের রাণীনগর থানার বামনাবাদ বিজপাড়া এলাকায় তিন বন্ধু মিলে একসঙ্গে থেকেই বোমা ফেটে জখম ১ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় যখন নাবালক যুবকের নাম ইউসুফ শেখ (14) তাকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে পাঠাই সেখানেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাণীনগর থানার পুলিশ এবং পুলিশ পৌঁছে এই ঘটনায় সঙ্গে থাকা দুজন ইউসুফ শেখ 15 আহত মাইনুল শেখ (25)আনিকুল শেখ 17) তাদেরকে এই ঘটনায় আটক করে নিয়ে যায় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে তিন বন্ধু মিলে চকলেট বোমা কুটোই করে রেখে ফাটাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা3
- Post by সত্য দর্পণ1
- প্রতিবেশী মহিলার শেষকৃত্য সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন ১৬ জন গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ ভরতপুর থানার অন্তর্গত গোপালপুর ভালুইপাড়া রাস্তার খালগাছার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই ট্রাক্টর রাস্তার ধারের ধানের জমিতে উল্টে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী যুবক সেন্টু ঘোষের। জানা গেছে, ভরতপুর থানার পদমুড় গ্রামের বাসিন্দা মিঠু ঘোষ নামে এক ক্যানসার আক্রান্ত মহিলার মৃত্যু হলে তাঁকে সাটুই শ্মশান ঘাটে দাহ করতে গিয়েছিলেন গ্রামেরই ১৬ জন বাসিন্দা। ফেরার পথে ট্রাক্টরের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই বিপত্তি ঘটে বলে মনে করা হচ্ছে। ট্রাক্টরটি যখন ধানের জমিতে উল্টে যায়, তখন ১০ জন যাত্রী ছিটকে পড়লেও ৬ জন টলির নিচে চাপা পড়েন। এর মধ্যে সেন্টু ঘোষ ও গৌতম ঘোষের শরীরের অর্ধেক অংশ টলির তলায় আটকে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর জখম ৪৮ বছর বয়সী সৌরভ ঘোষকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃত সেন্টু ঘোষের পরিবারে এখন শোকের মাতম, মাত্র তিন বছর আগে তাঁর বিয়ে হয়েছিল এবং ঘরে দুই বছরের একটি ছোট্ট কন্যাসন্তান রয়েছে। খবর পেয়েই ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।1
- হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু তার বিধায়ক কোটা থেকে বুলবুলচন্ডীর পৃথক দুটি এলাকায় দুটি কমিউনিটি হল নির্মাণের কাজের শিলান্যাস করেন বুধবার। বিধায়ক তহবিল থেকে চার লক্ষ টাকা ব্যয়ে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবে একটি কমিউনিটি হল এবং ছয় লক্ষ টাকা ব্যয়ে বুলবুলচন্ডী স্পোর্টিং অ্যাসোসিয়েশনে আরও একটি কমিউনিটি হল নির্মাণ করা হবে বলে জানা গেছে।1