তৃণমূল টাকা দিলে নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন', রাজেশের সমর্থনের জনসভায় বললেন মিঠুন চক্রবর্তী ঝাড়গ্রাম : 'তৃণমূল টাকা দিলে নিয়ে নিন ভোটটা বিজেপিকে দিন', জনসভা থেকে বললেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।। সোমবার ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি অঞ্চলের বালিভাষায় গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর সমর্থনে জনসভা করেন অভিনেতা মিঠুন। দুপুর তিনটায় সভার সময় হলেও ৪টা ৪৫ মিনিটে মঞ্চে পৌঁছে মাত্র চার মিনিট বক্তব্য রেখেই ফিরে যান তিনি। মিঠুনকে দেখার জন্য বালিভাষার মাঠে ভিড় উপচে পড়েছিল বিজেপির কর্মী সমর্থকদের। বক্তব্যের শুরুতেই মিঠুন বলেন,'অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে দেখা করতে, আপনাদের প্রণাম করতে এসেছি। সবাই আমাকে ক্ষমা করবেন। যদি জিতেন তবে আবার এখানে ফিরে আসব আপনাদের সবার সঙ্গে ডান্স করব'। ঘাসফুল শিবিরকে আক্রমন করে মিঠুন বলেন,' ওদের যে পরিকল্পনা আছে পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলাদেশ করার । এটা কোনদিনই স্বপ্ন পূরণ হতে দেব না। যতদিন এই গায়ে এক ফোটা রক্ত আছে। ততদিন কেউ করতে পারবে না '। মহিলা ও বেকার যুবকদের উদ্দেশ্যে ভাতার আশ্বাস দিয়ে তিনি বলেন,' ভুল ভুল বুঝবেন না। অমিত সাহাজি বলে গেছেন প্রতি মহিলা তিন হাজার টাকা করে পাবেন। যত বেকার যুবকরা আছে তাঁরাও প্রতিমাসে তিন হাজার টাকা পাবে। সরকারি বাসে মহিলাদের উঠলে কোন টিকিট কাটতে হবে না। উঠবেন আর নেমে যাবেন । কোন টাকা দিতে হবে না '।

- Post by ঝাড়গ্রাম আপডেট1
- Post by খবর বেলপাহাড়ী বিনপুর1
- বিনপুরে বীরবাহার প্রচার-ঝড়।আদিবাসী রীতিতে বরণ থেকে মানুষের অভাব-অভিযোেগ শোনা, দিনভর জমজমাট পড়িহাটি।1
- কেশপুর ৮ নম্বর অঞ্চলে নির্বাচনের আগে বড় রাজনৈতিক পরিবর্তন দেখা গেল। বিজেপি ছেড়ে এক নেতা সহ প্রায় ১০০ জন কর্মী-সমর্থক শিউলি সাহার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, ফলে এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হল।1
- পহেলা বৈশাখের এই শুভ দিনে খড়গপুর শহরের স্বপ্ননীড় আবাসনে আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়ালেন তিনি। নববর্ষের আনন্দঘন মুহূর্ত তাদের সঙ্গে ভাগ করে নেন প্রদীপ সরকার। এদিন শুধু শুভেচ্ছা নয়, অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। “ঘরের ছেলে”কে কাছে পেয়ে আবাসনের বাসিন্দারাও আন্তরিকভাবে নববর্ষের শুভেচ্ছা জানান। এই অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে নববর্ষের প্রণাম ও শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রদীপ সরকার। খড়গপুরে এদিন মানবিকতা ও উৎসবের এক সুন্দর মিলনচিত্র ধরা পড়ে। 🎯 Hashtags: #Kharagpur #PradipSarkar #PohelaBoishakh #HumanityFirst #TMC #BengaliNewYear #GoodDeed #KharagpurNews1
- Post by AJOY KUMAR CHOWDHURY1
- #dilipghoshdance : ढाक और कीर्तन के साथ शुरू हुई ‘परिवर्तन यात्रा’, खड़गपुर में दिखा भाजपा का शक्ति प्रदर्शन। #bangalinewyearcelebration #voteprachar #rally #dilipghosh #kirtandance #bjp #bidhanshabaelection2026 #kharagpursadar224 #kharagpurnews91
- Post by খবর বেলপাহাড়ী বিনপুর1