logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বকেয়া ডিএ ও নিয়োগের দাবিতে উত্তাল আরামবাগ, সরকারি কর্মীদের গণধর্মঘট। বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদান এবং শূন্যপদে স্বচ্ছ নিয়োগসহ একাধিক দাবিতে শুক্রবার কর্মবিরতি ও বিক্ষোভে শামিল হলেন সরকারি কর্মচারীরা। হুগলির আরামবাগে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর ডাকে আয়োজিত এই ধর্মঘটে ব্যাপক সাড়া মেলে। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সরকারি দপ্তরের কর্মীরা একযোগে পথে নামেন। আন্দোলনকারী কর্মীদের পক্ষ থেকে একগুচ্ছ দাবিসনদ পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অবিলম্বে সমস্ত বকেয়া ডিএ মেটাতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলিতে থাকা প্রায় ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যোগ্য অনিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণ করতে হবে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিহিংসামূলক বদলি এবং ডিটেলমেন্ট বন্ধ করতে হবে। এদিন সকালে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাঁরা ক্ষোভ উগরে দেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিনের পাওনা মহার্ঘ ভাতা না পাওয়ায় সরকারি কর্মীরা বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। বারবার আবেদন জানানো সত্ত্বেও সরকার সদর্থক ভূমিকা না নেওয়ায় তাঁরা ধর্মঘটের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের হুগলি জেলার কনভেনার নবকুমার ধাড়া, পান্না খান, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মহকুমা সভাপতি অসিত মালিক, শিক্ষক অঞ্জন ঘোষ, শিক্ষিকা শম্পা দত্ত সহ বিভিন্ন সরকারি সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

on 13 March
user_News Arambagh Town
News Arambagh Town
সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by Kotulpur news
    1
    Post by Kotulpur news
    user_Kotulpur news
    Kotulpur news
    Local News Reporter কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকের উপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে রাজ্য জুড়ে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের -----------------------*------------- বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষক নেতা অরিন্দম মন্ডলের উপর আক্রমণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে এই বিধানসভা নির্বাচনে নির্বাচন কর্মী হিসাবে কাজ না করার হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। আজ বাঁকুড়ার তামলীবাঁধে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের নেতৃত্বে বিভিন্ন স্তরের শিক্ষক ও সরকারী কর্মীরা প্রতিবাদ মিছিল করে এই হুঁশিয়ারি দেয়। সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক সেরে ফেরার পথে গত ১০ এপ্রিল বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় আক্রান্ত হন যৌথ মঞ্চের নেতা অরিন্দম মন্ডল। নৃশংস ভাবে তাঁকে মারধোর করা হয়। ঘটনায় গুরুতর ভাবে জখম হন ওই শিক্ষক নেতা। অভিযোগ ওঠে তৃনমূল নেতা সুরজ বক্সের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এই ঘটনাকে সামনে রেখে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আজ যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের নেতৃত্বে বাঁকুড়ার তামলীবাঁধ ময়দানে জমায়েত করেন যৌথ মঞ্চের বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মীরা। তামলীবাঁধ থেকে মাচানতলা হয়ে বাঁকুড়ার কলেজ মোড়ে প্রতিবাদ মিছিল শেষ হয়। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি অভিযুক্তরা রাজ্যের শাসক দলের হওয়ায় তাদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে এই বিধানসভা নির্বাচনে নির্বাচন কর্মী হিসাবে শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মীরা কাজ করবে না। তৃনমূল নেতৃত্বের দাবি শিক্ষক মারধোরের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।
    3
    বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকের উপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে রাজ্য জুড়ে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের
-----------------------*-------------
বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষক নেতা অরিন্দম মন্ডলের উপর আক্রমণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে এই বিধানসভা নির্বাচনে নির্বাচন কর্মী হিসাবে কাজ না করার হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। আজ বাঁকুড়ার তামলীবাঁধে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের নেতৃত্বে বিভিন্ন স্তরের শিক্ষক ও সরকারী কর্মীরা প্রতিবাদ মিছিল করে এই হুঁশিয়ারি দেয়। 
সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক সেরে ফেরার পথে গত ১০ এপ্রিল বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় আক্রান্ত হন যৌথ মঞ্চের নেতা অরিন্দম মন্ডল। নৃশংস ভাবে তাঁকে মারধোর করা হয়। ঘটনায় গুরুতর ভাবে জখম হন ওই শিক্ষক নেতা। অভিযোগ ওঠে তৃনমূল নেতা সুরজ বক্সের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এই ঘটনাকে সামনে রেখে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আজ যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের নেতৃত্বে বাঁকুড়ার তামলীবাঁধ ময়দানে জমায়েত করেন যৌথ মঞ্চের বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মীরা। তামলীবাঁধ থেকে মাচানতলা হয়ে বাঁকুড়ার কলেজ মোড়ে প্রতিবাদ মিছিল শেষ হয়। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি অভিযুক্তরা রাজ্যের শাসক দলের হওয়ায় তাদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে এই বিধানসভা নির্বাচনে নির্বাচন কর্মী হিসাবে শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মীরা কাজ করবে না। তৃনমূল নেতৃত্বের দাবি শিক্ষক মারধোরের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।
    user_Sk tousif
    Sk tousif
    Local News Reporter Indus, Bankura•
    13 hrs ago
  • Post by JBP NEWS BANGLA
    1
    Post by JBP NEWS BANGLA
    user_JBP NEWS BANGLA
    JBP NEWS BANGLA
    Local News Reporter জগৎবল্লভপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শিব মন্দির উপলক্ষে অনুষ্ঠিত হয় চড়ক। এই উপলক্ষে মানুষের ঢল নামে এই মেলাতে। দূর দূরান্ত থেকে ছুটে আসে চড়ক দেখার জন্য দর্শনার্থীরা। প্রায় কুড়ি বছর ধরে চড়ক হয়ে আসছে এই গ্রামে।
    1
    পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শিব মন্দির উপলক্ষে অনুষ্ঠিত হয়  চড়ক। এই উপলক্ষে মানুষের ঢল নামে এই মেলাতে। দূর দূরান্ত থেকে ছুটে আসে চড়ক দেখার জন্য দর্শনার্থীরা। প্রায় কুড়ি বছর ধরে চড়ক হয়ে আসছে এই গ্রামে।
    user_Prithis Banerjee
    Prithis Banerjee
    Photography studio কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    10 hrs ago
  • সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ফলো করুন
    1
    সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ফলো করুন
    user_Chanchal Siddhanta
    Chanchal Siddhanta
    Local News Reporter Chandrakona - I, Medinipur West•
    11 hrs ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    51 min ago
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    11 hrs ago
  • #ঘাটাল বিধানসভার রোড শো,,, উপস্থিত ছিলেন বাংলা সিনেমার মহাগুরু সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়।
    1
    #ঘাটাল বিধানসভার রোড শো,,,
উপস্থিত ছিলেন বাংলা সিনেমার মহাগুরু সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়।
    user_PBN বাংলা
    PBN বাংলা
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.