রামজীবনপুর অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে ধর্মঘটের সমর্থনে পোস্টার রামজীবনপুর অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে ধর্মঘটের সমর্থনে পোস্টার লাগালো ABPTA শিক্ষক সংগঠনের রামজীবনপুর শাখা সুপ্রিম কোর্টের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষক ও কর্মচারীরা। রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ যেন এবার বিস্ফোরণের মুখে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার দাবিতে এবং অনিয়মিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের দ্রুত নিয়মিত করার দাবিতে, ১৩ই মার্চ শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে 'সংগ্রামী যৌথ মঞ্চ' সহ একাধিক কর্মচারী সংগঠন। পোস্টার লাগালো রামজীবনপুর চক্রের ABPTA-এর সম্পাদক মাননীয় প্রভাস কুণ্ডু । সরকারের বিরুদ্ধে অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও এখন পর্যন্ত বকেয়া ডিএ (DA) নিয়ে কোনো স্পষ্ট পদক্ষেপ নেই। আর সেই ক্ষোভে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। আর তারই অংশ হিসেবে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রামজীবনপুর অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে ধর্মঘটের সমর্থনে পোস্টার লাগালো ABPTA শিক্ষক সংগঠনের রামজীবনপুর শাখা।

- Post by মুখার্জী নিউজ1
- 'ঘুমিয়ে ছিলাম...হঠাৎই আমার বাড়িতে পরপর দুটো বোমা বিস্ফোরণ হয়!' অভিযোগ হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি (এজে ইউপি)-র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ইব্রার হোসেনের। ইব্রারকে খড়্গপুর গ্রামীণ বিধানসভার প্রার্থী ঘোষণাও করেছেন হুমায়ুন। শুক্রবার সকালে সেই ইব্রার অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত্রি দেড়টা-দুটো নাগাদ তাঁর খড়্গপুর গ্রামীণের সাদাতপুরের বাড়িতে বোমাবাজি করা হয়েছে। তাঁর অভিযোগের তীর শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। ইব্রার হোসেন বলেন, 'মনে হচ্ছে আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না বলেই শাসকদল তৃণমূলের লোকেরা প্রাণে মেরে ফেলতে চাইছে!' যদিও, অভিযোগ উড়িয়ে তৃণমূলের মন্তব্য, 'কে ইব্রার হোসেন চিনিনা!' ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। প্রাথমিকভাবে 'শব্দবাজি' বলেই জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন।1
- হুগলি,গোঘাট: আলু চাষিদের মাথায় হাত এই মুহূর্তে, সারিসারি দাঁড়িয়ে ট্রাক্টর1
- Post by NEWS 24 BANGLA1
- গোঘাট থানার অন্তর্গত তিলারি চেকপোষ্টে বদনগঞ্জ বিট হাউস পুলিশ ও গোঘাট থানার পুলিশের যৌথ উদ্যোগে নিরাপত্তা বলয়কে সুরক্ষিত রাখতে প্রতিদিনই চলছে নাকা চেকিং।1
- অতিরিক্ত জরিমানার অভিযোগে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পিকআপ ভ্যানের গাড়ির চালক ও খালাসীরা। রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানানোয় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় যানজট। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে গুড়গুড়িপাল থানার পুলিশ।1
- আনন্দ বসন্ত সমাগমে বসন্ত সততই আনন্দের হাওড়া জেলায় এক বরাত অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিস্তারিত দেখুন1
- আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভার আগের দিন নিজে হাতে দেওয়াল লিখলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট1
- Post by মুখার্জী নিউজ1