Shuru
Apke Nagar Ki App…
২২ বছর পর ফের চালুর পথে নশিপুর হল্ট স্টেশন, শিলান্যাস করলেন DRM রাজীব সাক্সেনা ও বিধায়ক গৌরি শঙ্কর ঘোষ #Murshidabad #NasipurHaltStation #RailwayNews #IndianRailways #GouriShankarGhosh #RajivSaxena #MurshidabadNews #WestBengalNews #LocalNews
সত্য দর্পণ
২২ বছর পর ফের চালুর পথে নশিপুর হল্ট স্টেশন, শিলান্যাস করলেন DRM রাজীব সাক্সেনা ও বিধায়ক গৌরি শঙ্কর ঘোষ #Murshidabad #NasipurHaltStation #RailwayNews #IndianRailways #GouriShankarGhosh #RajivSaxena #MurshidabadNews #WestBengalNews #LocalNews
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- প্রায় ২২ বছর পর আবারও চালু হতে চলেছে নসিপুর হল্ট স্টেশন। বৃহস্পতিবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএমের উপস্থিতিতে হয়ে গেল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। আগে এই হল্ট স্টেশন চালু থাকলেও ২০০৪ সালের মাঝামাঝিতে বন্ধ করে দেওয়া হয় । এতেই চরম সমস্যায় পরেন এলাকার হাজার হাজার মানুষ। এতদিন এখানকার মানুষকে হয় আজিমগঞ্জ না হয় মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেল–এর শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা, রেলের উচ্চপদস্থ আধিকারিক, স্থানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকেরা। পূর্ব রেল–এর শিয়ালদহ ডিভিশনের ডিআরএম জানান প্রায় ১.৬৩ কোটি টাকা অনুমোদন পাওয়া গিয়েছে, দুটি প্লার্টফর্ম তৈরি হবে, বুকিং কাউন্টার তৈরি হবে। প্রায় এক বছরের মধ্যে হল্ট স্টেশন চালু হবে বলে আশাবাদী রেলের আধিকারিকেরা।1
- চলছে মাহে রমজান , রমজান উপলক্ষে ইফতারের আয়োজন। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে প্রতিটা অঞ্চলে অঞ্চলে ইফতার মাহফিল চলছে। বুধবার সন্ধ্যায় হরিহরপাড়া হাই স্কুলে ব্লক তৃণমূল কংগ্রেস ও হরিহরপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে ইফতারের আয়োজন করা হয়। বিধায়ক নিয়ামত শেখ বলেন এখানে প্রায় এক হাজার মানুষ একসঙ্গে বসে ইফতার করেন। ছেলেদের পাশাপাশি মেয়েরা ও ইফতার অংশগ্রহণ করেন। ইফতারে আসা সমস্ত মানুষদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এদিন ইফতার মজলিসে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখ, হরিহরপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি আমিনুল ইসলাম খান , হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস,ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইউসুফ আহমেদ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।1
- রমাজন শেষে আসন্ন খুশির ঈদ উল্ ফিতর উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তি বৈঠক হরিহরপাড়ায় । বৃহস্পতিবার সকালে হরিহরপাড়া থানা প্রাঙ্গনে এলকার ১০ টি অঞ্চলের ইমামদের নিয়ে শান্তি বৈঠক করা হয়। ঈদ উৎসবে এলাকায় কোন রকম অশান্তির বাতাবরণ যেন না ছড়ায় এই নিয়ে আলোচনা হয়। হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় শান্তি বৈঠকে সকলের উদ্দেশ্যে জানিয়েছেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঈদ উল ফিতর এর দিন বেপরোয়াভাবে বাইক যেন না চালায় আর পটকা বাজি ফাটাবে না এই বার্তা দেন পাশাপাশি বলেন প্রশাসন সর্বদায় সাথে আছে এবং প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলেন ইমাম গণেরা।1
- বেল্লা নতুন হসপিটাল এ নতুন ভাবে পরিকল্পনা উদ্বোধন ও চলছে পঞ্চায়েতের আজ আজাদ জেলা পরিষদ তিনি উপস্থিত হয়েছে এই মঞ্চে বেলডাঙা রুলার হাসপাতালের উদ্বোধন সিজার ব্লাড টেস্ট আরো অনেক যেসব ছবি যা হয় সেইগুলো বিনামূল্যে করা হচ্ছে হসপিটালে ।1
- হরিহরপাড়ায় কেন্দ্রীয় বাহিনী — স্পর্শকাতর বুথে পরিদর্শন এখনও আনুষ্ঠানিকভাবে ভোটের দিন ঘোষণা হয়নি, তার আগেই মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর টহল। বৃহস্পতিবার দুপুর থেকে হরিহরপাড়া ব্লকের হুমাইপুর, বিহরিয়া ও রায়পুর একাধিক স্পর্শকাতর ভোটকেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই পরিদর্শনের সময় তাদের সঙ্গে ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়। প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকায় কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই আগাম প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।1
- ভরতপুরে পথ দুর্ঘটনায় রক্তাক্ত শ্রমিক : কান্দি-সালার রাজ্য সড়কে চাঞ্চল্য। বুধবার ভোর সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন দুই শ্রমিক। জানা গেছে, সালার থানার তালিবপুর গ্রামের বাসিন্দা সুজিত মাঝি ও পরেশ মাঝি এদিন ভরতপুর থানার করন্দি গ্রামে একটি শৌচাগার তৈরির কুয়ো খননের কাজ শেষ করে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। কান্দি-সালার রাজ্য সড়কের বিনোদিয়া এলাকায় একটি বেসরকারি স্কুলের কাছে পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক তাঁদের সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় সাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভরতপুর থানার পুলিশ এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরেশ মাঝিকে ছেড়ে দেওয়া হলেও, সুজিত মাঝির মাথায় গভীর ক্ষত থাকায় দুটি সেলাই পড়ে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করেন। ঘাতক বাইকটি ঘটনাস্থল থেকে চম্পট দিলেও, সাইকেল আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।1
- Post by সত্য দর্পণ1
- একাধিক দাবিতে মুর্শিদাবাদে DI অফিস অভিযান ও ডেপুটেশন AIDSO এর। শিক্ষায় ফি বৃদ্ধি, পর্যাপ্ত পরিমানে শিক্ষকের নিয়োগের দাবি, উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার বাতিলের দাবি পাশাপাশি বিভিন্ন স্কুলে সামরিক বাহিনী রেখে স্কুলের পঠন পাঠন বন্ধের বিরুদ্ধে AIDSO এর শিক্ষা ভবনে ডেপুটেশন অভিযান বহরমপুরে। এদিন বহরমপুরের গ্রান্ট হল থেকে একটি মিছিল করে AIDSO, মোহনা বাস স্ট্যান্ড হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড বাধা পায়। এর পরেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়, প্রাথমিক ব্যারিকেড ভেঙে ছুটে যায় আন্দোলন কারীরা। দ্বিতীয় বাঁশের ব্যারিকেডে বাধা প্রাপ্ত হয়। পরিস্থিতি শান্ত হলে পুলিশের সহযোগিতায় পাঁচজনের একটি সদস্য দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন জমা করে।1
- বেলডাঙা নিউ হসপিটাল আজকে সিডরের হসপিটাল উদ্বোধন হচ্ছে।1