কাশ্মীর যাচ্ছিল , হঠাৎ আটক জলপাইগুড়ি স্টেশনে, ভুয়া আধার কার্ড সমেত ধৃত ১৪ জন বাংলাদেশী নাগরিক জলপাইগুড়ি রোড স্টেশনে বড় সড় সাফল্য পেল আরপিএফ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, স্টেশনে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেই সময় তাদের কাছে থাকা আধার কার্ড খতিয়ে দেখে আরপিএফের সন্দেহ আরও ঘনীভূত হয়, কারণ প্রাথমিকভাবে সেগুলি জাল বলে মনে হয়েছে। পরবর্তীতে কঠোর জিজ্ঞাসাবাদের মুখে ধৃতরা স্বীকার করে যে, তারা বাংলাদেশি নাগরিক। তদন্তে আরও উঠে এসেছে, নর্থ ইস্ট এক্সপ্রেসে চেপে তাদের দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল। শুধু তাই নয়, দিল্লি থেকে পরবর্তী গন্তব্য হিসেবে জম্মু ও কাশ্মীর যাওয়ারও ছক কষেছিল তারা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধৃতদের আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তাদের মূল উদ্দেশ্য কী ছিল—সবদিক খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

- মেখলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন পত্র জমা করলেন পরেশ চন্দ্র অধিকারী। বৃহস্পতিবার মেখলিগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মেখলিগঞ্জ পৌরসভা শহর পরিক্রমা করে। এরপর এদিন তিনি নমিনেশন পত্র জমা করেন। জেতার বিষয়ে ১০০%নিশ্চিত বলেও দাবি করেন2
- সন্তোষী মা🙏এ🌺২ুএ৫ক্ষীরপাই1
- আলিপুর দুয়ার এক নং ব্লক মথুরা চা বলয়ের মাঝে সবুজে ঘেরা প্রকৃতির কোলে মহাদেবের মন্দির এই মন্দিরে সারাবছর দুর দুরান্ত থেকে বহু মানুষ এসে পুজো দেয় মনের ইচ্ছা কামনা করেন আবার তা পূর্ণ হলে পুজো দেয় এসে।এটি একটি বহু পুরাতন মন্দির যা অধিকাংশ আদিবাসী এলাকার মাঝেই রয়েছে।2
- জয়গাঁ: প্রচুর পরিমান নেশার ক্যাপসুল সহ পুলিশের হাতে গ্রেফতার বাবা ও ছেলে।সীমান্ত শহর জয়গাঁর ঘটনা। সোমবার রাতে গোপনসূত্রের খবরের ভিত্তিতে জয়গাঁ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় কয়েক হাজার নেশার ক্যাপসুল।এ ঘটনায় পূর্ণ দর্জি ও তার ছেলে রোহিত দর্জিকে গ্রেফতার করে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।1
- শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। সভাস্থলে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। দুপুর গড়াতেই মাঠ ভরে ওঠে জনজোয়ারে। দলীয় পতাকা, স্লোগান ও উৎসাহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।1
- Post by DTD News Bangla1
- ক্ষীরপাই1
- শীতলকুচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এক ছাত্রনেতার ‘দাদাগিরি’ থমকে গেল বলেই দাবি উঠেছে। বারবার চেষ্টা করলেও ব্যারিকেড পার হতে পারেননি কামাল হাসনাত চৌধুরী ওরফে জেবী । অভিষেকের সঙ্গে হাত মেলানো বা পাশে গিয়ে সেলফি তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।1
- নির্বাচন সামনে আসতেই শুরু দল বদলের হিড়িক। বুধবার কালচিনি ব্লকের হাসিমারায় চল্লিশটি যুবক বিজেপিতে যোগদান করেন।এদিন কালচিনি কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশাল লামার উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয়। আগামীতে এরূপ যোগদান অব্যাহত থাকবে বলেও বিজেপি তরফে জানানো হয়।1