Shuru
Apke Nagar Ki App…
রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, ছোটঝরিয়া পথচলতি মানুষ থেকে দোকানদার,সবার হাতে রাখি
ঝাড়গ্রাম আপডেট
রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, ছোটঝরিয়া পথচলতি মানুষ থেকে দোকানদার,সবার হাতে রাখি
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- খুঁটি পুজোর মধ্যে ৩৩ তম দূর্গা পূজার শুভ সূচনা করল জামবনী সার্বজনীন দূর্গা উৎসব সমিতি খুঁটি পুজোর মধ্যে ৩৩ তম দূর্গা পূজার শুভ সূচনা করল জামবনী সার্বজনীন দূর্গা উৎসব সমিতি। এদিন এই খুঁটি পুজোর উদ্বোধন করলেন বিনপুরের বিধায়ক ডাঃ প্রনত টুডু সহ ক্লাবের সদস্যরা।1
- সোনাখালিতে রাখি বন্ধন উৎসব সম্প্রীতির বার্তা দাসপুর ২ ব্লক প্রশাসনের1
- রাখি বন্ধনে বোনেদের সঙ্গে বিধায়ক প্রশান্ত দিগার, অন্নপূর্ণাদের নিয়ে বিশাল মিছিল গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের কুলতলা বুথ এ রাখি বন্ধনে বোনেদের সঙ্গে বিধায়ক প্রশান্ত দিগার, অন্নপূর্ণাদের নিয়ে বিশাল মিছিল গোঘাট: পবিত্র রাখি বন্ধন উৎসবের দিনে বোনেদের কাছ থেকে রাখি পরে এবং তাঁদের হাতে রাখি পরিয়ে বিশেষভাবে দিনটি পালন করলেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার। রাখি বন্ধন উপলক্ষে গোঘাট বিধানসভা এলাকার পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলতলা বুথ কমিটির মা-বোনেদের, অর্থাৎ অন্নপূর্ণা প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে নিয়ে এক বিশাল মিছিলেও পা মেলাতে দেখা যায় বিধায়ককে। এই কর্মসূচিতে উপস্থিত অন্নপূর্ণা প্রকল্পের উপভোক্তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বিধায়ক প্রশান্ত দিগারকেও রাখি বন্ধনের শুভেচ্ছা জানান এলাকার মা-বোনেরা। রাখি বন্ধনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার বার্তাও উঠে আসে। এলাকার মা-বোনেদের সঙ্গে কথা বলেন বিধায়ক এবং তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এদিন গোঘাট বিধানসভা এলাকার সাধারণ মানুষ এবং নিজের দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যেও বিশেষ বার্তা দেন বিধায়ক প্রশান্ত দিগার। তিনি জানান, উন্নত ভারত, সমৃদ্ধ ভারত এবং অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে তাঁর এই কর্মসূচি ও কর্মযজ্ঞ আগামী দিনেও লাগাতারভাবে চলবে। সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ এবং জনসংযোগকে আরও জোরদার করার বার্তাই এদিনের কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরলেন গোঘাটের বিধায়ক। রাখির বন্ধন, মা-বোনেদের সঙ্গে জনসংযোগ এবং বিশাল মিছিল—সব মিলিয়ে রাখি বন্ধন উৎসবের দিনটি গোঘাটে বিশেষভাবে পালন করলেন বিধায়ক প্রশান্ত দিগার।।1
- তমলুক:প্রেমের সম্পর্কের আড়ালে কোটি টাকার প্রতারণা! দেখুন সেই চিত্র কেমন হয়েছে আজকের মানুষ প্রেমের সম্পর্কের আড়ালে কোটি টাকার প্রতারণা! এই সময়, তমলুক: প্রেমের সম্পর্কের আড়ালে দীর্ঘ পাঁচ বছর ধরে পরিকল্পিত ভাবে কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের তমলুকে। প্রেম, অসুস্থতার চিকিৎসা, পড়াশোনা, এমনকি কলেজে ভর্তির আশ্বাস— একের পর এক নানা অজুহাতে ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়ো চিকিৎসার নথি ও ছবি পাঠিয়েও টাকা আদায় করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা, পেশায় ভারতীয় নৌবাহিনীর এক কর্মী, মহিষাদল এলাকার এক মহিলা-সহ মোট চার জনের বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ২০২১ সালে এক বন্ধুর মাধ্যমে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রয়োজনে তাঁর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন ওই তরুণী।অভিযোগ, কখনও নিজের অসুস্থতার কথা, কখনও বাবা-মায়ের চিকিৎসার খরচ, আবার কখনও পড়াশোনার ব্যয় মেটানোর অজুহাতে বারবার টাকা নেওয়া হয়। অভিযোগকারীর দাবি, বিশ্বাস অর্জনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়ো চিকিৎসার নথি, প্রেসক্রিপশন এবং ছবি পর্যন্ত পাঠানো হতো। সেই সব নথি দেখে তিনি প্রতারিত হন এবং দফায় দফায় ব্যাঙ্কের মাধ্যমে ও নগদে টাকা দেন। শুধু নগদ অর্থই নয়, প্রেমিকার আবদারে গয়না, দামি মোবাইল ফোন, ল্যাপটপ, স্কুটি-সহ একাধিক মূল্যবান সামগ্রীও কিনে দিয়েছিলেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়। অভিযোগকারীর দাবি, তাঁর এক আত্মীয়কে কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তদের মধ্যে এক জন ব্যাঙ্কের মাধ্যমে প্রায় ৭৮ লক্ষ টাকা নেন। পরে কলেজের আনুষঙ্গিক খরচের কথা বলে আরও প্রায় ১৫ লক্ষ টাকা নগদ নেওয়া হয়। কর্মসূত্রে দীর্ঘদিন রাজ্যের বাইরে থাকতেন অভিযোগকারী। চলতি বছরের জুন মাসে বাড়ি ফিরে বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে গিয়ে তাঁর সন্দেহের সূত্রপাত হয়। অভিযোগ, তখনই তিনি জানতে পারেন, যাঁকে তিনি নিজের প্রেমিকা বলে বিশ্বাস করেছিলেন, তিনি অন্য এক অভিযুক্তের সঙ্গে সম্পর্কে জড়িত। এরপরই গোটা ঘটনাকে সুপরিকল্পিত প্রতারণার চক্র বলে দাবি করে তমলুক থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্তরা তাঁর কাছ থেকে প্রায় এক কোটিরও বেশি টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছেন। সেই অর্থে সম্পত্তিও তৈরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।2
- Bankura Express : রাখি পূর্ণিমায় সচেতনতার বার্তা সোনামুখী পুলিশের, পথচারীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ1
- রাখি বন্ধন উৎসবকে ঘিরে সামাজিক সম্প্রীতির এক অনন্য নজির গড়ল শিলদা নিমতলা চক1
- পথ চলতি মানুষের হাতে রাখি, সম্প্রীতির বার্তা দাসপুর ‘এক কাপ চা’ গ্রুপের1
- নেপালে হড়কা বানে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে, ঝুলন্ত সেতু ভেঙে পড়ার কিছু মূহুর্ত নেপালে হড়কা বানে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে, ঝুলন্ত সেতু ভেঙে পড়ার কিছু মূহুর্ত1
- নেপালে ভয়াবহ হড়কা বান পর্যটকরা আতঙ্কে পাহাড় ছাড়াচ্ছে ।নেপালে ভয়াবহ হড়কা বান পর্যটকরা আতঙ্কে পাহাড় ছাড়াচ্ছে1