logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দাদুর বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলো দুই ভাই,, ঘটনা স্থলেই মৃত্যু দুই ভাইয়ের *দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, শোকের ছায়া শীতলখুঁচিতে* দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলখুঁচি ব্লকের পূর্ব শীতলখুঁচির রথের ডাঙ্গা বোনচুকি পাড়া এলাকায়। মৃত দুই ভাই হলেন আসাদুল মিঞা (১৩) ও হাসানুর মিঞা (১)। তাঁদের বাড়ি দিল্লির গাজিয়াবাদে। বাবা ঐদুল মিঞা দিল্লিতে গাড়ি চালায় ও মা হাসিনা বিবির সঙ্গে তারা কয়েকদিন আগেই দাদু মজিবর মিঞার বাড়ি পূর্ব শীতলখুঁচি বোনচুকি পাড়া রথের ডাঙ্গায় বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল দুই ভাই। পরিবারের দাবি, খেলতে খেলতে স্নান করতে নামে দুই ভাই অসাবধানতাবশত পুকুরের জলে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ দু’জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শীতলখুঁচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা বোনচুকি পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদুর বাড়িতে কালকেই ছুটিতে আসা দুই নাতির এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা হাসিনা বিবি ও দাদু মজিবর মিঞা। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির চারপাশে কোনও বাঁধ বা রেলিং নেই। বর্ষার আগে থেকেই এলাকার শিশুদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলখুঁচি থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবি তোলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

5 hrs ago
user_শীতলখুঁচি হেডলাইন
শীতলখুঁচি হেডলাইন
সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by News Reporter সাংবাদিক
    1
    Post by News Reporter সাংবাদিক
    user_News Reporter সাংবাদিক
    News Reporter সাংবাদিক
    সাংবাদিক কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • পূর্ব মেদিনীপুর জেলার এগরা ঝাটুলাল হাইস্কুলের স্ট্রং রুমের সামনে সকাল ১১টা নাগাদ ধুন্ধুমার কান্ড, পুলিশি মদতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, যা নিয়ে রীতিমতো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এগরা থানার IC সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ ফেটে পড়ে পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযুষ পন্ডা সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় এগরার মহকুমা শাসক ও কেন্দ্রীয় বাহিনীর দল।পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডার অভিযোগ, এগরা থানার আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যায়। তাঁর দাবি নিয়মের বাইরে গিয়ে একটা দলের প্রার্থীর প্রতি পুলিশের এই ‘বিশেষ আনুকূল্য’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলছে।আর এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের কয়েকশ কর্মী সমর্থক এগরা থানার আইসিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আইসির অপসারণের দাবি তুলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্রং রুম চত্তর, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এগরার মহকুমা শাসক মঞ্জিত যাদব। তবে উত্তেজনা পরিস্থিতি না কমায় নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই পরিস্থিতির পর বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
    1
    পূর্ব মেদিনীপুর জেলার এগরা ঝাটুলাল হাইস্কুলের স্ট্রং রুমের সামনে সকাল ১১টা নাগাদ ধুন্ধুমার কান্ড, পুলিশি মদতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, যা নিয়ে রীতিমতো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এগরা থানার IC সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ ফেটে পড়ে পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযুষ পন্ডা সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এই খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় এগরার মহকুমা শাসক ও কেন্দ্রীয় বাহিনীর দল।পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডার অভিযোগ, এগরা থানার আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যায়। 
তাঁর দাবি নিয়মের বাইরে গিয়ে একটা দলের প্রার্থীর প্রতি পুলিশের এই ‘বিশেষ আনুকূল্য’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলছে।আর এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের কয়েকশ কর্মী সমর্থক এগরা থানার আইসিকে ঘিরে  বিক্ষোভ দেখাতে শুরু করে আইসির অপসারণের দাবি তুলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্রং রুম চত্তর, 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এগরার মহকুমা শাসক মঞ্জিত যাদব। তবে উত্তেজনা পরিস্থিতি না কমায় নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই পরিস্থিতির পর বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • Post by Jakir Islam
    1
    Post by Jakir Islam
    user_Jakir Islam
    Jakir Islam
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙ্গা বেসরকারি বাস টার্মিনার্সে ঐতিহাসিক আন্তর্জাতিক মে দিবস পালন
    1
    তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙ্গা বেসরকারি বাস টার্মিনার্সে ঐতিহাসিক আন্তর্জাতিক মে দিবস পালন
    user_Mansai News
    Mansai News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • বুদ্ধ পূর্ণিমায় কোচবিহারে বর্ণাঢ্য শোভাযাত্রা, শান্তি ও সম্প্রীতির বার্তা
    1
    বুদ্ধ পূর্ণিমায় কোচবিহারে বর্ণাঢ্য শোভাযাত্রা, 
শান্তি ও সম্প্রীতির বার্তা
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • কোচবিহারের নাটাবাড়ির তরুণ শিল্পী কৌশিক দাস এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। নিজের হাতে আঁকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোট্রেট তিনি পৌঁছে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। শুধু ছবি গ্রহণ করাই নয়, কৌশিকের এই প্রতিভাকে সম্মান জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে চিঠি লিখে প্রশংসিত করেছেন।
    1
    কোচবিহারের নাটাবাড়ির তরুণ শিল্পী কৌশিক দাস এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। নিজের হাতে আঁকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোট্রেট তিনি পৌঁছে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। শুধু ছবি গ্রহণ করাই নয়, কৌশিকের এই প্রতিভাকে সম্মান জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে চিঠি লিখে প্রশংসিত করেছেন।
    user_UttarerKhobor
    UttarerKhobor
    Local News Reporter Tufanganj - I, Coochbehar•
    8 hrs ago
  • মে দিবসে কোচবিহারে শ্রমিক ঐক্যের বার্তা, AIUTUC-এর বর্ণাঢ্য কর্মসূচি
    1
    মে দিবসে কোচবিহারে শ্রমিক ঐক্যের বার্তা, AIUTUC-এর বর্ণাঢ্য কর্মসূচি
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • তাদের জিজ্ঞাসাবাদ করে আরোও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মাদক কারবার ও অন্যান্য অসামাজিক কাজের সাথেও দীর্ঘদিন ধরে জড়িত হয়েছে বলে বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে ২৮শে এপ্রিল বানারহাট থানায় হওয়া একটি কেসের ভিত্তিতে ডাকাতির জন্য জমা হওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র এই অভিযোগে বানারহাটের শান্তিপাড়ার নিবাসী সঞ্জয় শীল ওরফে গদো এবং সাদ্দাম আনসারি'কে সেই দিনই গ্রেফতার করা হয়। এই দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে চামুর্চী থেকে শেখর তামাং ওরফে লালা'কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটা বড় ধারালো দা ও একটা ছোট চাকু উদ্ধার হয়। তিনজনকেই বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের পাশাপাশি অভিযুক্তেরা ব্রাউন সুগার ও মাদক কারবারের সাথেও যুক্ত ছিলেন। এই অভিযুক্তদের সাথে স্থানীয় ও ভিন জেলার আরোও অনেকে মাদক কারবারে জড়িত রয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা ফালাকাটা, বীরপাড়া, চামুর্চী, বান্দাপানি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম চালাত। জেরায় অভিযুক্তদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে মাদক পাচার চক্রের অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷
    1
    তাদের জিজ্ঞাসাবাদ করে আরোও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মাদক কারবার ও অন্যান্য অসামাজিক কাজের সাথেও দীর্ঘদিন ধরে জড়িত হয়েছে বলে বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে। 
জানা গিয়েছে ২৮শে এপ্রিল বানারহাট থানায় হওয়া একটি কেসের ভিত্তিতে ডাকাতির জন্য জমা হওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র এই অভিযোগে বানারহাটের শান্তিপাড়ার নিবাসী সঞ্জয় শীল ওরফে গদো এবং সাদ্দাম আনসারি'কে সেই দিনই গ্রেফতার করা হয়। এই দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে চামুর্চী থেকে শেখর তামাং ওরফে লালা'কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটা বড় ধারালো দা ও একটা ছোট চাকু উদ্ধার হয়। তিনজনকেই বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। 
থানা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের পাশাপাশি অভিযুক্তেরা ব্রাউন সুগার ও মাদক কারবারের সাথেও যুক্ত ছিলেন। এই অভিযুক্তদের সাথে স্থানীয় ও ভিন জেলার আরোও অনেকে মাদক কারবারে জড়িত রয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা ফালাকাটা, বীরপাড়া, চামুর্চী, বান্দাপানি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম চালাত। জেরায় অভিযুক্তদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে মাদক পাচার চক্রের অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • *ভিডিও ফুটেজ প্রকাশ করে তৃণমূলের বিতর্ক তুঙ্গে। দফায় দফায় উত্তেজনা ছড়াল।ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। Press conference by CEO West Bengal
    1
    *ভিডিও ফুটেজ প্রকাশ করে তৃণমূলের বিতর্ক তুঙ্গে। দফায় দফায় উত্তেজনা ছড়াল।ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। Press conference by CEO West Bengal
    user_Eccn news 24×7
    Eccn news 24×7
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.