ছিনতাইয়ের চেষ্টা ভেস্তে গেলে মারধর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি—তদন্তে নেমেছে পুলিশ বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক সোনা ব্যবসায়ী। রডের আঘাতে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থানার অন্তর্গত রাঙাডি গ্রামের বাসিন্দা সোনা ব্যবসায়ী দীপক কর্মকারের বড় উড়মা এলাকায় একটি সোনার দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় নামশোল করমতল এলাকায় দুটি মোটরবাইকে করে আসা ছয়জন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায় এবং তাঁর কাছে থাকা সোনার গহনা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু তিনি প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পিছন থেকে এক দুষ্কৃতী লোহার রড দিয়ে তাঁর উপর আঘাত করে। গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তবে ব্যাগ ছিনতাই করতে না পেরে দুষ্কৃতীরা সেটি ফেলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে বলরামপুর বাশগড় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর বলরামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

- পুরুলিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত।1
- Post by BANKURA EXPRESS1
- সকলকে মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আজকে এই দিনটি বিশেষ মর্যাদা শহীদ পালন করা হয়1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- Post by User56541
- এই ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে কত সিট পাচ্ছে তৃণমূল কংগ্রেস?1
- লাল-সবুজ-গেরুয়া সবই আছে, তবে বাজার কাড়ছে গেরুয়া আবির #bankuraexpress #Bankuradistrict #bankuranews #electionbankura #Bankuraupdate #BJPBankura #Bankura #cpim #TMC1
- Post by Deep Sandhya1
- Post by ঝাড়গ্রাম আপডেট1