বিধানসভা ভোট মিটতে না মিটতেই ফের দাম বাড়লো অটোর জ্বালানি এলপিজি র। ৮৩ টাকা এক পয়সা থেকে দাম বেড়ে হল ৮৯ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ এক লাফে দাম বাড়লো লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা। একইসঙ্গে সরবরাহের সমস্যা থাকায় হাওড়ার পেট্রোল পাম্পে দেখা গেল অটোর লম্বা লাইন। এমনকি কলকাতা থেকেও অটোচালকরা এলপিজি সংগ্রহ করতে গাড়ি নিয়ে ভিড় জমিয়েছে হাওড়ার পাম্পে। গত মার্চ মাস থেকে এই নিয়ে ৫ বার অটোর জ্বালানি এলপিজির দাম বাড়লো। পয়লা মার্চ এলপিজির দাম ছিল ৫৭ টাকা ৭৩ পয়সা। আর আজ তা দাম বেড়ে দাঁড়ায় ৮৯ টাকা ৪৫ পয়সা। দফায় দফায় দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন অটোচালকরা। তারা জানিয়েছেন এই মুহূর্তে অটোর ভাড়া তারা বাড়াতে পারছেন না তার কারণ তাতে যাত্রী সংখ্যা কমে যেতে পারে। যাত্রীরা বাসে যাতায়াত বাড়িয়ে দেবে। এতে তাদের আয় কমে যাবে। তাদের আরো অভিযোগ ভোট মিটতেই কেন্দ্র সরকার দাম বাড়ালো। ফলে তারা সমস্যায় পড়েছেন। পেট্রোল পাম্পের কর্মীরা মনে করছেন হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে সেই কারণেই দেশে এলপিজি র আমদানি স্বাভাবিক নয়। চাহিদা অনুযায়ী আমদানি হতে না পারায় এই সমস্যা দেখা দিয়েছে। এমনকি তেল কোম্পানি গুলির পক্ষ থেকেও এলপিজি র রেশনিং ব্যবস্থা করতে বলা হয়েছে। একসঙ্গে ৫০০ টাকার বেশি অটো জ্বালানি দিতে বারণ করা হয়েছে। তবে দূর দূরান্ত থেকে এলপিজি নিতে আসার কারণে অটো চালকরা মাত্র ৫০০ টাকার জ্বালানি নিতে নারাজ। তাই এখনো পর্যন্ত তাদের দাবি মতো জ্বালানি দেওয়া হচ্ছে। চালকরা জানিয়েছেন তারা কলকাতার মানিকতলা, উল্টোডাঙ্গা, কাশীপুর, এমনকি ডানলপ ও ব্যারাকপুর থেকেও অটোচালকরা ভিড় করছেন হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাম্পে।

- Post by খবর জয়নগর কুলতলি সুন্দরবন1
- Post by ℝ𝕒𝕜𝕖𝕤𝕙 𝕙𝕒𝕝𝕕𝕒𝕣1
- বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সরদারের গাড়িতে হামলার পর কি হলো দেখুন1
- Post by Gopi kishor Bera1
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে ৭৭টি EVM নিয়ে অভিযোগ উঠেছে অভিযোগগুলোর মধ্যে ছিল—বোতামে টেপ লাগানো, কালি/গ্লু দেওয়া ইত্যাদি সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট এলাকায় ⚠️ কমিশনের সিদ্ধান্ত। #NirbachonCommission #diamond #Magrahat #falta #election #viral #todaynews #freedom1
- হলদিয়ার স্ট্রং রুমে ‘অপরিচিত মহিলা’ প্রবেশ ঘিরে বিতর্ক, ভুয়ো পরিচয়পত্রের অভিযোগে তুলে সরব হয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার বিজেপির।1
- Post by Baruipur বার্তা1
- Post by খবর জয়নগর কুলতলি সুন্দরবন2