logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ইন্দাসে তীব্র গরম উপেক্ষা করে শ্যামলী রায় বাগদির জোর প্রচার *ইন্দাসে তীব্র গরম উপেক্ষা করে শ্যামলী রায় বাগদির জোর প্রচার* -প্রখর রোদ ও অসহনীয় গরমকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি। রবিবার সকাল থেকেই ইন্দাসের মদনমোহনপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় জোরকদমে প্রচার চালান তিনি। এদিন প্রচারের সূচনা হয় বৈডাঙ্গা গ্রামের মনসা মন্দিরে পুজোর মধ্য দিয়ে। এরপর কর্মী,সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বিশাল বাইক র‍্যালি করে গোটা এলাকায় প্রচার চালান তৃণমূল প্রার্থী। কখনও খোলা গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান তিনি। এলাকাজুড়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচারের মাঝে প্রার্থী শ্যামলী রায় বাগদি জানান,আজ বৈডাঙ্গা গ্রামে মনসা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছি। বাইক র‍্যালির মাধ্যমে গৌর কলোনি সহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। হাতে আর খুব বেশি সময় নেই, তাই এই তীব্র গরমেও প্রচার চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক জনমুখী প্রকল্প এবং পরিষেবার জন্য সাধারণ মানুষ তৃণমূলের পাশে রয়েছে এবং সেই কারণেই মানুষের সমর্থন ক্রমশ বাড়ছে। উল্লেখ্য,নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রচার বন্ধের আর মাত্র একদিন বাকি।তার আগে প্রচারের কোনও ফাঁক রাখতে চাইছেন না প্রার্থী।লালমাটির জেলা বাঁকুড়ায় ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যেও এদিন কার্যত প্রচারের ঝড় তুললেন শ্যামলী রায় বাগদি। *বাইট:-ইন্দাস বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী(শ্যামলী রায় বাগদি)*

7 hrs ago
user_Sk tousif
Sk tousif
Local News Reporter Indus, Bankura•
7 hrs ago

ইন্দাসে তীব্র গরম উপেক্ষা করে শ্যামলী রায় বাগদির জোর প্রচার *ইন্দাসে তীব্র গরম উপেক্ষা করে শ্যামলী রায় বাগদির জোর প্রচার* -প্রখর রোদ ও অসহনীয় গরমকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি। রবিবার সকাল থেকেই ইন্দাসের মদনমোহনপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় জোরকদমে প্রচার চালান তিনি। এদিন প্রচারের সূচনা হয় বৈডাঙ্গা গ্রামের মনসা মন্দিরে পুজোর মধ্য দিয়ে। এরপর কর্মী,সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বিশাল বাইক র‍্যালি করে গোটা এলাকায় প্রচার চালান তৃণমূল প্রার্থী। কখনও খোলা গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান তিনি। এলাকাজুড়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচারের মাঝে প্রার্থী শ্যামলী রায়

বাগদি জানান,আজ বৈডাঙ্গা গ্রামে মনসা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছি। বাইক র‍্যালির মাধ্যমে গৌর কলোনি সহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। হাতে আর খুব বেশি সময় নেই, তাই এই তীব্র গরমেও প্রচার চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক জনমুখী প্রকল্প এবং পরিষেবার জন্য সাধারণ মানুষ তৃণমূলের পাশে রয়েছে এবং সেই কারণেই মানুষের সমর্থন ক্রমশ বাড়ছে। উল্লেখ্য,নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রচার বন্ধের আর মাত্র একদিন বাকি।তার আগে প্রচারের কোনও ফাঁক রাখতে চাইছেন না প্রার্থী।লালমাটির জেলা বাঁকুড়ায় ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যেও এদিন কার্যত প্রচারের ঝড় তুললেন শ্যামলী রায় বাগদি। *বাইট:-ইন্দাস বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী(শ্যামলী রায় বাগদি)*

More news from Purba Bardhaman and nearby areas
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    20 hrs ago
  • বাবা বাঁকারায় এর মন্দিরে পুজো দিয়ে জাড়া অঞ্চলে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই
    1
    বাবা বাঁকারায় এর মন্দিরে পুজো দিয়ে জাড়া অঞ্চলে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই
    user_Chanchal Siddhanta (Reporter)
    Chanchal Siddhanta (Reporter)
    Photographer চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    17 min ago
  • Post by User5654
    1
    Post by User5654
    user_User5654
    User5654
    Salesperson দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    18 min ago
  • সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব ফলো করুন নিউজ কলকাতা টিভি
    1
    সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব ফলো করুন নিউজ কলকাতা টিভি
    user_Chanchal Siddhanta
    Chanchal Siddhanta
    Local News Reporter Chandrakona - I, Medinipur West•
    50 min ago
  • তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে ঘাটালে জনসভায় দেব, ঘাটালের বিজেপি পরিচালিত ইড়পালা গ্ৰাম পঞ্চায়েতের ইড়পালা এলাকায় জনসভায় অভিনেতা সাংসদ দেব।
    1
    তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে ঘাটালে জনসভায় দেব, ঘাটালের বিজেপি পরিচালিত ইড়পালা গ্ৰাম পঞ্চায়েতের ইড়পালা এলাকায় জনসভায় অভিনেতা সাংসদ দেব।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই বিজেপি। পাণ্ডবেশ্বরে হেভিওয়েট প্রার্থীর লড়াই জমজমাট। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে রোড শো করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সমর্থক এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উৎসবের আমেজে মেতে ওঠেন উপস্থিত জনতা। রবিবার দুপুর ১২ টায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রামে বিজেপির পক্ষ থেকেও জোরকদমে প্রচার চালানো হয়। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেও বহু কর্মী সমর্থকের উপস্থিতিতে রাস্তাজুড়ে জমে ওঠে প্রচারের আবহ। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
    1
    রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই বিজেপি। পাণ্ডবেশ্বরে হেভিওয়েট প্রার্থীর লড়াই জমজমাট। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে রোড শো করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সমর্থক এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উৎসবের আমেজে মেতে ওঠেন উপস্থিত জনতা। রবিবার দুপুর ১২ টায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রামে বিজেপির পক্ষ থেকেও জোরকদমে প্রচার চালানো হয়। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেও বহু কর্মী সমর্থকের উপস্থিতিতে রাস্তাজুড়ে জমে ওঠে প্রচারের আবহ। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ‘ঝিলিক’কে সামনে পেয়ে আবেগে আপ্লুত মেমারি, রাস্তাজুড়ে জনসমুদ্র মা… নামটা শুনলেই যেন একটা অন্যরকম আবেগ জেগে ওঠে। টেলিভিশনের পর্দায় একসময় ঘরের মেয়ে হয়ে উঠেছিল মা সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক। আর আজ, সেই ঝিলিক—অর্থাৎ শ্রীতমা ভট্টাচার্য—যখন পৌঁছে গেল মেমারির মাটিতে, তখন যেন থমকে গেল সময়। রাস্তার দু’ধারে ৮ থেকে ৮০—সবার চোখে একটাই উচ্ছ্বাস, একটাই অপেক্ষা… এক ঝলক ঝিলিককে দেখার। কারও হাতে মোবাইল, কেউ আবার শুধুই চোখ ভরে দেখতে চাইছে নিজের শৈশবের সেই পরিচিত মুখটাকে। মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার জোরকদমে চালাচ্ছেন নির্বাচনী প্রচার। কখনও দেব, কখনও সায়নী ঘোষ—তারকাদের উপস্থিতিতে জমে উঠছে প্রচারের ময়দান। আর সেই ধারাবাহিকতায় আজ মেমারির মানুষের কাছে নিয়ে আসা হলো বাংলার প্রিয় ‘ঝিলিক’কে। দুর্গাপুর অঞ্চলের রাজবাগান থেকে শুরু হয়ে আলিপুর পেরিয়ে দেবীপুর স্টেশন পর্যন্ত চলল এই আবেগে ভরা র‍্যালি। চারপাশে শুধু মানুষ আর মানুষ… আর তাদের চোখেমুখে একটাই অনুভূতি—নস্টালজিয়া। অনেকেই বলছেন, “ঝিলিককে দেখে যেন আবার ছোটবেলায় ফিরে গেলাম।” কেউ আবার বলছেন, “এতদিন পর সামনে থেকে দেখে বিশ্বাসই হচ্ছে না!” দেবীপুরে ঝিলিকের আগমনে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে সর্বত্র। মা’দের চোখে জল, মুখে হাসি—কারণ তাদের ঘরের সেই ছোট্ট মেয়ে আজ সত্যিই তাদের সামনে। এই র‍্যালি শুধু রাজনৈতিক নয়, যেন একটা আবেগের যাত্রা… যেখানে মিশে আছে স্মৃতি, ভালোবাসা আর এক টুকরো শৈশব #মেমারি #ঝিলিক #শ্রীতমা_ভট্টাচার্য #মা_সিরিয়াল #নস্টালজিয়া #বাংলা_সিরিয়াল #মেমারি_সংবাদ #Memari #Jhilik #SritamaBhattacharya #MaaSerial #BengaliSerial #Nostalgia #Tollywood #MemariNews #ElectionCampaign #TMC #RoadShow #DeviPur #WestBengal #BengalPolitics
    1
    ‘ঝিলিক’কে সামনে পেয়ে আবেগে আপ্লুত মেমারি, রাস্তাজুড়ে জনসমুদ্র
মা… নামটা শুনলেই যেন একটা অন্যরকম আবেগ জেগে ওঠে। টেলিভিশনের পর্দায় একসময় ঘরের মেয়ে হয়ে উঠেছিল মা সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক। আর আজ, সেই ঝিলিক—অর্থাৎ শ্রীতমা ভট্টাচার্য—যখন পৌঁছে গেল মেমারির মাটিতে, তখন যেন থমকে গেল সময়।
রাস্তার দু’ধারে ৮ থেকে ৮০—সবার চোখে একটাই উচ্ছ্বাস, একটাই অপেক্ষা… এক ঝলক ঝিলিককে দেখার। কারও হাতে মোবাইল, কেউ আবার শুধুই চোখ ভরে দেখতে চাইছে নিজের শৈশবের সেই পরিচিত মুখটাকে।
মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার জোরকদমে চালাচ্ছেন নির্বাচনী প্রচার। কখনও দেব, কখনও সায়নী ঘোষ—তারকাদের উপস্থিতিতে জমে উঠছে প্রচারের ময়দান। আর সেই ধারাবাহিকতায় আজ মেমারির মানুষের কাছে নিয়ে আসা হলো বাংলার প্রিয় ‘ঝিলিক’কে।
দুর্গাপুর অঞ্চলের রাজবাগান থেকে শুরু হয়ে আলিপুর পেরিয়ে দেবীপুর স্টেশন পর্যন্ত চলল এই আবেগে ভরা র‍্যালি। চারপাশে শুধু মানুষ আর মানুষ… আর তাদের চোখেমুখে একটাই অনুভূতি—নস্টালজিয়া।
অনেকেই বলছেন, “ঝিলিককে দেখে যেন আবার ছোটবেলায় ফিরে গেলাম।”
কেউ আবার বলছেন, “এতদিন পর সামনে থেকে দেখে বিশ্বাসই হচ্ছে না!”
দেবীপুরে ঝিলিকের আগমনে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে সর্বত্র। মা’দের চোখে জল, মুখে হাসি—কারণ তাদের ঘরের সেই ছোট্ট মেয়ে আজ সত্যিই তাদের সামনে।
এই র‍্যালি শুধু রাজনৈতিক নয়, যেন একটা আবেগের যাত্রা… যেখানে মিশে আছে স্মৃতি, ভালোবাসা আর এক টুকরো শৈশব
#মেমারি #ঝিলিক #শ্রীতমা_ভট্টাচার্য #মা_সিরিয়াল #নস্টালজিয়া #বাংলা_সিরিয়াল #মেমারি_সংবাদ
#Memari #Jhilik #SritamaBhattacharya #MaaSerial #BengaliSerial #Nostalgia #Tollywood
#MemariNews #ElectionCampaign #TMC #RoadShow #DeviPur #WestBengal #BengalPolitics
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    20 hrs ago
  • ঘাটালের রাধানগর থেকে জলসরা পর্যন্ত তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে রোড শো করলেন দেব।
    1
    ঘাটালের রাধানগর থেকে জলসরা পর্যন্ত তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে রোড শো করলেন দেব।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.