পানীয় জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ, বেলপাহাড়ীর ভুলাভেদায় গ্রামবাসীদের বিক্ষোভ পানীয় জলের তীব্র সংকট এবং বেহাল রাস্তার প্রতিবাদে বুধবার সকাল নাগাদ পথ অবরোধে সামিল হলেন বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ী এলাকার ভুলাভেদা অঞ্চলের গিদিঘাটি চন্দনপুর গ্রামের বাসিন্দারা। বালতি, কলসি ও বিভিন্ন দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ভুলাভেদাতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সমস্যা প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই এদিন রাস্তায় নামেন গ্রামবাসীরা। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলার ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলপাহাড়ী থানার পুলিশ ও বাঁশপাহাড়ী ফাঁড়ির পুলিশ। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ব্লক প্রশাসনের তরফে নলকূপ সারাইয়ের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

- ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের ভুলাভেদা অঞ্চল জুড়ে জোরদার প্রচার প্রনত টুডুর1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- ভোটের আগে ঘাটালের প্রতাপপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান ও শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাস দিলেন1
- Rashmi CSR Initiatives All India Trinamool Congress BJP West Bengal #Kharagpur #TMC #WestBengalElection #PradipSarkar #election2026 #DilipGhosh #Kharagpur #RashmiGroup1
- #dilipghoshpradipsarkar : खड़गपुर में सियासी गर्मी के बीच दिखी सौहार्द की झलक, गोल बाजार में आमने-सामने आए दिलीप घोष और प्रदीप सरकार। #facetoface #electioncamping #DilipGhosh #PradipSarkar #golebazarkharagpur #kharagpursadarbidhansabha #kharagpurnews91
- বজ্রপাত। বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বৃহস্পতিবার সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ছিল হাওয়া। আজ সকাল থেকেই মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। কালবৈশাখীর সম্ভাবনা।1
- Post by ঝাড়গ্রাম আপডেট1