== সমাজ ও জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম -মেয়র সাংবাদিকরা জীবন-জীবিকার ঝুঁকি নিয়েই সমাজ গঠন করেন। সমাজে বসবাসকারী জনগণের মতামত গ্রহণ করেন। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বললেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে, লংতরাই স্পাইসি ইন্ডাস্ট্রির কর্ণধার রতন দেবনাথ ,সংগঠনের সভাপতি , সম্পাদক সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের ক্ষেত্রে চিত্র সাংবাদিকদের কাজটা অনেকটাই জটিল ।অনেক সময় তাদের জীবন জীবিকার উপর আঘাত আসে ।রাজনৈতিক দল, প্রশাসন বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকেই এই আঘাত আসে। এরপরেও সাংবাদিকরা কিন্তু সঠিক সংবাদ ও তথ্য জনগণের সামনে তুলে ধরেন। তিনি আরো বলেন, একটা ছোট ছবি অনেক কথা বলে। মেয়র আরো বলেন ,সাংবাদিকরা সমাজ গঠন করেন। সমাজে বসবাসকারী জনগণের মতামত গ্রহণ করেন ।এই কাজের ক্ষেত্রে আগে কতটা সুযোগ-সুবিধা ছিল ,আর এখন কতটা সুযোগ-সুবিধা রয়েছে তা সকলেই জানেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বর্তমান সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে ।শুধু তাই নয়, সাংবাদিকদের দাবি-দাওয়ার প্রসঙ্গ নিয়েও সরকার অনেকটাই সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার সম্পাদক, সম্পাদক রমাকান্ত দে প্রমূখ ।অনুষ্ঠানে সংগঠনের ১০ জন চিত্র সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের লোগো উন্মোচন করা হয় । এই লোগো আগামী দিনে সাংবাদিকদের জন্য প্রেস স্টিকার হিসেবে ব্যবহার করা হবে।

- ⭕ চোরের গ্যাংয়ের তিন কট্টর সদস্য গ্রেফতার, মিলল একাধিক সহযোগীর নাম ✍️ নৈশ টহলে বেরিয়ে চোরের একটি সক্রিয় গ্যাংয়ের তিন কট্টর সদস্যকে জালে তুলল আমতলি থানার পুলিশ। সোমবার রাতে বাইপাস রোড এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্ত একাধিক তথ্য পুলিশের হাতে আসে। ধৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন সহযোগীর নাম জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবার ধৃত তিন অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।1
- == ৩ কট্টর চোরকে গ্রেফতার করলো আমতলী থানার পুলিশ == নৈশ টহলে বেরিয়ে চোরের দলের তিন কট্টর সদস্যকে জালে তুলল আমতলী থানার পুলিশ। তাদের কাছ থেকে আরও একাধিক সহযোগীর নাম পেয়েছে পুলিশ। মঙ্গলবার ধৃত অভিযুক্তদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। এক মাসেরও বেশি সময় ধরে চোরেদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নেমেছে আমতলী থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একাধিক কুখ্যাত চোর এবং ডাকাতকে। এবার চোরেদের একটি সক্রিয় গ্যাংয়ের তিন কট্টর সদস্যকে জালে তুলেছে আমতলী থানার পুলিশ। সোমবার রাতে টহলে বেড়িয়ে বাইপাস রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আগেও আমতলী থানা এবং আগরতলার দুই থানা এলাকায় একাধিক চুরি কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে আমতলী থানার পুলিশ। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।এদিন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন। এদিন আমতলী থানার ওসি জানান ,ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু সহযোগীর নাম পাওয়া গেছে। এই সহযোগীদেরও অতিসত্বর জালে তোলা হবে।1
- বিরামপুর সীমান্তে বিএসএফ-পুলিশের যৌথ অভিযান, উদ্ধার ৬৩ কেজি গাঁজা; পালিয়ে গেল পাচারকারীরা বিরামপুর সীমান্তে বিএসএফ-পুলিশের যৌথ অভিযান, উদ্ধার ৬৩ কেজি গাঁজা; পালিয়ে গেল পাচারকারীরা1
- *বিশালগড় বাইপাস সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত দুই যুবক* **বিশ্রামগঞ্জ প্রতিনিধি:** মঙ্গলবার সকালে বিশালগড় বাইপাস সড়কে দ্রুতগামী একটি গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। দুর্ঘটনায় বাইকে থাকা শাহিনুর ইসলাম ও গৌতম ত্রিপুরা রাস্তার পাশে ছিটকে পড়েন। ঘটনার পর পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে শাহিনুর ইসলামের বাড়ি বেলুনিয়া এলাকায় বলে জানা গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।1
- *খোয়াইয়ে শুরু অনূর্ধ্ব-১৭ বালিকাদের রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা* খেলাধুলার ময়দানে ফের এক বড় আয়োজনের সাক্ষী থাকল খোয়াই। শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে State Level School Sports Competition 2026-27-এর অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে খোয়াইয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। খোয়াই সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব-১৭ বয়সের প্রতিভাবান মহিলা ফুটবলাররা অংশগ্রহণ করছে। মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরার পাশাপাশি এই প্রতিযোগিতা তরুণী খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য নিজেদের প্রতিভা মেলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও কাজ করবে।4
- চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা। চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনি এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ড্রাগস বিক্রির অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবশেষে অভিযোগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। জানা যায়, মঙ্গলবার সাতসকালে এলাকাবাসীরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় যুবক কালু এবং তার ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। পরবর্তীতে কালু ও তার ভাইকেও আটক করেন উত্তেজিত স্থানীয়রা। এইভাবে মোট চার যুবককে আটক করে এলাকাবাসীরা। শুধু তাই নয়, আটক যুবকদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসীরা আটক যুবকদের উত্তম মধ্যম দিয়ে চারজনকেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নেশা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফলে এদিনের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ্যে আসে। তবে আটক চার যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রী এবং এই কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাদের প্রকৃত যোগসূত্র কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা।1
- তরতাজা যুবক সুব্রত দেবনাথের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। চার দিন পর বিশ্রামগঞ্জ তরতাজা যুবক সুব্রত দেবনাথের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। চার দিন পর বিশ্রামগঞ্জ ওয়ারেং বাড়ি জাতীয় সড়কে ১৬ চাকার গাড়ি থেকে মুরগির খাবারের বস্তা আনলোডিং করল পুলিশ এবং উদয়পুরের মালিকের কাছে হস্তান্তর করেছে। গাড়িতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিনথিয়া এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। জাতীয় সড়কে থামানো এই লরির কারণে বড় ধরনের দুটি দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকাবাসী ভীষণভাবে ক্ষেপে যায়। এলাকাবাসীর ক্ষোভ আঁচ করতে পেরে তড়িঘড়ি মঙ্গলবার দুপুরে লরি থেকে মাল আনলোডিং করা হয়।1
- সবার জন্য শিক্ষা ও কাজের দাবিতে ৪টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।1